অনলাইন সেলে সেরা ডিল পেতে চাইলে অনুসরণ করুন এই টিপসগুলি, হাজার হাজার টাকা সাশ্রয় হবে!

সামনেই বাঙালির বড় উৎসব,আর সেই উপলক্ষে বর্তমানে ইন্টারনেটে প্রায় সমস্ত ই-কমার্স সাইট একাধিক অফার করছে। ই-কমার্স সাইট অ্যামাজন এবং ফ্লিপকার্টের সেলও শুরু হতে চলেছে, যেখানে আরও বেশি সংখ্যক গ্রাহকদের আকৃষ্ট করার জন্য প্রোডাক্ট গুলি দুর্দান্ত ডিসকাউন্ট সহ সেল করা হচ্ছে। আপনি যদি এই সেল চলাকালীন সেরা ডিল পেতে চান, তাহলে এই পোস্টে আমি আপনাদের এমন কিছু কৌশল নিয়ে বলবো, যেগুলো অনুসরণ করলে আপনি হাজার হাজার টাকা বাঁচাতে পারবেন।

কার্ড ডিটেইলস এবং ঠিকানা আগে থেকে সেভ করে রাখুন

অনলাইন সেল শুরু হওয়ার আগে, পেমেন্ট এর জন্য ই-কমার্স সাইটে আপনার অ্যাকাউন্টটি অবশ্যই তৈরি করে ফেলুন। এছাড়াও, অ্যাকাউন্ট তৈরি করার পাশাপাশি, আপনার ঠিকানা, ক্রেডিট কার্ড/ডেবিট কার্ডের ডিটেইলস সেভ করুন। এতে আপনার সময় বাঁচাবে এবং আপনি সেল এর সময় তাড়াতাড়ি কার্টে যুক্ত করে সেই প্রোডাক্টটি কিনতে পারবেন।

রাতে লগইন করুন

আমাজনের গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল 2022 এবং ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ 2022 উভয়ই 23 সেপ্টেম্বর থেকে শুরু হবে, যেখানে লক্ষ লক্ষ গ্রাহক কেনাকাটা করবেন। প্রাইম সদস্যরা এবং ফ্লিপকার্ট প্লাস ইউজাররা একদিন আগে অর্থাৎ 22 সেপ্টেম্বর থেকে এর সুবিধা নিতে পারবেন। তাই রাতে লগইন করলে সবথেকে ভালো সময় হবে কারণ এই সময়ে অনলাইনে গ্রাহকের সংখ্যা কম থাকে এবং আপনি সেরা ডিলের সাথে আপনার পছন্দের প্রোডাক্টটি কিনতে পারবেন।

মেম্বারশিপ নিলে লাভবান হবেন

আমাজন প্রাইম সদস্যদের অগ্রাধিকার দেয় এবং অন্যদিকে ফ্লিপকার্ট প্লাস মেম্বারদের বিভিন্ন সুবিধা দেয়। অতএব, ফ্রি শিপিং, অতিরিক্ত ডিসকাউন্ট এবং আরও অনেক সুবিধা পেতে, আমরা আপনাকে ই-কমার্স সাইটে মেম্বারশিপ নেওয়ার পরামর্শ দেব। 12 মাসের Flipkart Plus মেম্বারশিপ এর জন্য, ইউজারদের 200টি সুপার কয়েন সংগ্রহ করতে হয়।অন্যদিকে অ্যামাজন প্রাইম মেম্বারশিপের 30 দিনের প্ল্যানের দাম 179 টাকা।

প্রোডাক্ট কার্টে রাখুন

অনলাইনে কেনাকাটা করার সময় ডিসকাউন্ট পাওয়ার সব থেকে ভালো উপায় হল আপনি যেই প্রোডাক্ট গুলো কিনতে চান, সেগুলো আপনার ‘শপিং কার্ট’-এ রাখুন। এর ফলে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন যে আপনি কার্টে যেই প্রোডাক্টটি রেখেছেন তার উপর আপনাকে আকর্ষণীয় ডিসকাউন্ট দেওয়া হচ্ছে।

ক্যাশব্যাক অ্যাপ এবং সাইট ব্যবহার করুন

কেনাকাটা করার সময় সবচেয়ে বেশি সঞ্চয় করতে, আপনি GoPaisa, Crownit, Nearbuy, Tapjoy এবং Magicpin এর মতো ক্যাশব্যাক অ্যাপ ডাউনলোড করতে পারেন, যেখানে আপনি ডিসকাউন্ট কুপনের পাশাপাশি ক্যাশব্যাক কুপন পাবেন, যা আপনি Amazon এবং Flipkart-এর মতো সাইটগুলিতে কেনাকাটা করতে ব্যবহার করতে পারেন৷ এছাড়া অতিরিক্ত ট্যাক্স ডিসকাউন্টও পেতে পারেন।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here