আগেকার দিনে ঘড়ি শুধুমাত্র অলঙ্কারের মতো সাধারণ আক্সেসরিজ হলেও বর্তমানে আমাদের মতো টেক প্রেমিদের কাছে হাতঘড়ি হল কব্জিতে বাঁধা টেকনোলজির জগতের চাবি। স্মার্টওয়াচে এমন বহু ফিচার পাওয়া যায় যা জীবনকে আরও সহজ সরল করে তোলে। এই ছোট ডিভাইসের সাহায্যে ফোন পকেত থেকে বের না করেও ফোনের নোটিফিকেশন দেখা যায় এবং রিপ্লাইও করা যায়। এর সাহায্যে সহজেই নিজের স্বাস্থ্য এবং ফিটনেস ট্র্যাক করা যায়। এমনকি এই ধরনের আরও অনেক কিছুর সঙ্গে কব্জি থেকেই কল ধরা এবং করাও যায়। আমাজন ইন্ডিয়ায় আয়োজিত Amazon Great Indian Festival Sale উপলক্ষে বিভিন্ন রেঞ্জের কিছু আকর্ষণীয় স্মার্টওয়াচের ওপর দারুণ ডিল ও অফার পাওয়া যাচ্ছে। চলুন দেখে নেওয়া যাক এই সেলের কিছু সেরা স্মার্টওয়াচ ডিলস।
Best Deals on Smartwatches
boAt Wave Call
নামের মতোই এই স্মার্টওয়াচটি কল ধরতে এবং করতে সক্ষম যার দামও বাজেটের মধ্যেই। এই স্মার্টওয়াচ থেকে ডাইরেক্ট কল করার জন্য একটি ভার্চুয়াল ডায়াল প্যাড দেওয়া হয়েছে। এছাড়া তাড়াতাড়ি কল করার জন্য 10টি নাম্বার আলাদাভাবে সেভ করে রাখা যায়। এতে 1.69 ইঞ্চির ডিসপ্লে থাকলেও ডিজাইন যথেষ্ট স্লিম। অন্যান্য ফিটনেস ট্র্যাকিং ফিচারের সঙ্গে এতে হার্ট রেট সেন্সর ও SpO2 সেন্সর রয়েছে। Great Indian Festival Sale-এ এই আকর্ষণীয় ডিভাইসটি 1,699 টাকা দামে কেনা যাবে।
দাম: 7,990 টাকা
অফারে দাম: 1,699 টাকা
Apple Watch SE
iPhone ইউজারদের জন্য বাজেটের মধ্যে বেস্ট স্মার্টওয়াচ অপশন হল Apple Watch SE। বিভিন্ন অ্যাক্টিভিটি এবং শরীরচর্চা ট্র্যাক করার পাশাপাশি এই স্মার্টওয়াচ ঘুম এবং হার্ট রেট ট্র্যাক করতেও সক্ষম। এই ওয়াচ ব্যাবহার করে কল রিসিভ করা, ম্যাসেজ পাঠানো, মিউজিক কন্ট্রোল করা এবং আরও অনেক ফিচার উপভোগ করা যায়। এই ওয়াচের সেলুলার ভার্সন সাধারণত Amazon-এ 33,900 টাকা দামে বেচা হলেও বর্তমানে SBI ক্রেডিট কার্ড ব্যাবহার করে এই ওয়াচ কিনলে এর দাম পড়বে মাত্র 22,400 টাকা।
দাম: 33,900 টাকা
অফারে দাম: 22,400 টাকা
Noise ColorFit Pulse
Noise ColorFit Pulse স্মার্টওয়াচ দেখতে যেমন স্টাইলিশ পড়তেও তেমনই কমফোর্টেবল। এই ওয়াচের সবচেয়ে উল্লেখযোগ্য ফিচার এর 10 দিন ব্যাটারি লাইফ, যা প্রতিদিন চার্জ করার ঝামেলা থেকে মুক্তি দেয়। স্লিপ প্যাটার্ন ছাড়াও এই ওয়াচ হার্ট রেট এবং SpO2 মনিটর করতে সক্ষম। ব্রাইট এবং রঙিন ভিজুয়ালের জন্য এতে 1.4 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ওয়াচকে 60টিরও বেশি ওয়াচ ফেস দিয়ে কাস্টমাইজ করা যায়। আমাজনের বর্তমান সেলে এই ওয়াচ মাত্র 1,499 টাকা দামে সেল করা হচ্ছে।
দাম: 4,999 টাকা
অফারে দাম: 1,499 টাকা
Amazfit GTS2 Mini
reat Indian Festival Sale থেকে স্মার্টওয়াচ কেনার পরিকল্পনা করে থাকলে Amazfit GTS2 Mini ওয়াচটিও একটি ভালো অপশন হতে পারে। সুন্দর ভিজুয়ালের জন্য এতে 1.55-ইঞ্চির অলওয়েজ অন AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ওয়াচের ওজন মাত্র 19.5 গ্রাম এবং 8.95mm পাতলা যা এই ওয়াচের অন্যতম বিশেষত্ব। Amazfit এর বক্তব্য অনুযায়ী এই ওয়াচ 14 দিন ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম। ফিটনেস ট্র্যাকের জন্য এতে 68টি স্পোর্টস মোড আছে। এছাড়াও female cycle ট্র্যাক, স্লিপ কোয়ালিটি মনিটরিং, স্ট্রেস লেভেল মনিটরিং এবং ব্লুটুথ মিউজিক কন্ট্রোলের জন্য এতে বিশেষ অ্যাপ আছে।
দাম: 7,999 টাকা
অফারে দাম: 4,499 টাকা
Fire-Boltt Phoenix
আপনি যদি বাজেটের মধ্যে গোল ডায়ালের স্মার্টওয়াচ পছন্দ করেন তবে Fire-Boltt Phoenix একটি ভালো অপশন। Amazon Great Indian Festival Sale-এ এই সুন্দর ফিচারযুক্ত ওয়াচটি মাত্র 1,899 টাকা দামে সেল করা হচ্ছে। এতে 240 x 240 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 1.3 ইঞ্চির ডিসপ্লে আছে এবং জল ও ধূলোর হাত থেকে বাঁচানোর জন্য একে IP67 রেটিং দেওয়া হয়েছে। হার্ট রেট এবং SpO2 মনিটরিং সেন্সর ছাড়াও এতে শ্বাস-প্রশ্বাস মনিটর করার জন্য একটি বিশেষ অ্যাপ আছে। সবচেয়ে বড় কথা এই ওয়াচ ব্লুটুথ কলিং সাপোর্ট করে।
দাম: 9,999 টাকা
অফারে দাম: 1,899 টাকা
Fitbit Versa 2
ফিটনেস ট্র্যাকের জন্য Fitbit স্মার্টওয়াচ এমনিতেই যথেষ্ট সুপরিচিত একটি ব্র্যান্ড এবং Versa 2 আরও এক কদম এগিয়ে এতে বেশ কিছু অতিরিক্ত ফিচার রয়েছে। বর্তমানে আমাজন সেলে এই স্মার্টওয়াচ মাত্র 11,999 টাকা দামে সেল করা হলেও পেমেন্টের সময় SBI ক্রেডিট কার্ড ব্যাবহার করলে এই ওয়াচটি কেনা যাবে মাত্র 10,749 টাকার বিনিময়ে। Fitbit Versa 2 তে বিল্ট ইন Alexa আছে যার সাহায্যে সহজেই ভয়েস অ্যাক্সেস করে এতে নেওস, ওয়েদার প্রভৃতি সম্পর্কে জানা যায়। এছাড়া এই ফিচার ব্যাবহার করে অ্যালার্ম সেট করা ও বাড়ির বিভিন্ন স্মার্ট গ্যাজেট কন্ট্রোলও করা যায় এর সাহায্যে। এতে একটি অলওয়েজ অন ডিসপ্লে আছে যা 5 দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম।
দাম: 14,999 টাকা
অফারে দাম: 10,749 টাকা
Fire-Boltt Ninja 3
Amazon Great Indian Festival Sale-এ স্মার্টওয়াচ কেনার জন্য আরেকটি উল্লেখযোগ্য অপশন Fire-Boltt Ninja 3। ওয়াচটি এই সেলে মাত্র 1,499 টাকা দামে কেনা যাবে। এই ওয়াচে 1.69 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে যা 100টি ওয়াচ ফেস সাপোর্ট করে। এটি 7 দিন পর্যন্ত ব্যাটারি লাইফ দিতে সক্ষম। এই ওয়াচটি IP68 রেটিঙের সঙ্গে পেশ করা হয়েছে ফলে স্নান হোক বা সুইমিং পুলে ডুব কোনটাতেই চিন্তার কিছু নেই। এতে হার্ট রেট এবং SpO2 মনিটরিঙের জন্য বিশেষ অ্যাপ আছে।
দাম: 9,999 টাকা
অফারে দাম: 1,499 টাকা
Noise ColorFit Ultra 2
যারা কব্জিতে বড় ডায়ালের ঘড়ি পছন্দ করেন তাদের জন্য Noise ColorFit Ultra 2 অন্যতম একটি অপশন। এতে উজ্জ্বল 1.78 ইঞ্চির অলওয়েজ অন AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে যা একবার ফুল চার্জ করলে 7 দিন পর্যন্ত ব্যাকআপ দিতে সক্ষম। এই ওয়াচে Noise Health Suite এর মাধ্যমে 100টিরও বেশি স্পোর্টস মোড উপভোগ করা যায়। কল ম্যানেজ, রিসেন্ট কল লগ থেকে ডায়াল এবং ফেভারিট কন্টাক্ট অ্যাক্সেস করার জন্য এতে ব্লুটুথ ফিচার আছে। এই ওয়াচে 100টিরও বেশি ওয়াচ ফেস উপভোগ করা যায়। বর্তমানে এই ওয়াচ আমাজন থেকে মাত্র 2,799 টাকার বিনিময়ে কেনা যাবে।
দাম: 6,999 টাকা
অফারে দাম: 2,799 টাকা
boAt Xtend
কব্জিতে বাঁধার জন্য স্টাইলিশ এবং অ্যাডভান্স স্মার্টওয়াচ হল boAt Xtend। এতে হার্ট রেট ও SpO2 মনিটরের সঙ্গে 14টি স্পোর্টস মোড এবং স্ট্রেস লেভেল মনিটর পর্যন্ত আছে। এই ওয়াচে 1.69 ইঞ্চির ডিসপ্লে আছে এবং এটি 5 ATM রেটিং যুক্ত ফার ফলে এটি 50 মিটার জলের তলায় 30 মিনিট ধরে পড়ে থাকলেও কোনো ক্ষতি হবে না। এতে 7 দিনের ব্যাটারি লাইফ পাওয়া যায়। Amazon Great Indian Festival Sale উপলক্ষে এর দাম বর্তমানে মাত্র 2,099 টাকা।
দাম: 7,990 টাকা
অফারে দাম: 2,099 টাকা
boAt Wave Lite
boAt Wave Lite স্মার্টওয়াচে 1.69 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে যা 550nits ব্রাইটনেস সাপোর্ট করে, ফলে যারা সাধারণত বেশিরভাগ সময় বাইরে কাজ করেন বা থাকেন তাদের জন্য এটি আইডিয়াল। IP68 রেটিং থাকায় ইউজারদের জল ো ধূলো নিয়েও ভাবনার কোনো কারণ নেই। অত্যন্ত হালকা হওয়ার কারণে দৈনন্দিন জীবনে এটি ব্যাবহার করতে কোনো সমস্যা হয় না। হার্ট রেট মনিটর ও SpO2 সেন্সর ছাড়াও এতে 140টি ওয়াচ ফেস এবং 7 দিনের ব্যাটারি লাইফ পাওয়া যায়। বর্তমান সেলে এই ওয়াচের দাম মাত্র 1,199 টাকা রাখা হয়েছে।
দাম: 6,990 টাকা
অফারে দাম: 1,199 টাকা
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন


















