5G লঞ্চের আগেই 5G জব ভ্যাকান্সি নিয়ে হাজির টেলিকম কোম্পানিগুলি, দ্রুত শুরু হবে নিয়োগ প্রক্রিয়া

76 তম স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 5G পরিষেবার জন্য অধীর আগ্রহে অপেক্ষারত ভারতীয়দের জন্য একটি বড় ঘোষণা করেছেন৷ প্রধানমন্ত্রী মোদী জানিয়েছেন যে দেশে শীঘ্রই নতুন প্রজন্মের 5G পরিষেবা শুরু হবে এবং ডিজিটাল ভারতের স্বপ্ন গ্রামের মধ্যে দিয়ে এগিয়ে যাবে। তবে, 5G লঞ্চের তারিখ সম্পর্কে আপাতত অফিসিয়ালি কিছু জানানো হয়নি। অন্যদিকে 5G-এর অফিসিয়াল লঞ্চের আগে Reliance Jio এবং Vi সহ টেলিকম অপারেটরগুলি সক্রিয়ভাবে 5G সম্পর্কিত প্রোডাক্টগুলির বিকাশের জন্য প্রচুর সংখ্যক ইঞ্জিনিয়ার নিয়োগ করছে৷

5G লঞ্চের আগেই সামনে এল প্রচুর জব ভ্যাকান্সি

IANS-এর রিপোর্ট অনুসারে, 5G এর সাথে জড়িত টেলিকম কোম্পানিগুলি গত মাসে চাকরির পোস্ট 65 শতাংশ বৃদ্ধি করেছে। জানুয়ারিতে যেখানে 5265টি জব পোস্টিং ছিল, সেটা জুলাই মাসে বেড়ে 8667 হয়েছে। বিশ্বব্যাপী 175টি কোম্পানির গ্লোবালডেটার বিশ্লেষণ অনুসারে, এই সময়পর্বে জব ভ্যাকান্সি 46 শতাংশ বৃদ্ধি পেয়েছে, যেখানে কাজ বন্ধের ঘটনা 75 শতাংশ বৃদ্ধি পেয়েছে।

5G আসার আগে হচ্ছে প্রচুর নিয়োগ

রিপোর্ট অনুযায়ী রিলায়েন্স জিও ‘লিড 5G কোর এবং ক্লাউড আর্কিটেকচার’ পদের জন্য নিয়োগ করছে, সেই ব্যক্তি যে বিভিন্ন 5G ব্যবহারের ক্ষেত্রে এবং মূল প্রোডাক্ট গুলির বিকাশে সহায়তা করবে৷ আরেকটি শীর্ষস্থানীয় টেলিকম অপারেটর Vi ও স্মার্ট মোবিলিটি ভার্টিকাল, 5G কানেক্টেড গাড়ি এবং ইলেকট্রিক যানবাহন সম্পর্কে অভিজ্ঞতাসম্পন্ন কর্মীদের খুঁজছে।

আপনাদের জানিয়ে রাখি যে Jio এবং Vi ছাড়াও, টেক কোম্পানিগুলি নেটওয়ার্ক, এডমিনিস্ট্রেশন, ট্রায়াল এবং সফ্টওয়্যার ডেভেলপার এর মতো ক্ষেত্রেও চাকরি দিচ্ছে। রিপোর্ট অনুসারে জানুয়ারী 2022 থেকে জুলাই 2022 এর মধ্যে 130টিরও বেশি চাকরির ভ্যাকান্সি পোস্ট করা হয়েছে।

5G কবে থেকে শুরু হবে?

এখন পর্যন্ত পাওয়া রিপোর্ট অনুযায়ী, 29 সেপ্টেম্বর, 2022-এ 5G পরিষেবা চালু হবে। 29 সেপ্টেম্বর ইন্ডিয়া মোবাইল কংগ্রেস (IMC) 2022 উদ্বোধন করা হচ্ছে এবং এই উপলক্ষে ভারতে 5G পরিষেবাগুলিও চালু করা হবে। সম্প্রতি মোদী সরকারের কেন্দ্রীয় আইটি এবং টেলিকম মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছিলেন যে যত তাড়াতাড়ি সম্ভব কোম্পানিগুলিকে 5G স্পেকট্রাম বরাদ্দ করা হবে। সরকার অক্টোবরের শুরু থেকে জনগণকে 5G স্পিড এর সুবিধা দেওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here