ভারতে এই দামে লঞ্চ হতে চলেছে OPPO Reno8 এবং Reno8 Pro ফোন, লঞ্চের আগেই জেনে নিন সমস্ত তথ্য

OPPO নিশ্চিত করেছে, যে তারা Reno8 সিরিজটি ভারতে লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। যদিও কোম্পানি Reno8 সিরিজের ভারত লঞ্চের ডেট সম্পর্কে অফিশিয়াল ঘোষণা করে দিয়েছে। আপকামিং Oppo Reno8 সিরিজটিকে ভারতে আগামী 18 জুলাই লঞ্চ করা যেতে পারে। Oppo-এর আপকামিং স্মার্টফোনের লঞ্চের আগে Reno8 সিরিজের ভারতীয় ভেরিয়েন্ট সম্পর্কিত বহ ডিটেইলস সামনে এসে গেছে। জনপ্রিয় টিপস্টার মুকুল শর্মা লঞ্চের আগে OPPO Reno8 সিরিজের ভারতীয় দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কিত তথ্য শেয়ার করেছে।

টিপস্টার মুকুল শর্মার অনুযায়ী চিনে লঞ্চ হ‌ওয়া Oppo Reno8 Pro+ 5G স্মার্টফোনটিকে ভারতে Reno8 Pro নামে পেশ করা যেতে পারে। এই আর্টিকেলে OPPO Reno8 সিরিজটির ভারতে লঞ্চ হ‌ওয়া‌র আগে লিক হ‌ওয়া সমস্ত তথ্য শেয়ার করা হবে।

OPPO Reno8 সিরিজের ভারতীয় দাম

Oppo Reno 8 Price

OPPO Reno8 স্মার্টফোনটিকে দুটি কালার অপশন সহ তিনটি স্টোরেজ অপশনে পেশ করা যেতে পারে। RootMyGalaxy-এর রিপোর্ট অনুযায়ী Oppo Reno8 স্মার্টফোনের বেস ভেরিয়েন্টটিকে 8GB RAM সহ 128GB স্টোরেজের সাথে পেশ করা যেতে পারে, এই ভেরিয়েন্টটির দাম 29,990 টাকা হতে পারে। এর সাথে 8GB + 256GB এবং 12GB + 256GB স্টোরেজ ভেরিয়েন্ট গুলিকে যথাক্রমে: 31,990 টাকা এবং 33,990 টাকা দামে পেশ করা যেতে পারে। OPPO-এর এই ফোনটিকে দুটি কালার অপশনে, যথা– ব্ল‍্যাক এবং গোল্ড কালারে পেশ করা যেতে পারে। Oppo-এর এই ফোনটির সেল আগামী 24 জুলাই থেকে শুরু হতে পারে।

Oppo Reno 8 Pro Price

Oppo Reno8 Pro স্মার্টফোনের দামের কথা বলা হলে মুকুল শর্মা বলেছেন, যে এই ফোনটিকে 42,000 টাকা থেকে 46,000 টাকা দামে পেশ করা যেতে পারে। Oppo-এর আপকামিং এই স্মার্টফোনটিকে 12GB RAM সহ 256GB স্টোরেজের সাথে পেশ করা যেতে পারে।

OPPO Reno8 Series-এর স্পেসিফিকেশন

Oppo Reno8 স্মার্টফোনের ভারতীয় ভেরিয়েন্টের কথা বলা হলে এই ফোনে 6.43-ইঞ্চির Full-HD+ AMOLED ডিসপ্লে দেওয়া যেতে পারে। এই ফোনে পাঞ্চ হোল সেলফি ক্যামেরা দেওয়া যেতে পারে। Oppo-এর এই ফোনে 32MP-এর ফ্রন্ট ক্যামেরা দেওয়া যেতে পারে। এর সাথে ডিসপ্লেটির রিফ্রেশরেট 90Hz হতে পারে। Oppo-এর আপকামিং Reno8 স্মার্টফোনটিকে মিডিয়াটেকের Dimensity 1300 SoC-এর সাথে পেশ করা যেতে পারে। এই ফোনে 12GB পর্যন্ত RAM এবং 256GB পর্যন্ত স্টোরেজ দেওয়া যেতে পারে।

Oppo Reno8 স্মার্টফোনটি 4,500mAh ব্যাটারি এবং 80W ফাস্ট চার্জিং সাপোর্ট করতে পারে। Oppo-এর এই ফোনটি Android 12 আধারিত ColorOS 12.1-এ রান করতে পারে। এর সাথে Reno8 স্মার্টফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া যেতে পারে। এই ফোনটির প্রাইমারি ক্যামেরা 50MP-এর সাথে 2MP-এর ক্যামেরা দুটি সেন্সর-ম্যাক্রো এবং ডেপ্থ লেন্স দেওয়া যেতে পারে।

Oppo Reno8 Pro features

Oppo Reno8 Pro স্মার্টফোনের ব্যাটারি, সফ্টওয়্যার, ফাস্ট চার্জিং টেকনোলজি এবং 32MP-এর সেলফি ক্যামেরা এই সিরিজটি ভ্যানিলা ভেরিয়েন্টের মতোই হতে পারে। এর সাথে এই ফোনে 6.7-ইঞ্চির Full HD+ AMOLED ডিসপ্লে দেওয়া যেতে পারে, এই ডিসপ্লেটির রিফ্রেশরেট 120Hz হতে পারে। Oppo-এর এই ফোনে MediaTek Dimensity 8100 Max SoC প্রসেসর দেওয়া যেতে পারে। প্রো ভেরিয়েন্টে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া যেতে পারে। এই ফোনটির প্রাইমারি ক্যামেরা 50MP-এর সাথে 8MP-এর আল্ট্রা ওয়াইড ক্যামেরা এবং 2MP-এর ম্যাক্রো ক্যামেরা সেন্সর দেওয়া যেতে পারে।

Oppo-এর এই দুটি ফোন Reno8 এবং 8 Pro স্মার্টফোনে ভালো পারফরমেন্সের জন্য MariSilicon X চিপসেট দেওয়া যেতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here