80W ফাস্ট চার্জিং এবং 50MP ক্যামেরা সহ শীঘ্রই লঞ্চ হবে Vivo-এর এই শক্তিশালী স্মার্টফোনটি

Vivo শীঘ্রই Vivo Y77 সিরিজের একটি নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। এই আসন্ন Vivo স্মার্টফোনটিকে মডেল নম্বর V2219A সহ চীনা সার্টিফিকেশন প্ল্যাটফর্ম TENAA তে তালিকাভুক্ত করা হয়েছে। তবে Vivo এর এই ফোনটি মার্কেটে কি নামে আসবে সেটা এখনও স্পষ্ট নয়। বেশ কিছু রিপোর্ট অনুযায়ী এটি Vivo এর X সিরিজ এর স্মার্টফোন হতে পারে। তবে, টিপস্টার Blad is Panda এর দাবি অনুযায়ী এই Vivo স্মার্টফোনটি Y-সিরিজ এর স্মার্টফোন হতে পারে।

শীঘ্রই লঞ্চ হবে Vivo Y77 সিরিজ

টিপস্টারের দাবি অনুযায়ী মডেল নম্বর V2219A স্মার্টফোনটি Vivo Y77 সিরিজের অধীনে লঞ্চ করা হতে পারে। টিপস্টার এটাও বলেছে যে এই Vivo এর এই স্মার্টফোনটি Y-সিরিজের প্রথম স্মার্টফোন হবে, যা 80W ফাস্ট চার্জিং সহ দেওয়া যেতে পারে। এছাড়াও ভারতীয় টিপস্টার পারস গুগলানি এই ফোন লঞ্চের তথ্য শেয়ার করেছেন। তিনি বলেছেন যে Vivo এর এই ফোনটি প্রথম চীনে জুলাই মাসে লঞ্চ হতে পারে। Vivo এর Y77 5G সিরিজের আসন্ন স্মার্টফোনটি MediaTek এর Dimensity 8100 চিপসেট এবং 80W চার্জিং সহ দেওয়া যেতে পারে। এই সিরিজের অধীনে দুটি স্মার্টফোন Vivo Y77 5G এবং Vivo Y77 Pro 5G লঞ্চ হতে পারে।

Vivo V2219A স্মার্টফোনের স্পেসিফিকেশন

আসন্ন Vivo V2219A স্মার্টফোনের স্পেসিফিকেশন সম্পর্কে কথা বললে, এই ফোনটিতে একটি 6.67-ইঞ্চি AMOLED FHD+ ডিসপ্লে দেওয়া যেতে পারে। এর সাথে এই ফোনে 2.2GHz অক্টা কোর প্রসেসর এবং MediaTek এর Dimensity 8100 SoC চিপসেট দেওয়া যেতে পারে।

এই Vivo ফোনটি 12GB পর্যন্ত RAM এবং 512GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ সাপোর্ট করবে। তবে এই ফোনে মাইক্রোএসডি কার্ড স্লট দেওয়া হবে না। এই Vivo ফোনটি Android 12 OS-এ চলবে।

এই ফোনে থাকবে ক্যামেরা ফিচার

Vivo এর আসন্ন V2219A স্মার্টফোনটি একটি 4,380mAh ডুয়াল সেল ব্যাটারি দ্বারা চালিত হবে। এই ফোনটিতে 80W ফাস্ট চার্জিং দেওয়া হবে। এর সাথে ফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হবে। এই ফোনে 8MP ফ্রন্ট ক্যামেরা থাকবে। এই ফোনের ব্যাকে 50MP + 2MP ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে। Vivo-এর এই ফোনটি কালো এবং সাদা এই দুটি রঙের কালার অপশনে পেশ করা হবে৷

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here