Jio IndependenceOffer : Jio ইউজারদের জন্য বিশেষ সুবিধা, পাবেন 3,000 টাকার বেনিফিট! জেনে নিন সম্পূর্ণ অফার

Jio তাদের ইউজারদের স্বাধীনতা দিবসের উপহার দিয়েছে। Jio Independence-Offer 2022 এর অধীনে কোম্পানি তাদের 2,999 টাকার বার্ষিক প্ল্যানে ইউজারদের 3,000 টাকার সুবিধা দিচ্ছে। কোম্পানি তাদের টুইটার হ্যান্ডেলের মাধ্যমে এই প্ল্যান সম্পর্কে বিস্তারিত জানিয়েছে। এখনও পর্যন্ত এই অফারটি কোম্পানির ওয়েবসাইটে লাইভ হয়নি। কোম্পানিটি আজ এই অফারটি ঘোষণা করেছে। যদিও এই অফারটি কতদিন ভ্যালিড থাকবে সেটা জানানো হয়নি। এর জন্য Jio-এর টুইটার হ্যান্ডেল থেকে একটি পোস্ট শেয়ার করা হয়েছে যেখানে এই তথ্যটি জানা গেছে। উল্লেখ্য, এর আগেও Jio ফ্রিডম অফার নামে ইউজারদের অনেক সুবিধা দিয়েছে। এবারও কোম্পানি আরও বিশেষ কিছু অফার দিচ্ছে।

Jio Independence Offer 2022

Jio Independence Offer 2022-এর এই প্ল্যানটির দাম 2,999 টাকা, এই প্ল্যানের ভ্যালিডিটি 365 দিন। এই অফারের অধীনে, আপনি প্রতিদিন 2.5 জিবি ডেটা পাবেন। অর্থাৎ এক বছরে মোট 912.5 জিবি ডেটা দেওয়া হচ্ছে। এর সাথে আনলিমিটেড কলিং, প্রতিদিন 100টি SMS এবং রোমিং সহ অন্যান্য অফারও পাবেন।

অন্যদিকে, Jio Independence Offer 2022-এর বিশেষ সুবিধার অধীনে, আপনি কোম্পানির Ajio স্টোর থেকে কেনাকাটায় 750 টাকা ছাড় পাবেন, Netmeds থেকে কেনাকাটায় 750 টাকা ছাড় এবং Exigo থেকে ফ্লাইট বা টিকিট বুকিংয়ে 750 টাকা ছাড় পাবেন। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল এই অফারের অধীনে কোম্পানি 75 জিবি অতিরিক্ত ডেটা দিচ্ছে যা 750 টাকার দামের সমান। সব মিলিয়ে ইউজাররা মোট 3,000 টাকার সুবিধা পাবেন।

অন্যদিকে, এই প্ল্যানের অন্যান্য সুবিধার কথা বললে, এটিও বেশ আকর্ষণীয়। এই প্ল্যানের অধীনে, কোম্পানি এক বছরের জন্য ফ্রি তে Disney Plus Hot Star মোবাইল পরিষেবা দিচ্ছে, যার দাম 499 টাকা। শুধু তাই নয়, এই প্ল্যানে আপনারা ফ্রি তে জিও সিনেমা, জিও টিভি, জিও সিকিউরিটি এবং জিও ক্লাউডের মতো পরিষেবাগুলিও পাবেন, যা অত্যন্ত ভালো ডিল।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here