বিশ্বের শেষ সেলফি দেখে আতঙ্কিত হয়ে যাবেন! দুর্বল চিত্তের মানুষরা দেখবেন না এই ছবি

Last selfie on Earth: যত দিন যাচ্ছে মানুষের মধ্যে সেলফি তোলার ক্রেজ আরও বেড়েই চলেছে। ছোট থেকে বড় সবাই এখন সেলফি তুলে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন, এটা এখন সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।কিন্তু আপনি কি কখনও ভেবে দেখেছেন যে এই পৃথিবীতে ক্লিক করা শেষ সেলফিটি কেমন হবে? আসলে, AI ইমেজ জেনারেটর DALL-E বিশ্বের শেষ সেলফি সম্পর্কে যেই পোস্টটি শেয়ার করেছে সেটি সেলফি প্রেমীদের পাশাপাশি গোটা বিশ্বকে আতঙ্কিত করে তুলতে পারে। চলুন জেনে নেওয়া যাক বিশ্বের শেষ সেলফিতে এমন কি আছে যে, দুর্বল চিত্তের মানুষদের ছবিটি দেখতে নিষেধ করা হচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া শেষ সেলফি

DALL-E শেষ সেলফি ক্রিয়েট করেছে, যেখানে চারিদিকে ধ্বংসাত্মক পরিস্থিতি দেখা যাচ্ছে। এতে যেসব মানুষদের দেখা গেছে তাদের দেখতে জম্বির (ভূত) মতো। এছাড়াও, ছবিটি Robot Overloads নামের টিকটক অ্যাকাউন্টে শেয়ার করা হয়েছে এবং তারপর থেকে এটি সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে।

কিভাবে শেষ সেলফি তোলা হলো?

AI DALL-E কে কোনও ইউজারের বিশ্বের শেষ সেলফিটি তৈরি করার কথা বলেছিল। তার পরে, গুগলের সার্ভারের তথ্যের সাহায্যে AI বিশ্বের শেষ সেলফি তৈরি করে।

উপরে শেয়ার করা টুইটটিতে বিশ্বের সর্বত্র ধ্বংসাত্মক পরিস্থিতি দেখা যাচ্ছে। ব্যাকগ্রাউন্ডে ভয়ঙ্কর পরিস্থিতি , যেখানে কিছু মানুষ উচ্চস্বরে চিৎকার করছে। এই টুইটে বড় চোখবিশিষ্ট জম্বিদের দেখা যাচ্ছে। এ ছাড়াও এই ভিডিওটিতে একটি কঙ্কালকে মোবাইল হাতে ধরে থাকতে দেখা যাচ্ছে, যার চারপাশে ধোঁয়া রয়েছে৷ সত্যিই দৃশ্যটি প্রচন্ড ভয়ঙ্কর।

দ্রষ্টব্য: আপনাদের জানিয়ে রাখি যে এই AI ইউজারের দেওয়া টেক্সট ইনপুটের উপর ভিত্তি ইউনিক ইমেজ তৈরি, এটাকে সত্যি বলে বিবেচিত করার কোনও কারণ নেই।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here