Xiaomi নিজের লেটেস্ট ফিটনেস ব্যান্ড Mi Smart Band 7 Pro লঞ্চ করে দিয়েছে। শাওমির এই ফিটনেস ব্যান্ডটিকে চিনে Xiaomi 12S সিরিজের স্মার্টফোনের সাথে NFC সাপোর্টের সাথে করে পেশ করা হয়েছে। লেটেস্ট Xiaomi Smart Band 7 Pro-তে স্কোয়ার ডায়াল দেওয়া হয়েছে, এই ব্যান্ডে 1.64-ইঞ্চির AMOLED ডিসপ্লে প্যানেল দেওয়া হয়েছে। এই স্মার্ট ফিটনেস ব্যান্ডটিকে 5ATM ওয়াটার রেজিস্ট্যান্স এবং বিল্ট-ইন GPS সাপোর্টের সাথে পেশ করা হয়েছে। Xiaomi দাবি করেছে, যে Mi Smart Band 7 Pro ব্যান্ডে 235mAh-এর ব্যাটারি দেওয়া হয়েছে, যেটি ফুদ চার্জে 12 দিন পর্যন্ত ব্যাকআপ প্রদান করে। লেটেস্ট Mi Smart Band 7 Pro ফিটনেস ট্র্যাকারের সেল চিনে এই সপ্তাহে শুরু হতে চলেছে। এই আর্টিকেলে এই ফিটনেস ব্যান্ডের সমন্ধে ডিটেইলে জানানো হবে।
Xiaomi-এর Mi Band সিরিজের ফিটনেস ট্র্যাকার ভারতেও ভালোই জনপ্রিয়। যদিও কোম্পানি Mi Smart Band 7 Pro ব্যান্ডের ভারত লঞ্চ সম্পর্কে কোনো অফিশিয়াল ঘোষণা করেনি। আমাদের মতে এই ফিটনেস ট্র্যাকারটিকে ভারতে সেপ্টেম্বর মাসে কোম্পানির ইভেন্ট Mi Smarter Living-এ পেশ করা যেতে পারে।
Xiaomi Mi Smart band 7 Pro-এর দাম
Xiaomi Mi Smart Band 7 Pro ফিটনেস ব্যান্ডটিকে দুটি কালার অপশনে, যথা– ব্ল্যাক এবং হোয়াইট এই দুইটি কালার অপশনে পেশ করা হয়েছে। এই ফিটনেস ব্যান্ডের স্ট্র্যাপটিকে ছয়টি কালার অপশন সহ দুইটি স্পেশাল লেদার টেক্সচার অপশনে পেশ করা হয়েছে। লেদার স্ট্র্যাপের দাম চিনে CNY 59 (প্রায় 700 টাকা)। এর সাথে Xiaomi Mi Smart Band 7 Pro ব্যান্ডটিকে চিনে CNY 399 (প্রায় 4,700 টাকা) দামে পেশ করা হয়েছে। যদিও প্রথম সেলে শাওমির এই ফিটনেস ট্র্যাকারটিকে CNY 379 ( প্রায় 4,500 টাকা) দামে কেনা যাবে।
Xiaomi Mi Smart Band 7 Pro-এর ফিচার
- 1.64-ইঞ্চির AMOLED ডিসপ্লে
- বিল্ট-ইন GPS
- NFC
- 117টি স্পোর্ট মোড
- 5ATM ওয়াটার রেজিস্ট্যান্স
- 235mAh ব্যাটারি
- 12 দিন ব্যাটারি ব্যাকআপ
Xiaomi Mi Smart Band 7 Pro ব্যান্ডে 1.64-ইঞ্চির AMOLED প্যানেল দেওয়া হয়েছে, এই ডিসপ্লেটির রেজ্যুলেশন 280×456 পিক্সেল। এই ডিসপ্লেটিকে অলওয়েজ অন সাপোর্টের সাথে পেশ করা হয়েছে। Xiaomi-এর এই ফিটনেস ট্র্যাকারে ইউজাররা 180টি বিল্ট-ইন ওয়াচ ফেসের সাপোর্ট পাবে। এর সাথে এই ফিটনেস ট্র্যাকারে GPS, NFC, GLONASS, Galileo, Beidou এবং QZSS সাপোর্ট দেওয়া হয়েছে।
Xiaomi Mi Smart Band 7 Pro ফিটনেস ট্র্যাকারে 117টি স্পোর্ট মোড দেওয়া হয়েছে, এর সাথেই SpO2 সেন্সর, হার্ট রেট এবং স্লিপ মনিটরের মত কিছু হেল্থ ট্র্যাকিং সেন্সর দেওয়া হয়েছে। এই ফিটনেস ব্যান্ডটিকে 5ATM ওয়াটার রেজিস্ট্যান্স রেটিংয়ের সাথে লঞ্চ করা হয়েছে। Xiaomi-এর এই ওয়াচে 235mAh-এর ব্যাটারি দেওয়া হয়েছে, ব্যাটারির সম্পর্কে কোম্পানি দাবি করেছে, যে ফুল চার্জে এই ব্যান্ডটি 12 দিন পর্যন্ত ব্যাকআপ প্রদান করতে সক্ষম।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন










