Wordle হল একটি অনলাইন ওয়ার্ড পাজল গেম, যা আজকাল ভীষণ জনপ্রিয় হয়ে উঠছে। ইন্টারনেট ইউজারদের মধ্যে এই গেমটি সম্পর্কে অনেক আগ্রহ রয়েছে। এই পাজল গেমটি নিউ ইয়র্ক টাইমস ওয়েবসাইটে খেলা যায়। এই গেমটিতে ইউজারদের প্রতিদিন একটি 5 অক্ষরের ইংরেজি শব্দ অনুমান করতে হয়। এর জন্য ইউজাররা ছয়টি সুযোগ পেয়ে থাকেন। আপনিও যদি Wordle খেলতে চান বা আজকের Wordle-এর সঠিক উত্তর খুঁজে থাকেন, তাহলে এই পোস্টে আমি আপনাদের আজকের Wordle এ জিজ্ঞাসা করা শব্দটির জন্য Hint দেব। আপনি যদি এই Hint এর সাহায্যেও সঠিক উত্তরটি বুঝতে না পারেন, তাতেও সমস্যা নেই, কারণ এই পোস্টে আপনারা সঠিক উত্তরটিও জেনে যাবেন।
আজকের Wordle এর Hint: 24 আগস্ট 2022
1. আজকের Wordle এ জিজ্ঞাসা করা শব্দের প্রথম অক্ষরটি হল N।
2. আজকের শব্দে একটি স্বরবর্ণ E আছে যা দুইবার উপস্থিত হয়।
3. এছাড়াও শব্দের শেষ অক্ষরটি হল Y।
আজকের Wordle এর উত্তর
আজ 24শে আগস্ট 2022, Wordle 431 এর সঠিক উত্তরটি হল NEEDY
Wordle গেমটিতে আপনারা 5X6 এর একটি গ্রিড বক্স দেখতে পাবেন। যেখানে আপনাকে সঠিক উত্তর টাইপ করতে হবে। এই গেমটি কালার কোডগুলির সাথে আরও আকর্ষণীয় হয়ে ওঠে। আপনি যখনই শব্দটি টাইপ করবেন এবং এন্টার এ ক্লিক করবেন , তখন যদি বক্সটা সবুজ টাইলস হয়ে যায়, তাহলে বুঝবেন আপনার উত্তর একদম সঠিক। যদি একটি অক্ষরের টাইলসের রঙ হলুদ হয়ে যায়, তাহলে তার মানে এই অক্ষরটি আজকের শব্দে আছে কিন্তু এর অবস্থান ঠিক হয়নি। আর ধূসর রঙের হয় তাহলে এই অক্ষরটি আজকের শব্দে নেই।
কিভাবে Wordle খেলতে হয়?
এই গেমটি খেলার জন্য প্রথমে nytimes.com/games/wordle/index.html যেতে হবে বা আপনার ওয়েব ব্রাউজারে Wordle সার্চ করে, The New York Times ওয়েবসাইটের লিঙ্কটি খুলতে হবে।
তারপর আপনি 5X6 এর একটি গ্রিড দেখতে পাবেন, যেখানে আপনাকে আজকের Wordle এর শব্দটি অনুমান করতে হবে এবং সঠিক উত্তরটি দিতে হবে। পাঁচ অক্ষরের একটি শব্দ টাইপ করার পর এন্টার বাটনটি প্রেস করতে হবে।
আপনি এন্টার বাটনটি প্রেস করার সাথে সাথে টাইলসের রঙ পরিবর্তন হবে এবং তারপর আপনি Hint অনুযায়ী আবার চেষ্টা করতে পারেন। আপনি সঠিক উত্তরটি অনুমান করার জন্য মোট ছয়টি সুযোগ পাবেন।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন









