14 সেপ্টেম্বর ভারতে লঞ্চ হবে বিশ্বের প্রথম Snapdragon 4 Gen 1 চিপ যুক্ত ফোন, জেনে নিন দাম

iQOO ভারতে তাদের প্রোডাক্ট পোর্টফোলিও সম্প্রসারিত করে 14 সেপ্টেম্বর একটি নতুন স্মার্টফোন চালু করতে চলেছে৷ ‘Z’ সিরিজে যুক্ত করা এই মোবাইলটি হবে iQOO Z6 Lite 5G ফোন যা Qualcomm Snapdragon 4 Gen 1 চিপসেটের সাথে 14 সেপ্টেম্বর লঞ্চ হবে। সাম্প্রতিক একটি রিপোর্টে, iQoo Z6 Lite 5G ফোনটি লঞ্চের আগেই এর দাম প্রকাশ করা হয়েছে।

ভারতে iQOO Z6 Lite 5G এর দাম

রিপোর্ট অনুযায়ী, iQOO Z6 Lite 5G ফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হবে। ফোনের বেস ভেরিয়েন্টে 4 GB র‍্যামের সঙ্গে 64 GB ইন্টারনাল স্টোরেজ সহ পেশ করা হবে, যার দাম হবে 13,499 টাকা। iQOO Z6 Lite 5G ফোনটির 6 GB RAM + 128 GB স্টোরেজ ভেরিয়েন্ট এর দাম হবে 14,999 টাকা। তবে ফোন লঞ্চের আগ পর্যন্ত এই দামটা নিশ্চিত কি না সেটা বলা সম্ভব নয়।

বিশ্বের প্রথম Snapdragon 4 Gen 1 ফোন

iQOO Z6 Lite 5G হল বিশ্বের প্রথম এমন স্মার্টফোন যা Qualcomm Snapdragon 4 Gen 1 চিপসেটে লঞ্চ করা হবে। এর আগে কোনো ব্র্যান্ডের কোনো মোবাইলে এই চিপসেট দেওয়া হয়নি। Snapdragon 4 Gen 1 চিপটি 6-ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে নির্মিত, যা GPU পারফরম্যান্স কে 18.4 এবং CPU পারফরম্যান্স কে 6.9 শতাংশ বাড়িয়ে দেয়। এই চিপসেটটি ডুয়াল 5G কানেকশন সাপোর্ট করে।

iQOO Z6 Lite 5G এর স্পেসিফিকেশন

এই ফোনের অন্যান্য স্পেসিফিকেশন সম্পর্কে কথা বললে, এই iQoo মোবাইলটি 2.5D ফ্ল্যাট ফ্রেম ডিজাইনে তৈরি করা হবে, যার পুরুত্ব মাত্র 8.25mm। এই ফোনের ডিসপ্লে 120Hz রিফ্রেশরেট এবং 240Hz টাচ স্যাম্পলিং রেট এ কাজ করবে। লিক অনুসারে, এই ফোনটি একটি 6.58-ইঞ্চি Full HD + ডিসপ্লে সহ লঞ্চ করা হবে।

iQOO Z6 Lite 5G ফোনটি 50MP Eye Auto Focus সেন্সর সহ ডুয়াল রেয়ার ক্যামেরায় লঞ্চ হবে। এই ক্যামেরায় AI প্রযুক্তি থাকবে। অন্যদিকে, পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে একটি 5,000 mAh ব্যাটারি দেওয়া হবে, যা 18W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here