চীনা ব্র্যান্ড Xiaomi সম্পর্কে আজকাল খুব একটা ভালো খবর আসছে না। কোম্পানির তাদের স্মার্টফোনগুলি ভাল তৈরি করলেও, ED এর অভিযান, Phone Blast এবং MIUI আপডেটের মতো বিষয়গুলি কোম্পানির সম্পর্কে মানুষের বিশ্বাসযোগ্যতাকে দুর্বল করে তুলছে। তাই এবার Xiaomi তাদের ইউজারদের জন্য একটি Free Repair Service অফার নিয়ে এসেছে, যার মধ্যে Redmi Note 10 Pro এবং Redmi Note 10 Pro Max ফ্রি তে রিপেয়ার করা হচ্ছে।
Xiaomi এর ফ্রি রিপেয়ার সার্ভিস
আপনি যদি ভেবে থাকেন যে Xiaomi এই ফ্রি সার্ভিস এর মাধ্যমে তাদের তাদের গ্রাহকদের ফ্রি তে উপহার দিচ্ছে, তাহলে আপনি ভুল ভাবছেন। আসলে, কোম্পানির দ্বারা সম্প্রতি প্রকাশিত আপডেটের পরে, অনেক Redmi Note 10 Pro এবং Note 10 Pro Max মডেলগুলি সমস্যা দেখা দিতে শুরু করেছে এবং এই স্মার্টফোনগুলিতে ক্যামেরা সঠিকভাবে কাজ করছে না। যারা এই ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন অর্থাৎ
যাদের ফোন Xiaomi MIUI-এর নতুন আপডেটের কারণে ঠিক মতো কাজ করছে না, কোম্পানি সেই সমস্ত Redmi ইউজারদের ফোন ফ্রি তে রিপেয়ার করে দেবে।
Xiaomi এর এই দুটি ফোনে সবথেকে বেশি সমস্যা দেখা গেছে
উল্লেখিত সমস্যাটি এই মুহূর্তে শুধুমাত্র Redmi Note 10 Pro এবং Redmi Note 10 Pro Max-এ সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুসারে, এই মোবাইল ফোনগুলিতে MIUI 13 আপডেটের পরে, Instagram বা Snapchat এর মতো কোনও থার্ড পার্টি অ্যাপ খোলার সময় সেগুলিতে ক্যামেরা ক্র্যাশ হচ্ছে। এই অ্যাপগুলি ব্যবহার করার সময় ফোনের ক্যামেরা কাজ করছে না এবং Xiaomi স্বীকার করেছে যে নতুন MIUI আপডেটের কারণেই এই সমস্যা তৈরি হয়েছে।
ভারতে Redmi Note 10 Pro এর দাম
ভারতে Redmi Note 10 Pro ফোনটি দুটি ভেরিয়েন্টে সেল এর জন্য পাওয়া যাচ্ছে। এই ফোনের 6GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্ট 15,999 টাকায় এবং 8GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্ট 18,999 টাকায় কেনা যাবে।
ভারতে Redmi Note 10 Pro Max এর দাম
Redmi Note 10 Pro Max ফোনটিও ভারতে দুটি ভেরিয়েন্টে সেল হচ্ছে। এর 6GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্ট এর দাম 17,999 টাকা এবং 8GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্ট এর দাম 21,999 টাকা।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন









