বর্তমানে Samsung তাদের A-সিরিজের সস্তা স্মার্টফোন Samsung Galaxy A04s লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। এই Samsung স্মার্টফোনটি Samsung Galaxy A03s-এর উত্তরসূরি হবে। Samsung-এর আসন্ন Galaxy A04s স্মার্টফোনটি SM-A047F মডেল নম্বর সহ গিকবেঞ্চ ডাটাবেসে তালিকাভুক্ত হয়েছে। এর সাথে এই Samsung স্মার্টফোনের কিছু স্পেসিফিকেশনও প্রকাশ করা হয়েছে। Samsung Galaxy A04s এর রেন্ডারগুলিও অনলাইনে লিক হয়েছে।
Samsung-এর আসন্ন বাজেট স্মার্টফোনে Exynos 850 প্রসেসর, 3GB RAM, 3.5mm হেডফোন জ্যাক এবং USB Type-C পোর্ট দেওয়া হবে। এই Samsung ফোনটি ভারতে প্রায় 10,000 টাকা দামে পেশ করা হতে পারে।এই পোস্টে আপনাদের আসন্ন Samsung Galaxy A04s স্মার্টফোন সম্পর্কে বিস্তারিত জানাবো।
Samsung Galaxy A04s এর ডিজাইন

Samsung Galaxy A04s স্মার্টফোনটি সম্পর্কে লেটেস্ট তথ্য টিপস্টার Onleaks, Giznext এর সাথে মিলে শেয়ার করেছে। রেন্ডার থেকে জানা গেছে যে এই Samsung ফোনে সেলফি ক্যামেরার জন্য একটি ওয়াটারড্রপ নচ থাকবে। র সাথে ফ্রন্টে থাকবে খুব পাতলা বেজেল। এই ফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ এবং Samsung ব্র্যান্ডিং দেওয়া হবে।
Samsung Galaxy A04s স্মার্টফোনের ডান পাশে পাওয়ার বাটন এবং ভলিউম রকার দেওয়া হয়েছে। এর সাথে ফোনের বাম পাশে সিম ট্রে দেওয়া হয়েছে। বেসিক কানেক্টিভিটির জন্য ফোনটিতে একটি 3.5 mm হেডফোন জ্যাক, মাইক্রোফোন, স্পিকার গ্রিল এবং USB Type-C পোর্ট রয়েছে।
Samsung Galaxy A04s Geekbench তালিকা
Samsung Galaxy A04s স্মার্টফোনের মডেল নম্বর হল SM-A047F। আসন্ন Samsung Galaxy A04s স্মার্টফোনটি 3GB RAM এবং octa-core Exynos 850 প্রসেসর সহ দেওয়া যেতে পারে। এই ফোনে গ্রাফিক্সের জন্য ARM Mali-G52 MP1 GPU দেওয়া হচ্ছে। Samsung Galaxy A04s স্মার্টফোনটি Android 12-এর উপর ভিত্তি করে OneUI 4.0-এ চলবে। এই Samsung ফোনটি সিঙ্গেল কোর পরীক্ষায় 152 পয়েন্ট এবং মাল্টি-কোর পরীক্ষায় 585 পয়েন্ট এর স্কোর করেছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন









