গত আগস্ট মাসে vivo তাদের ‘এস’ সিরিজের অধীনে 7050mAh ব্যাটারি, 3D Curved AMOLED ডিসপ্লে এবং MediaTek Dimensity 7360 Turbo প্রসেসর সহ vivo S2 5G স্মার্টফোন লঞ্চ করেছিল। লঞ্চের মাত্র এক মাস পরই কোম্পানির পক্ষ থেকে এই ফোনটির দাম 4 হাজার টাকা বাড়িয়ে দেওয়া হয়েছিল। তবে দীপাবলি উপলক্ষে এই ফোনে 4900 টাকা পর্যন্ত ডিসকাউন্ট দেওয়া হচ্ছে।
vivo S2 5G ফোনের দাম এবং অফার
vivo S2 5G ফোনটি 8GB RAM সহ 128GB ও 256GB স্টোরেজ ভেরিয়েন্টে সেল করা হয়। এই ফোনের 128GB স্টোরেজ মডেলের সেলিং প্রাইস 42,999 টাকা এবং 256GB মেমরি ভেরিয়েন্টের দাম 48,999 টাকা।
কোম্পানির পক্ষ থেকে এই ফোনের 256GB স্টোরেজ মডেলে 4900 টাকা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। ছাড় সহ এই মডেলের এফেক্টিভ প্রাইস পড়বে 44,099 টাকা। অপরদিকে ফোনটির 128GB মডেলে 4300 টাকা ছাড় পাওয়া যাচ্ছে। এর ফলে এই মডেলটি মাত্র 38,699 টাকার বিনিময়ে কেনা যাবে।
vivo S2 5G ফোনের দামে এই ছাড় ব্যাঙ্ক ডিসকাউন্ট হিসাবে কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট, আমাজন ও ফ্লিপকার্ট সহ অন্যান্য প্ল্যাটফর্ম থেকে পাওয়া যাবে। কোম্পানির ওয়েবসাইট থেকে ফোনটি কেনার সময় Axis, HDFC ও SBI ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যাবহার করতে হবে। অপরদিকে আমাজন ও ফ্লিপকার্টে HDFC, ICICI এবং Axis Bank ইউজাররা এই অফার পাবেন।
vivo S2 5G ফোনের স্পেসিফিকেশন
এই ফোনটি Android 16 বেস্ড OriginOS 6 অপারেটিং সিস্টেমে কাজ করে। প্রসেসিঙের জন্য vivo S2 5G ফোনটিতে 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি MediaTek Dimensity 7360 Turbo চিপসেট দেওয়া হয়েছে। আমাদের টেস্টে এই ফোনটি 9,56,029 AnTuTu Score পেয়েছে। গেমিং ও হেভি প্রসেসিঙের সময় ফোনটির তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য এতে 23,000mm smart cooling area যোগ করা হয়েছে। Extended RAM টেকনোলজির দৌলতে ফোনটির 8GB Physical RAM এর সঙ্গে 8GB Virtual RAM যোগ করে মোট 16GB RAM (8GB+8GB) এর পারফরমেন্স উপভোগ করা যাবে।
vivo S2 5G ফোনে 2800 × 1260 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.83-ইঞ্চির 1.5K ডিসপ্লে রয়েছে। 3D Curved AMOLED প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, 3000nits পীক ব্রাইটনেস এবং HDR10 সাপোর্ট করে। এই স্ক্রিনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। এই ডিসপ্লেতে SGS Low Blue Light এবং Low Flicker সার্টিফিকেশন যোগ করা হয়েছে, ফলে দীর্ঘ সময় পর্যন্ত ব্যাবহারের পরও চোখের তেমন ক্ষতি হবে না।
ফটোগ্রাফির জন্য vivo S2 5G ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে f/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি Sony IMX852 সেন্সর এবং f/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 2MP সেকেন্ডারি লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে f/2.0 অ্যাপার্চারযুক্ত 32MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
vivo S2 5G ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 7050mAh ব্যাটারি রয়েছে। এই ফোনটিতে 6 বছর পর্যন্ত ব্যাটারি হেল্থ বজায় থাকবে। আমাদের টেস্টে এই ফোনের PCMark Battery বেঞ্চমার্ক স্কোর ছিল 14 ঘন্টা 57 মিনিট। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 44W FlashCharge ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে। এছাড়াও এই ফোনে Smart Charging Protection এবং Bypass Charging ফিচার যোগ করা হয়েছে।











