ভারত সরকারের অধীনে কর্মরত ভারত সঞ্চার নিগম লিমিটেড অর্থাৎ BSNL , 10,000 মোবাইল টাওয়ার সেল করার প্ল্যান করছে। এই মোবাইল টাওয়ারগুলি দেশের বেসরকারী টেলিকম কোম্পানিগুলোর কাছে বিক্রি করা হবে, যার মধ্যে আম্বানির রিলায়েন্স জিও সহ Airtel এবং Vi-এর নাম অন্তর্ভুক্ত থাকবে। BSNL মোবাইল টাওয়ার National monetisation pipeline (NMP) এর অধীনে বিক্রি করার পরিকল্পনা রয়েছে, যার মাধ্যমে সরকারের প্রায় 4,000 কোটি টাকা আয় হবে বলে আশা করা হচ্ছে।
ET-এর রিপোর্ট অনুসারে, ভারত সঞ্চার নিগম লিমিটেডের মোবাইল টাওয়ারগুলি সরকার বিক্রি করার প্ল্যান করছে। এই মোবাইল টাওয়ার দেশে মনিটাইজেশন এর আওতায় বেসরকারি টেলিকম কোম্পানির কাছে বিক্রি করে দেওয়া হবে এবং এর ফলে সরকার ৪ হাজার কোটি টাকা রাজস্ব পাবে। রিপোর্ট অনুসারে, এই নিলামের জন্য KPMG কে আর্থিক উপদেষ্টা হিসেবে রাখা হয়েছে।
বিক্রি করা হবে BSNL TOWER
এটি দেশের একমাত্র টেলিকম কোম্পানি যা সারা দেশে সক্রিয়। বর্তমানে, BSNL এর কাছে প্রায় 68,000 টেলিকম টাওয়ার আছে বলে জানা গেছে এবং এই গণনায় দিল্লি এবং মুম্বাইয়ের টাওয়ারগুলি ধরা হয় নি। ন্যাশনাল মনিটাইজেশন স্কিমের অধীনে 2025 সালের মধ্যে BSNL-এর 13,567 টেলিকম টাওয়ার বিক্রি করা হবে। দিল্লি এবং মুম্বাইতে 1350 MTNL টাওয়ারও এই প্রকল্পের অধীনে বিক্রি করা হবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন










