দুর্গা পূজা, কালী পূজা আসতে এখনও বেশ কিছু দিন বাকি আছে। তবে টেক কোম্পানি পোকো যেন এখন থেকেই বাজি ফাটানো শুরু করে দিয়েছে। কোম্পানি তাদের বিভিন্ন ফোনের দামে বড় ডিসকাউন্টের কথা ঘোষণা করেছে যেখানে তাদের ফোন 5,000 টাকা পর্যন্ত কম দামে কেনা যাবে। কোম্পানির পক্ষ থেকে POCO X4 PRO 5G, POCO M4 PRO 5G এবং POCO M5 ফোনগুলির দামে অভাবনীয় ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। নিচে এবিষয়ে বিস্তারিত আলোচনা করা হল।
POCO ফোনের দামে ছাড়
কোম্পানি তাদের POCO X4 Pro 5G এর সমস্ত ভেরিয়েন্টের দামে 5,000 টাকা ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। অফার অনুযায়ী 18,999 টাকা দামের 4 জিবি র্যাম ও 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট 13,999 টাকা এবং 19,999 টাকা দামের 6 জিবি র্যাম ও 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট 14,499 টাকা দামে পাওয়া যাচ্ছে। একইভাবে এই ফোনের সবচেয়ে বড় ভেরিয়েন্ট 8 জিবি র্যাম এবং 128 জিবি স্টোরেজ মডেলটি 21,999 টাকার বদলে 16,999 টাকার বিনিময়ে কেনা যাবে।
| POCO X4 Pro 5G | Launch Price | Discount | After Price |
| 4GB+64GB | INR 18,999 | INR 5,000 | INR 13,999* |
| 6GB+128GB | INR 19,999 | INR 5,000 | INR 14,999* |
| 8GB + 128GB | INR 21,999 | INR 5,000 | INR 16,999* |
একইভাবে POCO MR Pro এর 8 জিবি র্যাম ও 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্টে 4,500 টাকা ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। যার ফলে ফোনটির দাম 18,999 টাকা থেকে কমে 14,499 টাকা হয়ে গেছে। এছাড়া ফোনটির 4 জিবি এবং 6 জিবি র্যাম ভেরিয়েন্টের দামে 3,500 টাকা অফার পাওয়া যাচ্ছে। অর্থাৎ এই দুটি ভেরিয়েন্টের বর্তমান দাম যথাক্রমে 11,499 টাকা এবং 13,499 টাকা।
| POCO M4 Pro 5G | Launch Price | Discount | After Price |
| 4GB+64GB | INR 14,999 | INR 3,500 | INR 11,499* |
| 6GB+128GB | INR 16,499 | INR 3,500 | INR 13,499* |
| 8GB + 128GB | INR 18,999 | INR 4,500 | INR 14,499* |
| POCO M5 | Launch Price | Discount | After Price |
| 4GB+64GB | INR 12,499 | INR 1,500 | INR 10,999* |
| 6GB+128GB | INR 14,499 | INR 1,500 | INR 12,999* |
এই অফারে POCO M5 ফোনটি 1,500 টাকা সস্তায় পাওয়া যাচ্ছে। ফোনটির 4 জিবি র্যাম ও 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট 12,499 টাকার বদলে 10,999 টাকা এবং 6 জিবি র্যাম ও 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট 14,499 টাকার বদলে 12,999 টাকার বিনিময়ে কেনার সুযোগ রয়েছে।
জানিয়ে রাখি, উপরোক্ত সমস্ত অফার কেবলমাত্র শপিং সাইট ফ্লিপকার্টের Big Billion Days সেলের ক্ষেত্রে প্রযোজ্য।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন









