OPPO তাদের নতুন ওয়াইড স্ক্রিন স্মার্টফোন লঞ্চ করতে পারে। টিপস্টার Digital Chat Station জানিয়েছেন ফোনটি উপস্থিত ইঞ্জিনিয়রিং প্রোটোটাইপে MediaTek এর নতুন Dimensity 9600M প্রসেসর দেওয়া হয়েছে। আপকামিং ফোনটি OPPO Reno X নামে লঞ্চ করা হতে পারে বলে মনে করা হচ্ছে। বেশ কিছু রিপোর্টের মাধ্যমে OPPO X 10 সিরিজের প্রো মডেলের সঙ্গে জড়িত বলে জানানো হয়েছিল। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত ফোনের নাম এবং ফিচার সম্পর্কে অফিসিয়ালি জানানো হয়নি। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক OPPO এর ওয়াইড স্ক্রিন স্মার্টফোনের ডিটেইলস সম্পর্কে।
OPPO Reno X ফোনের সম্ভাব্য ফিচার
Digital Chat Station এর শেয়ার করা তথ্য অনুযায়ী OPPO এর ফোনটিতে MediaTek Dimensity 9600M প্রসেসর দেওয়া হতে পারে। একইসঙ্গে ফোনের ব্যাক প্যানেলে দুটি 200MP ক্যামেরা দেওয়া হবে বলে জানা গেছে। এতে Samsung এর ISOCELL HPE এবং ISOCELL HP5 সেন্সর থাকতে পারে। এই ফোনটিতে কোন সেন্সর প্রাইমারি ক্যামেরা এবং টেলিফটো ক্যামেরা হিসাবে ব্যাবহার করা হবে সেই বিষয়ে লিকের মাধ্যমে নিশ্চিত জানানো হয়নি।
আগের রিপোর্টের মাধ্যমে ফোনে পেরিস্কোপ টেলিফটো ক্যামেরাতে 200MP সেন্সর থাকবে বলে জানানো হয়েছিল। পেরিস্কোপ ক্যামেরা দূরের বিষয়বস্তু ক্যাপচার করতে সাহায্যে করে। লিক হওয়া তথ্য সত্য হলে ফোনটি ক্যামেরার দিক দিয়ে প্রিমিয়াম সেগমেন্টের ইউজারদের কাছে আকর্ষণীয় হয়ে উঠতে পারে।
লিকের মাধ্যমে আপকামিং ওপ্পো ফোনটির ব্যাটারি সম্পর্কে বড়সড় পরিবর্তনের কথা জানা গেছে। এর আগে ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি 7,000mAh বলা হয়েছিল, তবে এবার টিপস্টার 8,000mAh পর্যন্ত ব্যাটারির কথা লিখেছেন। এই বড় ব্যাটারি সত্যিই উল্লেখযোগ্য হতে চলেছে, কারণ ফোনটিতে 6.35 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।
লিক অনুযায়ী ফোনের অ্যাস্পেক্ট রেশিও 16:9 এবং 2560 × 1440 পিক্সেল রেজোলিউশন সাপোর্ট করতে পারে। জানিয়ে রাখি এইসব তথ্য ইঞ্জিনিয়ারিং প্রোটোটাইপের ওপর ভিত্তি করে দেওয়া হয়েছে। তাই লঞ্চের সময় ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি এবং ডিসপ্লে স্পেসিফিকেশনের পরিবর্তন হতে পারে।
কবে লঞ্চ হতে পারে এই স্মার্টফোন?
কোম্পানির পক্ষ থেকে আপকামিং ফোনের নাম সম্পর্কে অফিসিয়ালি জানানো হয়নি। লিক অনুযায়ী সম্ভবত ফোনটি OPPO Reno X নামে লঞ্চ করা হতে পারে। রিপোর্ট অনুযায়ী 2027 সালের প্রথম কোয়ার্টারে OPPO এর আপকামিং ফোনটি চীনের বাজারে ফোল্ডেবল OPPO Find N7 স্মার্টফোনের সঙ্গে লঞ্চ করা হতে পারে।
যারা বড় ব্যাটারি এবং অসাধারণ ক্যামেরা সহ স্মার্টফোন খুজছেন, সেইসব ইউজাররা OPPO এর আপকামিং ফোনের লঞ্চ সংক্রান্ত ঘোষণা পর্যন্ত অপেক্ষা করতে পারেন।










