Wordle একটি ওয়েব ভিত্তিক শব্দ ধাঁধা, যা ইউজারদের মধ্যে ভীষণ জনপ্রিয়। Wordle ওয়ার্ড পাজল দ্য নিউ ইয়র্ক টাইমস ওয়েবসাইটে লাইভ হয়। যত দিন যাচ্ছে Wordle সম্পর্কে ইউজারদের আগ্রহ ততই বাড়ছে। এই গেমটিতে, ইউজারদের প্রতিদিন পাঁচটি অক্ষর সমন্বিত একটি শব্দ অনুমান করতে হয়। ইউজাররা সঠিক উত্তর দেওয়ার জন্য মাত্র ছয়বার সুযোগ পান। 17 আগস্ট অর্থাৎ আজকের Wordle (Wordle 424) নিউ ইয়র্ক টাইমস ওয়েবসাইটে লাইভ হয়েছে। অনেকেই আজকের Wordle এর সঠিক উত্তর দিয়ে দিয়েছেন, আবার অনেকে এখনও সঠিক উত্তর খুঁজছেন। আপনি কি এখনও ভেবে যাচ্ছেন সঠিক উত্তরটি কি হবে, তাহলে আপনি এই Hint টা ভালোভাবে পড়ুন, সাথে সাথে সঠিক উত্তর পেয়ে যাবেন।
Wordle 424-এর জন্য ইঙ্গিত
- আজকের Wordle শব্দটি একটি ‘ক্রিয়াবিশেষণ’। Wordle এর আজকের শব্দে দুটি স্বরবর্ণ আছে। আজকের শব্দটি একটি ব্যঞ্জনবর্ণ দিয়ে শুরু হয় এবং একটি Vowel দিয়ে শেষ হয়।
- আজকের শব্দের অর্থ ‘দুইবার’ বা ‘দুটি সম্ভাবনা’। এই শব্দটি ডাবল কিছু বোঝানোর জন্য ব্যবহৃত হয়। আজকের শব্দটি T দিয়ে শুরু হয় এবং E দিয়ে শেষ।
- আপনারা যদি এখনও উত্তরটি বুঝতে না পারেন তাহলে আপনাদের জানিয়ে দেব যে আজকের Wordle এর সঠিক উত্তর হল “TWICE”।
এই গেমটি 5X6 গ্রিডে খেলা হয়। খেলোয়াড়রা সঠিক উত্তর দেওয়ার জন্য ছয়বার সুযোগ পায়। আপনি গ্রিডে একটি অক্ষর প্রবেশ করার সাথে সাথে এর রঙ দেখে বুঝে যাবেন যে আপনার উত্তরটি সঠিক না ভুল। আপনার লেখা অক্ষরের রঙ যদি সবুজ হয় তাহলে সেটা সঠিক উত্তর, এবং হলুদ মানে এই অক্ষরটি শব্দে আছে কিন্তু সঠিক জায়গায় নেই। অন্যদিকে, গ্রে রঙের মানে হল আজকের শব্দে এই অক্ষরটির অস্তিত্ব নেই।
কিভাবে wordle খেলতে হয়?
- Wordle খেলার জন্য আপনাকে আপনার ব্রাউজারে nytimes.com/games/wordle/index.html লিঙ্কটি খুলতে হবে অথবা সার্চ বক্সে Wordle শব্দ সার্চ করুন এবং এই লিঙ্কে ক্লিক করুন।
- আপনার স্ক্রিনে Wordle উইন্ডো খুলবে, তারপর আপনাকে সঠিক শব্দটি অনুমান করতে হবে।
- Wordle গেমটিতে প্রতিদিন একটি নতুন শব্দ অনুমান করতে হয়।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন









