50MP ক্যামেরা এবং 8GB RAM এর শক্তি সহ লঞ্চ হল Vivo Y22 স্মার্টফোন, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন

Vivo এই মাসের শুরুতে ভারতে Vivo Y35 স্মার্টফোন লঞ্চ করেছে যা 8GB RAM, Qualcomm Snapdragon 680, 50MP Camara এবং 44W ফ্ল্যাশ চার্জিং ও 5,000mAh ব্যাটারির মত শক্তিশালী স্পেসিফিকেশন সহ লঞ্চ হয়েছিল। ভারতে Vivo Y35 এর দাম 18,499 টাকা। এবার Vivo ‘Y’ সিরিজের অধীনে আন্তর্জাতিক মার্কেটে আরেকটি নতুন মোবাইল ফোন Vivo Y22 লঞ্চ করেছে।

Vivo Y22 এর দাম

Vivo Y22 ফোনটি বর্তমানে ইন্দোনেশিয়ায় দুটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে। এই ফোনের বেস ভেরিয়েন্টে 4 GB RAM + 64 GB স্টোরেজ দেওয়া হয়েছে, যার দাম হল IDR 2,399,000 অর্থাৎ ভারতীয় মূল্য অনুযায়ী প্রায় 12,800 টাকা। Vivo Y22 এর 6 GB RAM + 128 GB স্টোরেজ ভেরিয়েন্ট এর দাম দাম এখনও প্রকাশ করা হয়নি। Vivo Y22 ফোনটি Starlit Blue, Summer Cyan এবং Metaverse Green রঙে লঞ্চ হয়েছে।

Vivo Y22 এর স্পেসিফিকেশন

Vivo Y22 এর ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে কথা বললে, এই স্মার্টফোনটি 6.55 ইঞ্চি HD+ ডিসপ্লে সাপোর্ট করে। এই ফোনটির স্ক্রিন LCD প্যানেলে তৈরি যা 90Hz রিফ্রেশরেট এ কাজ করে। Vivo Y22 এর ডায়মেনশন হল 164.3 x 76.1 x 8.38mm এবং ওজন হল 180 গ্রাম।

Vivo Y22 ফোনটি Android 11 এ লঞ্চ করা হয়েছে যা FuntouchOS 12 এর সাথে কাজ করে। প্রসেসিং এর জন্য, এই স্মার্টফোনটিতে অক্টা-কোর প্রসেসর সহ MediaTek Helio G85 চিপসেট দেওয়া হয়েছে। এই Vivo মোবাইলে এক্সটেন্ডেড র‌্যাম টেকনোলজি রয়েছে, যেখানে অতিরিক্ত 2 GB র‍্যাম মেমরি বাড়ানো যায়।

ফটোগ্রাফির জন্য, এই স্মার্টফোনটি ডুয়াল রেয়ার ক্যামেরা সাপোর্ট করে। এই ফোনের ব্যাক প্যানেলে LED ফ্ল্যাশ সহ একটি 50-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে, যা 2-মেগাপিক্সেল ম্যাক্রো লেন্সের সাথে কাজ করে। Vivo Y22 মোবাইল ফোনটি সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য 8-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সাপোর্ট করে।

Vivo Y22 ফোনটি একটি ডুয়াল সিম ফোন যা 4G LTE সাপোর্ট করে। সিকিউরিটির জন্য, এই ফোনের সাইড প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এমবেডেড পাওয়ার বাটন ইনস্টল করা হয়েছে।এই ফোনে একটি ফেস আনলক ফিচারও রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য Vivo Y22 ফোনে 5,000 mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা 18W ফাস্ট চার্জিং টেকনোলজির সাথে কাজ করে। Vivo Y22 ফোনটি IPX4/X5 রেটেড ফোন।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here