আজকাল দেশের প্রায় প্রতিটি নাগরিকের মুখেই Cheetah এর নাম শোনা যায়। Kuno National park এ নামিবিয়া থেকে 8টি চিতার আগমনে ভারতীয়রা বেশ খুশি। 70 বছর পর ভারতে চিতা ফিরে এসেছে, যাদের মধ্যপ্রদেশের Kuno National Park এ রাখা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে এই চিতা গুলিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে। আশা করা হচ্ছে আগামী দিনে এই চিতাদের কারণে Kuno অভয়ারণ্যের পাশাপাশি আশেপাশের এলাকাতেও পর্যটন বাড়তে চলেছে এবং দেশ ও বিশ্বের মানুষ চিতাদের পরিবার দেখতে এখানে আসবে।
Kuno National Park এ আনা হল এই চিতাদের
70 বছর পর ভারতে চিতা এসেছে, যাদের Kuno জাতীয় উদ্যানে রাখা হবে। আপনারা টেলিভিশন এবং ইন্টারনেট এর মাধ্যমে তো নিশ্চয়ই এই চিতাদের দেখেছেন, তবে আপনি যদি এই চিতাগুলিকে লাইভ দেখতে চান তাহলে সরকারের পক্ষ থেকে তারও ব্যবস্থা করা হয়েছে। পর্যটকরা Kuno জাতীয় উদ্যানে চিতা দেখার জন্য অনলাইনে বুকিং করতে পারবে। জেনে নিন ডিটেইল।
Kuno জাতীয় উদ্যান এ জঙ্গল সাফারি
চিতাদের আসার সাথে সাথে Kuno জাতীয় উদ্যানে সাফারির জন্য অপেক্ষা করতে শুরু করেছে বহু মানুষ। আর সবথেকে ভালো বিষয় হল Kuno জাতীয় উদ্যানের জঙ্গল শীঘ্রই সাফারি শুরু হতে চলেছে। বৃষ্টির কারণে, Kuno পার্ক জুন, জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকে, যা আবার অক্টোবরে খোলা হয়। Kuno জঙ্গল সাফারিতে, আপনি 22শে আগস্ট থেকে নভেম্বরের বুকিং 2রা সেপ্টেম্বর থেকে ডিসেম্বর এর বুকিং 6ই সেপ্টেম্বর থেকে করতে পারবেন৷
Kuno জাতীয় উদ্যান বুকিং
উপরে উল্লিখিত 8টি স্টেপ অনুসরণ করে, আপনি নামিবিয়া থেকে ভারতে আসা 8টি চিতা দেখতে যেতে পারেন এবং Kuno জাতীয় উদ্যানে জঙ্গল সাফারির রোমাঞ্চকর অনুভূতি উপভোগ করতে পারেন।
1) প্রথমে Kuno জাতীয় উদ্যানের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। সরাসরি লিঙ্কের জন্য (এখানে ক্লিক করুন)
2) এখানে login and register এর অপশন আসবে, তাতে register সিলেক্ট করুন।
3) রেজিস্ট্রেশন উইন্ডো খুলবে, এতে জিজ্ঞাসা করা সমস্ত তথ্য লিখতে হবে, যার মধ্যে নিম্নলিখিতগুলি অন্তর্ভুক্ত থাকবে:
– ইমেইল আইডি
– পাসওয়ার্ড
– কনফার্ম পাসওয়ার্ড
– নাম
– জন্ম তারিখ
– লিঙ্গ
– মোবাইল নম্বর
– ইমারজেন্সি নাম্বার
– পরিচয়পত্র
– আইডি কার্ড নাম্বার
4) সমস্ত বিবরণ দেওয়ার পরে, সেগুলি সঠিকভাবে চেক করে নেবেন এবং তারপরে ক্যাপচার দিকে এগিয়ে যেতে হবে।
5) ক্যাপচায় জিজ্ঞাসা করা সহজ প্রশ্নের উত্তর লিখে রেজিস্টার বাটন প্রেস করতে হবে।
6) রেজিস্টার বাটন এ ক্লিক করার পরে, আপনার দেওয়া মোবাইল নম্বরে একটি OTP আসবে, সেটা দিতে হবে।
7) একবার OTP ভেরিফাই হয়ে গেলে, আপনি Kuno ন্যাশনাল পার্ক এর বুকিং রেজিস্ট্রার হয়ে যাবে।
8) রেজিস্ট্রার হওয়ার পরে লগইন পেজ এ গিয়ে আপনার ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিতে হবে এবং আপনার জঙ্গল সাফারি বুকিং হয়ে যাবে।
Kuno জাতীয় উদ্যান সম্পর্কিত অন্য যেকোন তথ্যের জন্য, আপনি সরাসরি জাতীয় অভয়ারণ্যের সাথে যোগাযোগ করতে পারেন।
ফোন নম্বর: 07530 – 220004, 9424791938, 8871187201
ইমেল: [email protected]
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন














