ভারতে প্রোডাকশন শুরু হলো Samsung Galaxy A04s ফোনের, জেনে নিন ফোনটির লঞ্চ সম্পর্কে

কিছু দিন আগেই জানানো হয়েছিল, যে Samsung Galaxy A04s সহ 5G ভেরিয়েন্টটিকেও লঞ্চ করা যেতে পারে। আবার আজকে 91 মোবাইরস এই বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারেছে। এই ফোনের প্রোডাকশন ভারতে স‍্যামসাঙের নয়ডাতে অডস্থিত ফ‍্যাক্টারি‌তে শুরু হয়ে গেছে। যদিও ফোনটি এখন ডিজাইন প্রসেসে আছে, এমতাবস্থায় ফোনটির লঞ্চের জন্য একটু অপেক্ষা করতে হতে পারে, কিন্তু ফ‍্যাক্টারিতে ফোনটির ডিজাইন প্রসেস শুরু হয়ে গেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী Galaxy A04s ফোনটির লঞ্চ হতে এখনো প্রায় দুইমাস সময় লাগতে পারে। এমতাবস্থায় বলা যেতে পারে, যে কোম্পানি এই ফোনটিকে সেপ্টেম্বরে‌র শেষ সপ্তাহে অথবা অক্টোবর মাসে লঞ্চ করতে পারে।

Samsung Galaxy A04s-এর ডিজাইন

Samsung Galaxy A04s-এর ডিজাইনের সম্পর্কে কথা বলা হলে কিছুদিন আগে ফোনটির রেন্ডার প্রকাশ‍্যে এসেছিল এবং আমরা‌ও এই ফোনটির সম্পর্কে এইরকম‌ই কিছু তথ্য পেয়েছি। ফোনের রেয়ার প‍্যানেলে তিনটি ক‍্যামেরা দেওয়া যেতে পারে। আবার ফ্রন্টে ওয়াটার ড্রপ নচে সিঙ্গেল ক‍্যামেরা দেওয়া যেতে পারে। ফোনটির বটমে ইউএসবি Type-C পোর্ট, 3.5mm অডিও জ‍্যাক এবং লাউড স্পীকার গ্রীল দেওয়া যেতে পারে। ফোনটির সাইড প‍্যানেলে ভলিউম এবং পাওয়া‌র বাটন দেওয়া যেতে পারে। আকর্ষণীয় বিষয় হলো কোম্পানি এই ফোনে রেয়ার ফিঙ্গারপ্রিন্ট স্ক‍্যানারের ব‍্যবহার করেনি। কোম্পানি ভলিউম বাটনেই ফিঙ্গারপ্রিন্ট স্ক‍্যানারটিকে মাউন্ট করতে পারে।

Samsung Galaxy A04s-এর স্পেসিফিকেশন

যদিও ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি, কিন্তু এই ফোনটি‌কে কিছু সার্টিফিকেশন সাইটে কিছু তথ্যের সাথে দেখা গেছে। কিছুদিন আগে Samsung Galaxy A04s ফোনটি সার্টিফিকেশন সাইট গীকবেঞ্চে লিস্টেড হয়েছিল, সেখানে এই ফোনটিকে স‍্যামসাঙের এক্সিনোস 850 প্রসেসরের সাথে রান করছিলো। এর সাথে এই ফোনে 3 জিবি র‍্যাম এবং অ্যান্ড্রয়েড 12 দেওয়া যেতে পারে। ক‍্যামেরা‌র কথা বলা হলে, প্রাপ্ত তথ্য অনুযায়ী এই ফোনে 13MP-এর ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া যেতে পারে।

সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো গ‍্যালাক্সি এ04এস ফোনটিকে বিগতদিনে ইউএসের সার্টিফিকেশন সাইট এফসিসিতেও দেখা গিয়েছিল। সেখানে এই ফোনের 25 ওয়াটের চার্জিঙের তথ্য জানা গেছে। কোম্পানি এই ফোনটি‌কে লঞ্চের সময় 15 ওয়াটের চার্জিঙের সাথে পেশ করতে পারে, কারন বিগতদিনে‌ই লঞ্চ হ‌ওয়া এম সিরিজ এবং এ সিরিজের সস্তা ফোন গুলিকে 15 ওয়াটের চার্জিং সহ পেশ করা হয়েছে। কিন্তু এফসিসি সাইটে এই ফোনটিকে 25 ওয়াটের সাথে দেখা গেছে। এই সাইটে ব‍্যাটারি সংক্রান্ত তথ্য পাওয়া যায়নি।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here