4টি নতুন Apple iPhone, 3টি Apple Watch এবং AirPods Pro 2 সহ শীঘ্রই লঞ্চ করবে এই ডিভাইসগুলি, জেনে নিন স্পেসিফিকেশন

Apple 7 সেপ্টেম্বর তাদের নতুন iPhone 14 মডেলের লাইনআপ লঞ্চ হতে চলেছে। আইফোনের জনপ্রিয়তা এমন যে প্রতি বছর ইউজাররা নতুন আইফোন মডেলের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। Apple iPhone 14 সিরিজের চারটি মডেল লঞ্চ হতে পারে। নতুন আইফোনের পাশাপাশি Apple Watch এবং Airpods ও লঞ্চ করবে কোম্পানি। রিপোর্ট অনুযায়ী, কোম্পানি iPhone 14 সিরিজের ডিজাইন পরিবর্তন করতে পারে। কোম্পানি অ্যাপল ওয়াচের দুটি নতুন মডেলের সাথে AirPods Proও লঞ্চ করতে পারে। এই পোস্টে আমি আপনাদের এই ডিভাইসগুলির সম্পর্কে বিস্তারিত জানাবো।

লঞ্চ হবে Apple iPhone 14 এর 4টি মডেল

রিপোর্ট অনুযায়ী Apple নতুন আইফোনের চারটি মডেল লঞ্চ করতে পারে,যেগুলো হল iPhone 14, iPhone 14 Plus, iPhone 14 Pro, iPhone 14 Pro Max। Apple এর Pro মডেলগুলি শক্তিশালী পারফরম্যান্সের সাথে আসবে। তবে কোম্পানিটি এই বছর থেকে তাদের Mini মডেলটি বন্ধ করতে পারে।

দাম বাড়বে না

রিপোর্ট অনুযায়ী Apple iPhone 14 সিরিজের নিয়মিত মডেলের দাম বাড়াবে না। যদিও Pro মডেলের দাম $100 পর্যন্ত বাড়তে পারে।

নতুন নতুন কালার অপশনে পেশ করা হবে এই আইফোন গুলি

iPhone 14 এবং iPhone 14 Max ফোনগুলি সবুজ, বেগুনি, নীল, কালো, সাদা এবং লাল রঙের কালার অপশনে পেশ করা হবে। এছাড়াও কোম্পানি বেগুনি রঙের অপশনটির পরিবর্তে গোলাপী রঙও দিতে পারে। iPhone 14 Pro মডেলের ফোনটি সবুজ, বেগুনি, সিলভার, গোল্ড এবং গ্রাফাইট রঙের কালার অপশনে দেওয়া যেতে পারে। এর পাশাপাশি বেগুনি রঙের পরিবর্তে ব্লু রঙের বদল দেখা যেতে পারে। এর সাথে, হলুদ, লাল, নেভি ব্লু, বেগুনি, মিন্ট, পিঙ্ক, মিডনাইট ব্লু এবং কালোর মতো কিছু নতুন রঙের ভেরিয়েন্ট আনা হতে পারে।

নতুন Apple Watch

Apple Watch এর নতুন মডেল Apple Watch Series 8, Apple Watch Series 8 Pro এবং Apple Watch SE 2 অ্যাপল ওয়াচের নতুন মডেল হিসেবে পেশ করা হতে পারে। এর মধ্যে প্রো ভার্সন এর ঘড়িটি সবচেয়ে প্রিমিয়াম হতে পারে। রিপোর্ট অনুযায়ী, এটি স্যাটেলাইট কানেক্টিভিটির সাথে আসে। Apple Watch SE 2 সবচেয়ে সাশ্রয়ী মূল্যের ঘড়ি।

AirPods Pro 2

Apple তাদের লঞ্চ ইভেন্টে নতুন AirPods Pro 2 লঞ্চ করতে পারে। এর ডিজাইনে খুব একটা পরিবর্তন হবে না। নতুন AirPods Pro মডেলের কোড নাম B698। এটি অ্যাপলের পরবর্তী প্রজন্মের Apple H1 চিপে কাজ করবে। AirPods Pro 2 এ কানেক্টিভিটির জন্য Bluetooth 5.2 এর সাপোর্ট রয়েছে।

Apple Mixed Reality হেডসেট

Apple এর Mixed Reality হেডসেটটির জন্য অনেক দিন ধরেই অপেক্ষা করা হচ্ছিল। মনে করা হচ্ছে যে আজ কোম্পানি এই প্রোডাক্টটি লঞ্চ করতে পারে। কোম্পানি স্টিভ জবসের জনপ্রিয় বাক্যাংশ – ‘ওয়ান মোর থিং’ ব্যবহার করে তাদের আসন্ন মিক্সড রিয়ালিটি হেডসেটটি পেশ করতে পারে।

iOS 16, watchOS 9, এবং tvOS 1 এর রিলিজ ডেট

Apple আগেই নিশ্চিত করেছে যে iPadOS 16 লঞ্চ হতে আরও কিছুটা সময় লাগবে। কিন্তু আজকের এই লঞ্চ ইভেন্টে, Apple CEO Tim Cook iOS 16, watchOS 9 এবং tvOS 16-এর লঞ্চের তারিখ জানানো হতে পারে৷

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here