থিয়েটারে তুলকালাম করা Thor: Love And Thunder খুব শীঘ্রই OTT প্ল‍্যাটফর্মে premiere হতে চলেছে, জেনে নিন কোথায় এবং কবে হতে চলেছে রিলিজ

Marvel movies গোটা বিশ্বে নিজের ভিন্ন পরিচয় তৈরি করে ফেলেছে। Captain America, Iron Man, Hulk, Thor এবং Spider man-এর মত বহু সুপার হিরো Avengers হয়েছে এবং তাদের ফ্যান ফোলোয়িং কোটিতে। বিগতদিনে Doctor Strange in the Multiverse of Madness মার্ভেল ছবি সফলতার রেকর্ড তৈরি করার পর এখন Thor: Love and Thunder বক্স অফিসে নতুন সফলতার রেকর্ড তৈরি করছে। নতুন থর মুভিটি ভারতে 7 জুলাই লঞ্চ হয়ে গেছে এবং এখন অপেক্ষা করা এই মুভিটির OTT premiere-এর।

Thor: Love and Thunder ভারতে 7 জুলাই লঞ্চ হ‌ওয়া‌র পরে ভারতে লক্ষাধিক স্ক্রিনে মুভিটি চলছে। এই ছবিটি দেখার জন্য মানুষ থিয়েটারে যাচ্ছে এবং আশা করা হচ্ছে, যে খুব শীঘ্রই Thor: Love and Thunder মুভিটি 100 কোটি টাকার ব‍্যবসা করবে। অনেক ভারতীয় দর্শক এমন‌ও আছে যারা ছবি সিনেমা হলে দেখার বদলে নিজের ঘরে বসে OTT Platform-এ দেখতে পছন্দ করেন। এইরকম মুভি ফ্যানদের জন্য অসাধারণ খবর জানা গেছে, এই মার্ভেল মুভিটি কবে এবং কোন OTT প্ল্যাটফর্মে রিলিজ হতে চলেছে, সেই ডিটেইলস লিক হয়ে গেছে।

Thor: Love and Thunder on OTT

প্রাপ্ত খবর অনুযায়ী এই নতুন মার্ভেল মুভিটি Disney+ Hotstar-এ রিলিজ হতে চলেছে। যাদের কাছে Disney+ Hotstar-এর অ্যাক্সেস আছে, তারা নিজেদের বাড়িতে বসেই নিজের ফোনে অথবা স্মার্ট টিভিতে এই ছবিটি দেখতে পারবে। এটি মনে রাখতে হবে, যে Thor: Love and Thunder মুভিটি OTT প্ল্যাটফর্মে দেখার জন্য Disney+ Hotstar-এর Premium subscription থাকা প্রয়োজন। আকর্ষণীয় বিষয় হলো Disney Hotstar-এ এই হলিউড মুভিটি হিন্দিতেও স্ট্রিম করা যাবে।

কবে লঞ্চ হতে চলেছে মুভিটি OTT প্ল‍্যাটফর্মে?

MCU অর্থাৎ মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স অথবা Disney+ Hotstar-এর পক্ষ থেকে এখনও পর্যন্ত Thor: Love and Thunder মুভিটির OTT Release Date বলা হয়নি, কিন্তু মিডিয়া রিপোর্ট অনুযায়ী এই ছবিটি OTT premiere আগস্ট মাসের শেষ সপ্তাহে রিলিজ হতে পারে। এই ছব অভিনেতাদের কথা বলা হলে মুভিতে Thor-এর ভূমিকায় অভিনয় করেছেন Chris Hemsworth এবং সুপার ভিলেন Gorr the God চরিত্রে অভিনয় করেছেন Batman মুভি থেকে জনপ্রিয় হ‌ওয়া Christian Bale। মার্ভেল ফ্রেঞ্চচাইসিতে দীর্ঘ সময় পরে আবার ফিরে এসেছে Jane Foster অর্থাৎ Natalie Portman।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here