Today Wordle Answer : আজকের wordle এর উত্তর বুঝতে না পারলে দেখে নিন Hint

অনলাইন ওর্য়াড পাজল গেম Wordle আজকাল ইন্টারনেট ইউজারদের মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে। এই গেমটি নিউ ইয়র্ক টাইমস ওয়েবসাইটে খেলা যাবে। অর্থাৎ এই গেমটি খেলতে আপনাকে কোনো অ্যাপ ইন্সটল করতে হবে না। এটি একটি ওয়েব ভিত্তিক পাজল গেম। এই গেমটিতে, ইউজারদের প্রতিদিন একটি পাঁচ অক্ষরের শব্দ সঠিকভাবে অনুমান করতে হয়। ইউজাররা সঠিক উত্তর দেওয়ার জন্য ছয়বার সুযোগ পান। Wordle গেমটি ভারত সহ বিশ্বের সমস্ত দেশেই ভীষণ জনপ্রিয়। আপনি যদি প্রতিদিন এই গেমটি খেলে থাকেন এবং আজকের সঠিক উত্তরটি বুঝতে না পারেন, তাহলে আজকের এই পোস্টে আমি আপনাদের আজকের সঠিক শব্দের Hint এবং সঠিক উত্তর দুটোই জানাবো। পাশাপাশি এই গেমটি আপনারা কোথায় খেলতে পারবেন এবং খেলার নিয়ম কি সেটাও বলব।

আজকের Wordle এর Hint : 30 আগস্ট 2022

  • আজকের Wordle এ জিজ্ঞেস করা শব্দে দুটি Vowel রয়েছে
  • এই শব্দের প্রথম অক্ষরটি হল O
  • এই শব্দের শেষ অক্ষরটি হল T
  • আজকের শব্দটি কোন কিছুর শুরুতে ব্যবহৃত হয়

আজকের Wordle এর সঠিক উত্তর : 30 আগস্ট 2022

উপরের ইঙ্গিতের পরেও, আপনি যদি আজকের শব্দটি সঠিকভাবে অনুমান করতে না পারেন, তাহলে জেনে নিন আজকের Wordle এর সঠিক উত্তর। আজকের অর্থাৎ 30শে আগস্ট শব্দের সঠিক উত্তর হল Onset

কিভাবে wordle গেমটি খেলতে হয়?

Wordle একটি ওয়েব ভিত্তিক পাজল গেম। আপনি এই গেমটি আপনার স্মার্টফোন বা ল্যাপটপের ব্রাউজারে খেলতে পারেন। এই গেমটি খেলার জন্য আপনাকে ওয়েব ব্রাউজারের সার্চ ইঞ্জিনে Wordle সার্চ করতে হবে। এর পরে আপনি এখানে নিউ ইয়র্ক টাইমসের একটি লিঙ্ক দেখতে পাবেন – (https://www.nytimes.com/games/wordle/index.html)। এই লিঙ্কটি খুললে, আপনি Wordle গেম অ্যাক্সেস করতে পারবেন।

গেমটি ওপেন করলে একটি 5×6 গ্রিড বক্স দেখতে পাবেন। যেখানে আপনাকে 5 অক্ষরের শব্দের সঠিক উত্তর দিতে হবে। শব্দ টাইপ করার পর এন্টার প্রেস করলেই টাইলসের রঙ বদলে যাবে। যদি সমস্ত টাইলস সবুজ রঙের হয়ে যায়, তাহলে বুঝবেন আপনার উত্তর সঠিক। অন্যদিকে, যদি কিছু টাইলসের রঙ সবুজ, কিছু হলুদ এবং কিছু ধূসর হয়ে যায়, তাহলে এর অর্থ হল সবুজ টাইলসযুক্ত অক্ষরটি শব্দটিতে রয়েছে। হলুদ রঙের টাইলযুক্ত অক্ষরটি শব্দে থাকলেও এর অবস্থান সঠিক হয়নি। ধূসর রঙের টাইলস এর মানে হল আজকের শব্দে এই অক্ষরটি নেই।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here