খুব শীঘ্রই 15000 টাকার কম দামে লঞ্চ হতে চলেছে Realme 5G স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস

Realme ভারতে বাজেট স্মার্টফোন সেগ্মেন্টে খুব‌ই জনপ্রিয়। কোম্পানি বাজেট স্মার্টফোন সহ মিড রেঞ্জ এবং ফ্ল্যাগশিপ স্মার্টফোন‌ও ভারতে লঞ্চ করেছে। এখন কোম্পানির ফোকাস হলো 15000 টাকার কম দামে স্মার্টফোন লঞ্চ করা। রিয়েলমির CEO মাধব শেঠ GSMArena-কে দেওয়া একটি ইন্টারভিউয়ে এই কথা বলেছেন। এরসাথে রিয়েলমির আপকামিং স্মার্টফোনের সম্পর্কে‌ও তথ‍্য শেয়ার করেছেন। মাধব শেঠ বলেছেন, যে 2022 দ্বিতীয় ছয় মাসে চারটি নতুন প্রোডাক্ট লঞ্চ করা যেতে পারে। এর মধ্যে 15000 টাকার কম দামে 5G স্মার্টফোন‌ও লঞ্চ করা যেতে পারে। মাধব শেঠ বলেছেন, যে ভারতে 2022-এর শেষের মধ্যে 5G সার্ভিস শুরু হয়ে যাবে এবং আমরা এর জন্য খুব দ্রুত কাজ করছি।

নতুন ক্যাটাগরিতে প্রবেশ করতে চলেছে রিয়েলমি

Realme India-এর CEO মাধব শেঠ বলেছেন, যে কোম্পানি খুব শীঘ্রই কনজিউমার ডিউরেবেল সেগ্মেন্টে 2 অথবাবা 3 টি নতুন ক্যাটাগোরিতে প্রবেশ করতে চলেছে। তিনি বলেছেন যে রিয়েলমি খুব শীঘ্রই এই সম্পর্কে ডিটেইলস তথ্য জানাবে। মাধব শেঠ এটাও বলেছেন, যে গ্লোবাল মার্কেটে চিপসেটের শর্টেজ ধীরে ধীরে সল্ভ হয়ে যাচ্ছে, এই কারনেই 2022-এর দ্বিতীয় ছয় মাসে স্মার্টফোনের শিপিং ঠিক হয়ে যাবে।

খুব শীঘ্রই লঞ্চ হতে চলেছে Realme 10 সিরিজ

গ্লোবাল চিপসেট শর্টেজের কারনে সবচেয়ে বেশি সমস্যা‌র সম্মুখীন হতে হয়েছে Realme 9 সিরিজটিকে। এই সিরিজটি অরিজিন্যালি 2021-এ লঞ্চ হ‌ওয়ার কথা ছিল, কিন্তু এই ফোনটিকে এই বছরের শুরুতে পেশ করা হয়েছে। এখন যখন মাধব শেঠ বলছেন, তাহলে 2022-দ্বিতীয় ছয়মাসে ফোনের শিপমেন্টে চিপসেট শর্টেজের প্রভাব পড়বে না। এমতাবস্থায় কোম্পানি দীপাবলি ফেস্টিবেল সিজনের আগে অক্টোবর মাসে Realme 10 সিরিজটিকে পেশ করতে পারে।

রিয়েলমির নতুন প্রোডাক্ট

রিয়েলমি কিছুদিন আগে ভারতে Realme Flat মনিটর, Realme Pad X ট্যাব এবং IoT প্রোডাক্ট– Realme Watch 3 স্মার্টওয়াচ, Realme Buds Air 3 Neo TWS এবং Realme Wireless 2S নেকব্যান্ড লঞ্চ করেছে। এখন কোম্পানি 2টি থেকে 3টি নতুন কনজিউমার ক্যাটাগোরিতে প্রবেশ করার পরিকল্পনা করছে। এরসাথে কোম্পানি 15,000 টাকার কম বাজেটে 5G স্মার্টফোন লঞ্চ করতে পারে। এই ফোনটি Realme 10 সিরিজের অংশ‌ও হতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here