ভারতের 75 তম স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতীয় গ্রাহকদের জন্য Reliance Jio 750 টাকার একটি নতুন রিচার্জ প্ল্যান পেশ করেছে৷ Jio-এর 750 টাকার এই নতুন প্ল্যানের বিশেষত্ব হল এই প্ল্যানের ভ্যালিডিটি সম্পূর্ণ 3 মাস (অর্থাৎ 90 দিন)। অন্যদিকে, Jio কে টেক্কা দিতে Airtelও গোপনে 90-দিনের রিচার্জ প্ল্যান নিয়ে হাজির হয়েছে। 91Mobiles কোম্পানির সাইটে এই প্ল্যানটি দেখেছে। এই পোস্টে আপনাদের Airtel এর 90 দিনের ভ্যালিডিটি সহ প্ল্যান গুলির দাম এবং সুবিধাসম্পর্কে বিস্তারিত জানাবো।
Airtel এর 90 দিনের রিচার্জ প্ল্যান
Airtel এই নতুন রিচার্জ প্ল্যানটির দাম 779 টাকা এবং এই প্ল্যানটি Airtel তাদের সাইটের পাশাপাশি তাদের অ্যাপে Truly Unlimited সেগমেন্টে তালিকাভুক্ত হয়েছে। কলিং, ডেটা এবং SMS ছাড়াও, 90 দিনের ভ্যালিডিটি সহ এই প্ল্যানে আরও অনেক অতিরিক্ত সুবিধাও দেওয়া হচ্ছে।

ডেটা, কলিং এবং আরও অনেক সুবিধা থাকবে
Airtel তাদের।প্রিপেইড ইউজারদের জন্য চালু করা এই রিচার্জ প্ল্যানে, গ্রাহকদের 90 দিনের ভ্যালিডিটি ছাড়াও প্রতিদিন 1.5GB ডেটা দেওয়া হচ্ছে। এই প্ল্যানে মোট 135 জিবি ডেটা পাওয়া যাবে।এই প্ল্যানে আনলিমিটেড কলিংয়ের পাশাপাশি প্রতিদিন 100টি SMS এর সুবিধা দেওয়া হচ্ছে। এতে অতিরিক্ত সুবিধা হিসেবে আপনি 90 দিনের জন্য ফ্রি হ্যালো টিউন এবং উইঙ্ক মিউজিক অ্যাপ সাবস্ক্রিপশনও পাবেন। এছাড়াও FASTag-এ 100 টাকার ক্যাশব্যাক দেওয়া হচ্ছে এবং 3 মাসের জন্য 24/7 সার্কেলের সুবিধা দেওয়া হচ্ছে।
অগাস্টে লঞ্চ হবে Airtel এর 5G পরিষেবা
টেলিকম অপারেটর Airtel চলতি মাসে তাদের 5G পরিষেবা শুরু করতে চলেছে,কোম্পানি সম্প্রতি এই বিষয়টি জানিয়েছেন। তবে এটা স্পষ্ট যে Ericsson, Nokia এবং Samsung এয়ারটেল 5G পরিষেবার জন্য ইনফ্রাস্ট্রাকচার তৈরিতে নিযুক্ত রয়েছে। Airtel এর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা প্রতিশ্রুতি দিয়েছেন যে 2024 সালের মার্চের মধ্যে দেশের সমস্ত শহর এবং প্রধান গ্রামীণ এলাকাগুলিও 5G পরিষেবা কভার করা হবে।
ভিট্টল জানিয়েছেন যে কোম্পানি আগস্ট থেকে 5G পরিষেবা শুরু করতে চলেছেন যা শীঘ্রই গোটা ভারত জুড়ে পেশ করতে চান।শুধু তাই নয় 2024 সালের মার্চের মধ্যে কোম্পানি প্রতিটি শহর এবং প্রধান গ্রামীণ এলাকাগুলি 5G দিয়ে কভার করতে সফল হব। শুধু তাই নয়, সোমবার টেলিকম প্রতিমন্ত্রী দেবুসিংহ চৌহান প্রায় এক মাসের মধ্যে 5G পরিষেবা পুরোপুরি শুরু হওয়ার আশা প্রকাশ করেছিলেন। তিনি এক অনুষ্ঠানে বলেন যেআগামী মাসের মধ্যে দেশে দ্রুতগতির 5G সেবা শুরু হবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন











