50MP ক্যামেরা সহ ভারতীয় মার্কেটে লঞ্চ হল লো বাজেট OPPO A77, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন

OPPO আজ ভারতীয় মার্কেটে তাদের প্রোডাক্ট পোর্টফোলিও প্রসারিত করে একটি নতুন মোবাইল ফোন লঞ্চ করেছে। এই স্মার্টফোনটি কোম্পানির ‘A’ সিরিজে যুক্ত করা হয়েছে যা OPPO A77 নামে লঞ্চ করা হয়েছে। Oppo A77 ভারতীয় মার্কেটে মাত্র 15,499 টাকায় লঞ্চ করা হয়েছে যা 4GB RAM, MediaTek Helio G35 প্রসেসর, 50MP ক্যামেরা এবং 33W SuperVOOC 5,000mAh ব্যাটারির মতো স্পেসিফিকেশন সাপোর্ট করে।

OPPO A77 এর দাম

Oppo A77 ভারতীয় মার্কেটে 4GB RAM + 64GB স্টোরেজ সহ একটি সিঙ্গেল ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই মোবাইল ফোনটি 15,499 টাকা দামে সেল এর জন্য পাওয়া যাচ্ছে, যা সানসেট অরেঞ্জ এবং স্কাই ব্লু রঙে কেনা যাবে। কোম্পানির এই ফোনটি ICICI ব্যাঙ্ক কার্ড ব্যবহার করে কিনলে 1,500 টাকা পর্যন্ত অতিরিক্ত ডিসকাউন্ট পাওয়া যাবে।

OPPO A77 এর স্পেসিফিকেশন

Oppo-এর ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে কথা বললে, এই মোবাইল ফোনটি 1612×720 পিক্সেল রেজলিউশন সহ 6.56 ইঞ্চি HD+ ডিসপ্লেতে লঞ্চ করা হয়েছে। এই ফোনের স্ক্রিনটি LCD প্যানেলে তৈরি যা 60Hz রিফ্রেশরেট সাপোর্ট করে। এই স্মার্টফোনের স্ক্রিনের তিনটি দিক বেজেল-লেস হলেও নীচে একটি হালকা চিবুক অংশ রয়েছে। এই Oppo মোবাইল ‘V’ আকৃতির ওয়াটারড্রপ নচ ডিসপ্লে সাপোর্ট করে।

OPPO A77 স্মার্টফোনটি কোম্পানির লেটেস্ট Android অপারেটিং সিস্টেম Android 12-এ লঞ্চ করেছে, যা ColorOS 12.1 এর সাথে কাজ করে। প্রসেসিং এর জন্য, এই মোবাইল ফোনটিতে 2.3GHz ক্লক স্পিড সহ একটি অক্টা-কোর প্রসেসর এবং MediaTek Helio G35 চিপসেট রয়েছে। Oppo A77 ভারতীয় মার্কেটে 4 GB RAM সহ লঞ্চ করা হয়েছে, যা 64 GB ইন্টারনাল স্টোরেজ সাপোর্ট করে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এই ফোনের মেমরি আরও বাড়ানো যাবে।

Oppo A77 স্মার্টফোনে ফটোগ্রাফির জন্য ডুয়াল রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনের ব্যাক প্যানেলে LED ফ্ল্যাশ সহ একটি 50-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে, যা 2-মেগাপিক্সেল সেকেন্ডারি লেন্সের সাথে কাজ করে। Oppo মোবাইল সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সাপোর্ট করে।

Oppo A77 স্মার্টফোনটি একটি ডুয়াল সিম ফোন যা 4G VoLTE এ চলে। এই ফোনে 3.5mm জ্যাক এবং সিকিউরিটির জন্য সাইড প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এমবেডেড পাওয়ার বাটন দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য, এই স্মার্টফোনটিতে 5,000 mAh ব্যাটারি দেওয়া হয়েছে যা 33W ফাস্ট চার্জিং টেকনোলজির সাপোর্ট করে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here