ভারতে বাড়তে চলেছে স্মার্টফোনের দাম! সবচেয়ে বেশি প্রভাব পড়বে “Made In India” মোবাইলের উপর, জেনে নিন বিস্তারিত

স্মার্টফোন ইন্ডাস্ট্রি গত দুই বছরে অনেক খারাপ সময়ের মধ্যে দিয়ে গেছে। প্রচুর নতুন মোবাইল ফোন যেমন লঞ্চ হয়েছে, পাশাপাশি স্মার্টফোনের দামও আগের তুলনায় বেড়েছে। স্মার্টফোনের দাম বাড়ায় যথারীতি বিরক্ত ভারতীয় মোবাইল ইউজারদের বিরক্তি আরও একবার বাড়তে চলেছে। কারণ আবার ভারতে স্মার্টফোনের দাম বাড়তে চলেছে, মেড ইন ইন্ডিয়া মোবাইল ফোনের দামও আগের তুলনায় অনেকটা বাড়বে।

ভারতে স্মার্টফোনের দাম বৃদ্ধির কারণ

ভারতে ফের বাড়তে চলেছে স্মার্টফোনের দাম। পিটিআইকে উদ্ধৃত করে বলা হয়েছে, ভারতে স্মার্টফোনের দাম আগের থেকে আরও বাড়তে পারে। যার কারণ Central Board of Indirect Taxes and Customs (CBIC) দ্বারা জারি করা একটি আদেশে এর কারণ হিসেবে Custom duty চার্জ বাড়ানোর কথা বলা হয়েছে। মজার ব্যাপার হল, এই Custom duty মোবাইলে নয়, বরং স্মার্টফোনে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রাংশে প্রযোজ্য হবে।

ভারতের Apex indirect tax এর আদেশ অনুসারে মোবাইল ফোনে ব্যবহৃত উপাদানগুলির উপর Custom duty আরোপ করা যেতে পারে। স্মার্টফোনের ডিসপ্লে এবং ব্যাক ফ্রেমের ওপর 10 শতাংশ ট্যাক্স বাড়ানো যেতে পারে এবং একইভাবে antenna pins, power buttons এবং অন্যান্য accessories এর উপর ধার্য করা Custom Duty আরও 5 শতাংশ বাড়ানো যেতে পারে। অর্থাৎ সব মিলিয়ে Custom duty আরও 15 শতাংশ বাড়তে পারে।

বেড়ে যাবে মেড ইন ইন্ডিয়া মোবাইলের দাম

Apex indirect tax of india এর অর্ডার অনুসারে, মেড ইন ইন্ডিয়া স্মার্টফোনগুলি সবচেয়ে বেশি ধাক্কা খাবে। যেসব মোবাইল নির্মাতারা দেশের বাইরে থেকে মোবাইল ফোনের পার্টস এনে সেগুলো ভারতে assemble করে, তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন। স্মার্টফোনে ব্যবহৃত পার্টস নির্মাতারা বেশি দামে পাবেন, যার ফলে ফোন তৈরির খরচ বেড়ে যাবে। ফোন তৈরির খরচ বেড়ে যাওয়ায় এসব মোবাইল ব্র্যান্ড বেশি দামে তাদের স্মার্টফোন বিক্রি করতে বাধ্য হবে।

মোবাইল পার্টস এর জন্য অতিরিক্ত চার্জ দিতে হবে

CBIC -এর মতে, স্মার্টফোনের ডিসপ্লের মধ্যে ফিট হয়ে আসা Sim tray, antenna pin, speaker net, power key, slider switch, battery compartment, volume Flexible Printed Circuits (FPCs), power, sensors, speakers, fingerprint, মেটাল এবং প্লাস্টিকের ব্যাক সাপোর্ট ফ্রেম এর উপর 15% Custom duty লাগবে।

আমাদের পাঠকদের এখানে জানিয়ে রাখি যে ডিসপ্লে অ্যাসেম্বলির কথা বললে এতে touch panel, cover glass, brightness enhancement film, indicator guide light, reflector, LED blacklight, polarizers এবং LCD Driver mounted on a flible Printed Circuit অন্তর্ভুক্ত আছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here