আবার ধামাকাদার অফার নিয়ে হাজির হল Jio, 75 GB ডেটার সাথে ফ্রিতে পাওয়া যাবে 6টি বড় সুবিধা

টেলিকম কোম্পানি Reliance Jio 5 ই সেপ্টেম্বর 2022-এ তাদের ষষ্ঠ Anniversary উদযাপন উপলক্ষে গ্রাহকদের জন্য একটি দুর্দান্ত অফার পেশ করেছে। কোম্পানি তাদের এই অফারের অধীনে 2,999 টাকার প্রিপেইড রিচার্জে অতিরিক্ত 75GB ডেটা ফ্রি তে দিচ্ছে এবং পাশাপাশি আরও 6টি বড় সুবিধার কথা ঘোষণা করেছে। এই সমস্ত সুবিধাগুলি 2999 টাকার প্ল্যানের সাথে দেওয়া হচ্ছে। আজকের এই পোস্টে আপনাদের এই অফারের সম্পর্কে বিস্তারিত জানাবো।

Jio এর এই অফারের বিশেষত্ব

Jio এর নতুন Anniversary প্ল্যানটি একটি বার্ষিক প্রিপেইড প্ল্যান। 2,999 টাকার এই দীর্ঘমেয়াদী প্ল্যানের সাথে Jio ফ্রি তে 75GB ডেটা সহ আরও 6 টি সুবিধা দিচ্ছে। এই অফারটি Jio-এর অফিসিয়াল অ্যাপ এবং ওয়েবসাইটেও লাইভ হয়েছে। আপনি যদি দীর্ঘমেয়াদী প্রিপেইড প্ল্যান রিচার্জ করে থাকেন, তাহলে এই প্ল্যানটি অবশ্যই বেছে নিতে পারেন।

Jio-এর 2,999 টাকার প্ল্যানে কি কি পাওয়া যাবে?

Reliance Jio-এর 2,999 টাকার বার্ষিক প্রিপেড প্ল্যানে কোম্পানি প্রতিদিন 2.5GB ডেটা অফার করে। তবে, এই অফারের অধীনে, গ্রাহকদের প্রতিদিনের ডেটার সাথে মোট 75GB ডেটা অতিরিক্ত দেওয়া হচ্ছে। এইভাবে, ইউজাররা এই প্ল্যানের সাথে মোট 912.5GB ডেটা পাবেন। এই প্ল্যানে প্রতিদিন 100টি SMS এর সুবিধার পাশাপাশি যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলের সুবিধাও রয়েছে৷ Reliance Jio এক বছরের Disney+ Hotstar সাবস্ক্রিপশনও অফার করে, যার দাম 499 টাকা। একবার আপনি এই প্ল্যানটি রিচার্জ করলে আপনাকে একবছর আর রিচার্জের ঝামেলায় যেতে হবে না। কারণ এই প্ল্যানটির ভ্যালিডিটি 365 দিন।

Jio অফারে এই 6টি সুবিধা পাওয়া যাবে

Reliance Jio-এর এই 2,999 টাকার Anniversary অফারের অধীনে আরও অনেক সুবিধা দেওয়া হচ্ছে। এই প্ল্যানে ফ্রি তে ডেটা ছাড়াও, Ixigo, Netmeds, Ajio, Reliance Digital এবং Jio Savan-এর জন্য অতিরিক্ত কুপন দেওয়া হচ্ছে।

আপনাদের জানিয়ে রাখি যে সম্প্রতি কোম্পানি Reliance Jio independence day অফার পেশ করেছে, যার মধ্যে 2999 টাকার প্ল্যানে ঠিক একই রকম অফার দেওয়া হয়েছিল। মনে করা হচ্ছে যে কোম্পানি অফারটির নাম বদলে এতে পাওয়া সুবিধাগুলো একই রেখেছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here