Oppo ভারতে শীঘ্রই মিড রেঞ্জে একটি নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। কোম্পানি ভারতে এবং থাইল্যান্ডে OPPO A57 4G স্মার্টফোন লঞ্চ করেছে। এবার কোম্পানি শীঘ্রই আরেকটি স্মার্টফোন আনার প্ল্যান করছে। Oppo-এর এই স্মার্টফোনটি OPPO A57s নামে ভারতীয় মার্কেটে পেশ করতে চলেছে। লঞ্চের আগেই Oppo-এর এই আসন্ন স্মার্টফোনের কিছু স্পেসিফিকেশন এবং দাম প্রকাশ পেয়েছে। টিপস্টার সুধাংশু আম্ভোর Oppo-এর আসন্ন OPPO A57s স্মার্টফোনের স্পেসিফিকেশন শেয়ার করেছেন। এর সাথে সুধাংশু আসন্ন Oppo স্মার্টফোনের রেন্ডারও শেয়ার করেছেন। এই পোস্টে আমি আপনাদের Oppo এর আসন্ন এই স্মার্টফোনটি সম্পর্কে বিস্তারিত জানাবো।
OPPO A57s এর স্পেসিফিকেশন
টিপস্টার সুধাংশু অম্বোরের মতে, OPPO A57s স্মার্টফোনটিতে HD+ রেজলিউশন (1612 x 720p পিক্সেল) এবং 60Hz রিফ্রেশরেট সহ একটি 6.5-ইঞ্চি LCD প্যানেল থাকবে। এই Oppo ফোনের সাইজ 163.74 x 75.03 x 7.99 mm এবং ওজন 187 গ্রাম হবে। Oppo-এর এই ফোনটি MediaTek Helio G35 প্রসেসর সহ লঞ্চ হবে। এর সাথে ফোনে কানেক্টিভিটির জন্য 4G দেওয়া হবে। এই ফোনটি 4GB LPDDR4X RAM এবং 128GB স্টোরেজ সহ লঞ্চ করা হবে। Oppo-এর এই ফোনে 5,000mAh ব্যাটারি এবং 33W ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া হবে।

ক্যামেরার কথা বললে, Oppo-এর এই ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে। এই ফোনে 50MP প্রাইমারি ক্যামেরা, 2MP সেকেন্ডারি ক্যামেরা দেওয়া হবে। সেলফির জন্য এই ফোনে একটি 8MP ফ্রন্ট ক্যামেরা সেটআপ দেওয়া হবে। Oppo-এর এই ফোনটি Android 12-এর উপর ভিত্তি করে ColorOS 12.1-এ চলবে। এই ফোনে স্টেরিও স্পিকার, Side FPS, USB-C, 3.5 mm জ্যাক, ওয়াইফাই 5GHz এবং ব্লুটুথ 5.3 থাকবে।
OPPO A57s এর দাম
4GB RAM এবং 128GB স্টোরেজ ভেরিয়েন্ট সহ আসন্ন OPPO A57s স্মার্টফোনের দাম প্রায় 16,000 টাকা হতে পারে। তবে Oppo-এর এই ফোনটি কবে লঞ্চ হবে সে সম্পর্কে এই মুহূর্তে কোনও তথ্য জানা যায়নি।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন









