শীঘ্রই OTT তে আসছে মহেশ বাবুর এই হিট সিনেমা, জেনে নিন কবে এবং কোথায় রিলিজ হবে

Mahesh Babu এর সিনেমা Sarkaru vaari Paata সিনেমাহলে রিলিজ করার পর এবার ওটিটিতে স্ট্রিম করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। একটি OTT প্ল্যাটফর্ম বুধবার ঘোষণা করেছে যে এই তেলেগু সিনেমাটি 23 জুন মুক্তি পাবে। এই ছবিতে মহেশ বাবুর সঙ্গে Keerthy Suresh ও অভিনয় করেছেন। আপনাদের জানিয়ে রাখি যে বড় পর্দায় মুক্তির পরে, ছবিটি দর্শকদের কাছ থেকে ভাল সাড়া পেয়েছিল এবং সিনেমাটি থেকে বেশ ভাল আয় হয়েছে। তাহলে চলুন আপনাদের জানিয়ে দি যে কবে এবং কোন OTT প্ল্যাটফর্মে দেখা যাবে Sarkaru vaari Paata।

Amazon প্রাইম ভিডিওতে আসছে Sarkaru vaari Paata

বুধবার, Amazon Prime Video থেকে জানানো হয়েছে যে এই সিনেমাটি 23 জুন প্রাইম ভিডিওতে স্ট্রিম করা হবে। এই সিনেমাটি প্রাইম মেম্বাররা ফ্রি তে দেখতে পারবে। প্রাইম ভিডিও তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি পোস্ট এর মাধ্যমে এই তথ্যটি জানিয়েছে। পোস্টটিতে লেখা ছিল, বিনোদনে ভরপুর Sarkaru vaari Paata সিনেমাটি 23 জুন Prime Video তে আসছে।

হিন্দিভাষী দর্শকরা কিছুটা হতাশ হয়েছে

বর্তমানে এই সিনেমাটি হিন্দিভাষীয় রিলিজ না করার খবরটি জানার পর হিন্দিভাষী দর্শকদের হৃদয় ভেঙে গেছে। আপনাকে জানিয়ে রাখি যে আগে আলোচনা করা হয়েছিল যে মাত্র 199 টাকা ভাড়ায় এই সিনেমাটি দেখা যাবে। তবে, এখন সিনেমাটি রিলিজের তারিখ নিশ্চিত হওয়ার সাথে সাথে প্রাইম মেম্বারদের জন্য OTT প্ল্যাটফর্মে সিনেমাটি ফ্রি তে দেখা যাবে বলে জানানো হয়েছে।

সিনেমাটি দেখার জন্য উদগ্রীব দর্শকরা

এই সিনেমাটি পরিচালনা করেছেন পরশুরাম পেটলা। দক্ষিণের সুপারস্টার মহেশ বাবুর সঙ্গে এই ছবিতে প্রথমবার হাজির হয়েছেন Keerthy Suresh । বড় পর্দায় দর্শকরা দুজনের জুটিকে বেশ পছন্দ করেছেন। এবার ওটিটিতে সিনেমাটি রিলিজ হওয়ার ঘটনাটি সামনে আসায় ভক্তরা বেশ উত্তেজিত।

আপনাদের জানিয়ে রাখি যে এই সিনেমার অভিনেতা-প্রযোজক তেলুগু সিনেমার অন্যতম বড় তারকা। মহেশ বাবু শীঘ্রই এসএস রাজামৌলির প্যান ইন্ডিয়া ছবির প্রস্তুতিও শুরু করে দেবেন বলে জানা গেছে। সম্প্রতি জানা গেছিল যে তিনি এই সিনেমার জন্য তার দুই বছরের ডেট ও ফাইনাল করেছেন।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here