মাত্র কয়েক মিনিটেই বাড়ি বসে পেয়ে যাবেন iPhone 14 সিরিজের ফোন, এই অ্যাপটি শুরু করেছে নতুন পরিষেবা

Apple এর লেটেস্ট iPhone 14 সিরিজের প্রতি মানুষের ক্রেজ এতটাই বেশি যে Apple প্রেমীরা যত তাড়াতাড়ি সম্ভব নতুন সিরিজের যেকোনো মডেল কিনতে চায়। কিন্তু, Apple iPhone 14 সিরিজ সেল এর পর থেকে এর চাহিদার কারণে গ্রাহকদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছিল। কিন্তু এবার এই সমস্যার সমাধান নিয়ে হাজির Blinkit। এই অ্যাপের মাধ্যমে সাধারণত গ্রসারি এবং প্রয়োজনীয় সামগ্রী ডেলিভারি করা হয়। এবার এই অ্যাপ এর সাহায্যে গ্রাহকরা কয়েক মিনিটের মধ্যে iPhone 14 হাতে পেয়ে যাবে। এই পোস্টে আমি আপনাদের Blinkit এর এই পরিষেবাটি কীভাবে কাজ করবে, সেই বিষয়ে বিস্তারিত জানাবো।

কয়েক মিনিটের মধ্যে পেয়ে যাবেন iPhone 14

Blinkit এর প্রতিষ্ঠাতা Albinder Dhindsa টুইটারে ঘোষণা করেছেন যে এটি iPhones এবং accessories এর জন্য Apple এর একটি প্রিমিয়াম রিসেলারের সাথে পার্টনারশিপ করেছে৷ এর মাধ্যমে দিল্লি ও মুম্বাইয়ে iPhone পৌঁছে দেবে Blinkit। রিপোর্ট অনুযায়ী, কোম্পানির দাবি যে অ্যাপলের স্টোর ইউজারদের ঠিকানা কাছাকাছি থাকলে, কয়েক মিনিটের মধ্যেই আইফোন 14-এর অর্ডার ইউজারদের কাছে পৌঁছে দেওয়া হবে। এছাড়াও গ্রাহকরা Blinkit থেকে iPhone 14-এর সাথে Apple Accessoriesও কিনতে পারবেন।

Blinkit অ্যাপ থেকে এইভাবে আইফোন অর্ডার করুন

আপনি যদি Blinkit থেকে iPhone 14 সিরিজ অর্ডার করতে চান তাহলে প্রথমে আপনার ফোনে Blinkit অ্যাপটি ডাউনলোড করুন। আপনার ফোনে অ্যাপটি না থাকলে, আপনি এটি প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকেও ডাউনলোড করতে পারবেন। তারপরে আপনি অ্যাপটিতে iPhone 14 সিরিজের পছন্দের মডেলটি অর্ডার করতে পারবেন। Blinkit ক্রেতাদের ঠিকানা অনুযায়ী কয়েক মিনিটের মধ্যে iPhone 14 সিরিজের হোম ডেলিভারি করবে।

ভারতে আইফোন এর সেল

গত সপ্তাহে 16 সেপ্টেম্বর থেকে ভারতে সেল এর জন্য উপলব্ধ হয়েছে iPhone 14 এর এই মডেলগুলি। যার মধ্যে আছে iPhone 14, iPhone 14 Pro এবং iPhone 14 Pro Max। 7 অক্টোবর থেকে iPhone 14 Plus এর সেল শুরু হবে। iPhone 14 এবং iPhone 14 Plus Midnight Purple, Starlight Blue এবং লাল রঙের কালার অপশনে কেনা যাবে এবং iPhone 14 Pro এবং iPhone 14 Pro MAX Space Black, Silver,Gold, এবং Deep Purple এই তিনটি কালার অপশনে সেল এর জন্য পাওয়া যাবে।

Apple iPhone 14 এর দাম

ভারতে iPhone 14 এর এই তিনটি ভেরিয়েন্ট সেল হচ্ছে। যার মধ্যে 128GB, 256GB এবং 512GB স্টোরেজ ভেরিয়েন্ট রয়েছে। গ্রাহকরা 79,900 টাকায় iPhone 14 এর 128GB ভেরিয়েন্ট, 89,900 টাকায় 256GB ভেরিয়েন্ট এবং 1,09,900 টাকায় 512GB ভেরিয়েন্ট কিনতে পারবেন।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here