টেক কোম্পানি টেকনো ভারতীয় বাজারে নিজের প্রোডাক্ট পোর্টফলিও বাড়ানোর জন্য একটি নতুন স্মার্টফোন পেশ করেছে। এই ফোনটিকে Tecno Spark 8P নামে লঞ্চ করা হয়েছে, এর সাথেই ফোনটি 10,999 টাকা দামে মার্কেটে প্রবেশ করেছে।এই ফোনটি 50MP ক্যামেরা যুক্ত ভারতের সবচেয়ে ভালো ফোনগুলির মধ্যে একটি। এরসাথে এই ফোনে 5,000mAh-এর ব্যাটারি, মিডিয়াটেক হেলিয়ো জি85 চিপসেট এবং 7 জিবি RAM-এর শক্তি দেওয়া হয়েছে।
Tecno Spark 8P-এর দাম
টেকনো স্পার্ক 8 পি স্মার্টফোনটিকে ভারতে সিঙ্গেল ভেরিয়েন্টে পেশ করা হয়েছে, এঈ ফোনটি 4 জিবি RAM সহ 64 জিবি ইন্টারনাল স্টোরেজ সাপোর্ট করে। এই ফোনটিকে কোম্পানি 10,999 টাকা দামে পেশ করেছে, ফোনটি আজকে থেকেই বিক্রির জন্য উপলদ্ধ হয়ে গেছে। Tecno Spark 8P স্মার্টফোনটিকে Turquoise Cyan, Iris Purple, Tahiti Gold এবং Atlantic Blue এই চারটি কালারে কেনা যাবে।
Tecno Spark 8P-এর স্পেসিফিকেশন
এই স্মার্টফোনটি 1080 x 2408 পিক্সেল রেজ্যুলেশন যুক্ত 6.6 FHD+ Dot-Notch Display সাপোর্ট করে, এর সাথে ফোনটি 401PPI পিক্সেল ডেনসিটি সাপোর্ট করে। এই টেকনো মোবাইলটির স্ক্রিন-ট্রু-বডি রেশিও 90.1%। এই ফোনটিকে IPX2 Splash resistant ফিচারের সাথে পেশ করা হয়েছে, যা এই ফোনটিকে জলের থেকে সুরক্ষিত করে তোলে। Tecno Spark 8P স্মার্টফোনটি 5000mAh Battery সহ 18W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। কোম্পানির দাবি যে এই ফোনটি ফুল চার্জে 25 দিনের স্টান্ডবাই টাইম প্রদান করতে সক্ষম।
Tecno Spark 8P স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড আধারিত HiOS 7.6-এ রান করে, এর সাথেই প্রসেসিঙের জন্য ARM Cortex-A75 অক্টাকোর প্রসেসর এবং Mediatek Helio G85 চিপসেট দেওয়া হয়েছে। এই ফোনটি গ্রাফিক্সের জন্য Arm Mali-G52 GPU সাপোর্ট করে, যা 1GHz Graphics core-এ কাজ করে। এই টেকনো মোবাইলটিকে 4GB RAM-এ লঞ্চ করা হয়েছে, এর সাথেই ফোনটি 3 জিবি ভার্চুয়াল RAM-এর সাথে 7GB RAM পারফরম্যান্স দিতে সক্ষম। এই ফোনে 64GB Storage দেওয়া হয়েছে, ফোনের স্টোরেজ 512GB পর্যন্ত বাড়ানো যাবে।
ফোটোগ্রাফির জন্য এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে, এই সেটআপটি 50MP-এর প্রাইমারি সেন্সরের সাথে 2MP-এর অন্যান্য লেন্স সাপোর্ট করে। এই রেয়ার ক্যামেরা গুলি আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স সাপোর্ট করে এবং এলইডি ফ্ল্যাশের সাথে কাজ করে। সেলফি এবং ভিডিও কলিঙের জন্য এই ফোনে 8MP-এর ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে, এই সেন্সরটি ডুয়াল ফ্রন্ট ফ্ল্যাশলাইট সাপোর্ট করে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন











