Jio 5G লঞ্চের আগে তাদের গ্রাহকদের জন্য একের পর এক অফার দিচ্ছে। সম্প্রতি, আকাশ মুকেশ আম্বানির কোম্পানি Jio স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ‘2999 Independence offer 2022’ রিচার্জ প্ল্যানের সাথে অতিরিক্ত সুবিধা পেশ করেছে, যার অধীনে আপনারা 100 শতাংশ ভ্যালু ব্যাক পাবেন। বর্তমানে কোম্পানি 15 অগাস্ট 2022 স্বাধীনতা দিবস উপলক্ষে Jio প্রিপেড ইউজারদের জন্য Jio Rs 750 প্ল্যান চালু করেছে, যেখানে দৈনিক প্রচুর ডেটার পাশাপাশি ফ্রি কলিং এবং SMS সহ অনেক সুবিধা দিচ্ছে। এই পোস্টে আপনাদের Jio এর নতুন রিচার্জ প্ল্যান 2022 সম্পর্কে বিস্তারিত জানাবো।
লঞ্চ হল Jio এর 750 রিচার্জ প্ল্যান
ভারতে স্বাধীনতার 75 বছর পূর্তিতে Jio এই নতুন রিচার্জ প্ল্যানটি চালু করেছে। এই প্ল্যানে আনলিমিটেড কলিং, ডেটা, SMS এর পাশাপাশি দীর্ঘ ভ্যালিডিটিও দেওয়া হচ্ছে। আপনি যদি আপনার Jio নম্বরে এই প্ল্যানটি রিচার্জ করতে চান তাহলে আপনারা এই লিঙ্কে ক্লিক করে এটি করতে পারেন। এই পোস্টে আপনাদের এই প্ল্যানে সমস্ত সুবিধাগুলি সম্পর্কে জানাবো।
দুটি প্ল্যান যুক্ত করা হয়েছে
কোম্পানির মতে, এই নতুন প্ল্যানে 2টি প্ল্যান যুক্ত করা হয়েছে, যেখানে একটির দাম 749 টাকা এবং অন্যটির দাম 1 টাকা। 749 টাকায় 90 দিনের ভ্যালিডিটি এবং দৈনিক 2GB ডেটা, ফ্রি SMS, এবং কলিং এর সুবিধা দেওয়া হচ্ছে। এর সাথে, Jio এর 1 টাকার প্ল্যানটিও যুক্ত করা হয়েছে, যার অধীনে ইউজারদের 90 দিনের জন্য 100MB ডেটা দেওয়া হচ্ছে। এটি Jio-এর প্রথম এবং একমাত্র এমন রিচার্জ প্ল্যান যা তিন মাস অর্থাৎ 90 দিনের ভ্যালিডিটি প্রদান করে।
180GB ডেটা সহ ফ্রি কলিং
এই প্ল্যানের অধীনে কোম্পানি 90 দিনের ভ্যালিডিটি দিচ্ছে। আপনি যদি দীর্ঘ মেয়াদী প্ল্যান খুঁজে থাকেন তাহলে এই প্ল্যানটি আপনার জন্য সেরা অপশন হবে। 90 দিনের ভ্যালিডিটি সহ এই রিচার্জ প্ল্যানে প্রতিদিন 2GB ডেটা দেওয়া হচ্ছে। অর্থাৎ পুরো ভ্যালিডিটি থাকাকালীন ইউজাররা মোট 180 জিবি ডেটা ব্যবহার করতে পারবেন। প্রতিদিনের ডেটা সীমা শেষ হওয়ার পরে Jio ইউজাররা 64Kbps স্পিডে আনলিমিটেড ডেটা পেতে থাকবেন। একই সঙ্গে এই প্ল্যানে গ্রাহকদের সমস্ত নেটওয়ার্কে ফ্রি আনলিমিটেড কলিং এর সুবিধা দেওয়া হচ্ছে
প্রতিদিনের ডেটা এবং ফ্রি কলিংয়ের পাশাপাশি গ্রাহকদের এই প্ল্যানে প্রতিদিন 100টি ফ্রি SMS-এর সুবিধাও দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, প্ল্যানের সাথে Jio অ্যাপগুলিতে ফ্রি তে সাবস্ক্রিপশন দেওয়া হচ্ছে, যাতে ইউজাররা যে কোনও জায়গায়, যে কোনও সময় অ্যাপগুলি ব্যবহার করতে পারেন।
JioFiber অফার
JioFiber স্বাধীনতা দিবস অফারের অধীনে, Jio JioFiber-এর নতুন ইউজারদের জন্য একটি দুর্দান্ত অফার রয়েছে। কোম্পানি জানিয়েছে যে কেও যদি নতুন JioFiber কানেকশন নেয়, তাহলে 15 দিনের প্ল্যানে অতিরিক্ত সুবিধা পাওয়া যাবে। এই অফারটি 12 আগস্ট থেকে 16 আগস্ট পর্যন্ত পাওয়া যাবে।
এই অফারটি শুধুমাত্র নতুন JioFiber গ্রাহকদের নেওয়া পোস্ট-পেইড entertainment bonanza plan (Rs 499, Rs 599, Rs 799, Rs 899 প্ল্যান) এই পাওয়া যাবে। এই অফারটি শুধুমাত্র 6/12 মাসের প্ল্যানে পাওয়া যাবে। এই অফারের সুবিধা নিতে গ্রাহকদের কোম্পানির MyJio (MyVouchers বিভাগে) যেতে হবে, যেখানে ডিসকাউন্ট ক্যাশ ভাউচার পাওয়া যাবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন













