8,000 টাকারও কম দামে পাওয়া যাবে 1GB RAM, 5,000mAh ব‍্যাটারি এবং 33W ফাস্ট চার্জিং যুক্ত স্মার্টফোন, জেনে নিন সম্পূর্ণ ডিটেইল

অনলাইন শপিং প্লাটফর্ম Amazon India-এ আজকাল স্মার্টফোনের ওপর বিশেষ অফার পাওয়া যাচ্ছে। যদি আপনি‌ও কোনও স্মার্টফোন কেনার পরিকল্পনা করে থাকেন, তাহলে এটি আপনার জন্য সঠিক সময়। আজ আমরা নিয়ে এসেছি আমাজনের একটি দারুন স্মার্টফোনের অফার। আমাজনে Tecno Spark 8 Pro স্মার্টফোনে এই অফারটি চলছে। টেকনোর এই ফোনটি কম দামে দারুন স্পেসিফিকেশনের সাথে পাওয়া যাচ্ছে। এই ফোনটিকে 11GB RAM, 5000mAh ব্যাটারি, 33W ফাস্ট চার্জিং, 48MP ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ এবং মিডিয়াটেক প্রসেসরের সঙ্গে পেশ করা হয়েছে। এই আর্টিকেলে Tecno Spark 8 Pro স্মার্টফোনের অফার, স্পেসিফিকেশন এবং ফিচার সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হবে।

Tecno Spark 8 Pro অফার এবং দাম

Tecno Spark 8 Pro স্মার্টফোনটি আমাজনে অফারে মাত্র 8999 টাকায় পাওয়া যেতে পারে। এই ফোনের আসল দাম 9,699 টাকা। SBI কার্ডের ওপর ইউজাররা ডিসকাউন্ট পেয়ে যাবে। এরসাথে পুরনো ফোন এক্সচেঞ্জ করে অ্যাডিশন্যাল ডিসকাউন্ট‌ও পাওয়া যেতে পারে। পুরনো ফোন এক্সচেঞ্জ করে টেকনোর এই ফোনটি 8000 টাকার কমে পাওয়া যেতে পারেন।

Tecno Spark 8 Pro-এর স্পেসিফিকেশন

Tecno Spark 8 Pro স্মার্টফোনে 6.8-ইঞ্চির FHD+ LCD ডিসপ্লে দেওয়া হয়েছে, ডিসপ্লেটির রেজ্যুলেশন 1,080 x 2,460 পিক্সেল। এই ডিসপ্লেটির ব্রাইটনেস 500 নিটস, এই ফোনে সেলফি ক্যামেরার জন্য পাঞ্চ হোল কটআউট দেওয়া হয়েছে। Tecno Spark 8 Pro স্মার্টফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। ফোনের প্রাইমারি ক্যামেরা 48MP, এরসাথে 2MP ডেপ্থ সেন্সর এবং 2MP এআই ক্যামেরা দেওয়া হয়েছে। এরসাথে রিয়ার প্যানেলে ডুয়েল LED ফ্ল্যাশ‌ও দেওয়া হয়েছে। এই ফোনে সেলফি এবং ভিডিও কলিঙের জন্য ডুয়াল LED ফ্ল্যাশ দেওয়া হয়েছে

Tecno Spark 8 Pro স্মার্টফোনটিকে 4GB LPDDR4x RAM এবং 64GB ইন্টারনাল স্টোরেজের সাথে পেশ করা হয়েছে। এই ফোনটি 7GB expandable RAM ফিচারস সাপোর্ট করে। অর্থাৎ টেকনোর এই ফোনটি মোট 11GB RAM সাপোর্ট করে। এই ফোনের স্টোরেজ বাড়ানোর জন্য মাইক্রো SD কার্ড স্লট‌ও দেওয়া হয়েছে।

টেকনোর এই ফোনটি Android 11 অপারেটিং সিস্টেমে বেস করে HiOS 7.6 কাস্টম স্ক্রিনে চলে এবং ফোনটিকে 5,000mAh ব্যাটারি 33W ফাস্ট চার্জিং সাপোর্টের সাথে পেশ করা হয়েছে। এই ফোনের সিকিউরিটির জন্য সাইড মাউন্টেড ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার দেওয়া হয়েছে। Tecno Spark 8 Pro স্মার্টফোনে MediaTek Helio G85 SoC এবং ARM Mali-G52 2EEMC2 GPU দেওয়া হয়েছে। কানেক্টিভিটির জন্য ফোনে 4G LTE, ডুয়াল ব্যান্ড Wi-Fi, GPS, USB Type-C এবং পোর্ট, 3.5mm অডিও জ্যাক ও Bluetooth 5.0 দেওয়া হয়েছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here