Supermoon 2022 : সুপারমুন অর্থাৎ সবচেয়ে বড়ো চাঁদ। 2022 সালটি সৌরজগতের ঘটনার দিক থেকে খুবই আকর্ষণীয় হয়ে উঠছে। প্রথমে আমরা জুন এবং জুলাই মাসে সুপারমুনের স্বাক্ষী হয়েছি, এই দুটির নাম যথাক্রমে স্ট্রবেরি মুন ও থান্ডার মুন। এখন আরও একবার এই প্রাকৃতিক যাদুর স্বাক্ষী হতে চলেছি আমরা। এই সপ্তাহের 11 আগস্ট বছরের শেষ Supermoon দেখতে পাওয়া যাবে, এটির নাম Full Sturgeon Moon ফুল স্টার্জন মুন রাখা হয়েছে।
Last Supermoon of 2022
2022-এর শেষ সুপারমুন 11 আগস্ট দেখা যাবে। এই দিনটি স্পেস সম্পর্কিত বিষয়ে উৎসাহী ব্যক্তিদের জন্য আকর্ষণীয় হতে চলেছে। ভারতে এই Supermoon খুবই স্পেশাল, কারন 11 আগস্টের সাথে সাথে 12 আগস্ট পূর্ণিমার দিনও এটিকে দেখা যাবে। এই দিন চাঁদ পৃথিবীর অনেক কাছে দেখা যাবে এবং সুপারমুনে চাঁদের আকৃতি বড়ো, পরিষ্কার এবং হালকা রঙিন দেখা যাবে।
কি এই স্টার্জন মুন?
11 আগস্টে দৃশ্যমান সুপারমুনের নাম “স্টার্জন মুন” (Full Sturgeon Moon) রাখা হয়েছে। নাসার অনুযায়ী স্টার্জন শব্দের উৎপত্তি আমেরিকার জনজাতি Algonquin থেকে হয়েছে। এই জনজাতি আসলে প্রত্যেক মরসুমে স্টার্জন নামের মাছ ধরে এবং এই কারণে এই পূর্ণিমার চাঁদের নাম স্টার্জন দেওয়া হয়েছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন









