এবার প্রকাশ্যে এল Samsung Galaxy Z Flip 4 এবং Galaxy Z Fold 4 এর দাম, জেনে নিন ডিটেইল

Samsung সম্প্রতি টেক প্ল্যাটফর্মে তাদের Galaxy Z সিরিজ চালু করেছে। এই সিরিজের অধীনে ইতিমধ্যে দুটি ফোল্ডেবল ফোন আনা হয়েছে যা Samsung Galaxy Z Fold4 এবং Samsung Galaxy Z Flip4 নামে লঞ্চ করা হয়েছিল। বর্তমানে Samsung তাদের ফোল্ডেবল স্মার্টফোনের দাম ভারতে কত হবে সেটা জানিয়েছে। Samsung Galaxy Z Flip 4 এবং Galaxy Z Fold 4 ভারতে প্রি-বুকিংয়ের জন্য উপলব্ধ হয়েছে এবং Samsung তাদের এই দুটি মোবাইল ফোনে দারুণ অফার দিচ্ছে।

Samsung Galaxy Z Flip 4 এর দাম

Samsung Galaxy Z Flip 4 ভারতে দুটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে। এই ফোনের বেস ভেরিয়েন্ট 8 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি ইন্টারনাল স্টোরেজ সাপোর্ট করে এবং বড় ভেরিয়েন্টটিতে 12 জিবি র‍্যামের সঙ্গে 256 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। আপনাদের জানিয়ে রাখি যে Samsung Galaxy Z Flip 4 Bespoke Edition ও আলাদা ভাবে ভারতীয় মার্কেটে লঞ্চ করা হয়েছে যা গ্লাস রঙে পেশ করা হয়েছে।

Samsung Galaxy Z Flip 4 এর 8GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 89,999 টাকা
Samsung Galaxy Z Flip 4 এর 12GB RAM + 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 94,999 টাকা
Samsung Galaxy Z Flip 4 এর Bespoke Edition এর দাম 97,999 টাকা

Samsung Galaxy Z Fold 4 এর দাম

Samsung Galaxy Z Fold 4 স্মার্টফোনটি তিনটি স্টোরেজ ভেরিয়েন্টে ভারতীয় মার্কেটে প্রবেশ করেছে। এই তিনটি মডেল 12 GB RAM মেমরি সাপোর্ট করে। এই ভেরিয়েন্টগুলিতে যথাক্রমে 256 জিবি স্টোরেজ, 512 জিবি স্টোরেজ এবং 1 টিবি স্টোরেজ রয়েছে।।

Samsung Galaxy Z Fold 4 এর 12GB RAM + 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 1,54,999 টাকা
Samsung Galaxy Z Fold 4 এর 12GB RAM + 512GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 1,64,999 টাকা
Samsung Galaxy Z Fold 4 এর 12GB RAM + 1TB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 1,84,999 টাকা

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here