15 আগস্ট নয় বরং এই দিন ভারতে লঞ্চ হবে 5G! জেনে নিন 5G প্ল্যানের দাম

ভারতে আসন্ন 5G পরিষেবার জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে। এখনও পর্যন্ত মনে করা হচ্ছিল যে 5G স্পেকট্রাম নিলামের পরে ভারতে 5G পরিষেবাগুলি 15 আগস্ট থেকে চালু হবে। কিন্তু, এখন খবর আসছে যে এর লঞ্চের তারিখ বাড়ানো হয়েছে। চলুন দেখে নেওয়া যাক ভারতে 5G লঞ্চের এবং এর দাম কেমন হতে পারে৷

5G রোলআউটের নতুন লঞ্চ ডেট

Thehindubusinessline-এর খবর অনুযায়ী, ভারতে 5G সার্ভিস 15 আগস্ট 2022-এ নয়, বরং 29 সেপ্টেম্বর 2022-এ লঞ্চ হবে। 29 সেপ্টেম্বর ইন্ডিয়া মোবাইল কংগ্রেস (IMC) 2022 এর উদ্বোধন করা হচ্ছে এবং এই উপলক্ষে ভারতে 5G পরিষেবাগুলিও প্রকাশ করা হবে। রিপোর্ট অনুযায়ী 15 আগস্ট 5G চালু করার সিদ্ধান্তটি পিছিয়ে দেওয়া হয়েছে কারণ টেলিকম পরিষেবা সরবরাহকারী (TSP) এবং তাদের বিক্রেতাদের সম্পূর্ণরূপে প্রস্তুত হতে আরও সময় লাগবে, যাতে তারা অন্তত কিছু শহরে পরিষেবা শুরু করতে পারে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 15 আগস্ট লাল কেল্লা থেকে তার বক্তৃতায় শুধুমাত্র 5G টেকনিক এবং সরকারের সফল টেলিকম স্পেকট্রাম নিলামের কথা উল্লেখ করতে পারেন।

আগে এই দিন লঞ্চ হওয়ার কথা ছিল

আপনাদের জানিয়ে রাখি যে এর আগে রিপোর্টে দাবি করা হয়েছিল যে ভারতে 5G সার্ভিস অফিসিয়াল ভাবে 15 আগস্ট, 2022 অর্থাৎ স্বাধীনতা দিবসে চালু হতে চলেছে। রিপোর্টে বলা হয়েছিল যে ভারতের 75 তম স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লাল কেল্লা থেকে ঘোষণা করবেন যে ভারতে 5G পরিষেবা চালু হচ্ছে, কিন্তু এখন আর সেটা হবে বলে মনে হচ্ছে না।

সম্প্রতি মোদী সরকারের কেন্দ্রীয় আইটি ও টেলিকম মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছিলেন যে যত তাড়াতাড়ি সম্ভব কোম্পানিগুলোকে 5G স্পেকট্রাম বরাদ্দ করা হোক। সরকার অক্টোবরের শুরু থেকে জনগণকে 5G স্পিড এর সুবিধা দেওয়া শুরু করার জন্য যথাসাধ্য চেষ্টা করছে। তবে এই সময়ের মধ্যে কিছু সমস্যা দেখা দিলেও নভেম্বর-ডিসেম্বরের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

2022 সালে 13টি শহরে প্রথম 5G পরিষেবা পাওয়া যাবে

আপনাকে মনে করিয়ে দেব যে এই বছর টেলিকমিউনিকেশন বিভাগ (DoT) জানিয়েছিল যে ভারতে 5G রোলআউটের পরে, প্রথম 5G পরিষেবা ভারতের 13 টি শহরে উপলব্ধ হবে। 2022 সালে আহমেদাবাদ, বেঙ্গালুরু, চণ্ডীগড়, গান্ধীনগর, গুরুগ্রাম, হায়দ্রাবাদ, জামনগর, কলকাতা, চেন্নাই, লখনউ, পুনে, দিল্লি এবং মুম্বাইয়ের মতো শহরগুলিতে প্রথম 5G পরিষেবা চালু করা হবে। কিন্তু টেলিকমিউনিকেশন বিভাগ অফিসিয়ালি জানায়নি যে কোন টেলিকম অপারেটর বাণিজ্যিকভাবে দেশে 5G পরিষেবা চালু করবে। দেশের তিনটি বড় টেলিকম সংস্থা রিলায়েন্স জিও, এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়া নির্দিষ্ট শহরে তাদের 5G নেটওয়ার্ক টেস্টিং করে ফেলেছে।

5G প্ল্যান এত ব্যয়বহুল হবে

ইকোনমিক টাইমসের রিপোর্ট অনুযায়ী, বিশেষজ্ঞরা ইঙ্গিত দিয়েছেন যে প্রাথমিকভাবে 5G প্ল্যানগুলি 4G-এর থেকে 10 থেকে 12 শতাংশ ব্যয়বহুল হতে পারে। বেশি দাম এর জন্য টেলিকম কোম্পানিগুলোতে ইউজার প্রতি গড় আয় (ARPU) বাড়বে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here