JIO Users-দের জন্য আনন্দের সঙ্গেই খারাপ খবর! এই Recharge-এর দামের পাশাপাশি কমানো হল বেনিফিটও

দেশের সবচেয়ে বড় টেলিকম কোম্পানি Reliance Jio স্বাধীনতা দিবস উপলক্ষে 750 টাকা দামের একটি নতুন প্ল্যান পেশ করেছিল। এটি কোম্পানির একমাত্র 90 দিন ভ্যালিডিটির প্ল্যান। এবার কোম্পানি চুপিসারে তাদের 750 টাকার রিচার্জ প্ল্যানের দাম 1 টাকা কমিয়ে 749 টাকা করে দিয়েছে। তবে এতে খুশির কোনো কারণ নেই। কারণ দামের সঙ্গেই এই প্ল্যানের সুবিধাও কমিয়ে দেওয়া হয়েছে। চলুন দেখে নেওয়া যাক এখন এই প্ল্যানে কি কি সুবিধা পাওয়া যায়।

প্রতিদিন 2GB ডেটা

কোম্পানির 749 টাকা দামের প্ল্যানের ভ্যালিডিটি 90 দিন। এই প্ল্যানে ইউজারদের প্রতিদিন 2GB করে ডেটা দেওয়া হচ্ছে। অর্থাৎ এই প্ল্যানটি রিচার্জ করে 90 দিনে মোট 180GB ডেটা উপভোগ করা যাবে। তবে এখন থেকে দৈনিক ডেটা লিমিট ছাড়া অতিরিক্ত 100 এমবি ইন্টারনেট ডেটা আর পাওয়া যাবে না। এই প্ল্যানে দেশের যে কোনো নেটওয়ার্কের নাম্বারে আনলিমিটেড ভয়েস কল করা যায়। এছাড়া এতে প্রতিদিন 100টি করে ফ্রি SMS পাওয়া যায়।

কোম্পানির 749 টাকার প্ল্যানে সমস্ত জিও অ্যাপের সাবস্ক্রিপশন পাওয়া যায়। গ্রাহকরা বিনামূল্যে JioCinema, JioTV, JioNews, JioSecurity ও JioCloud এর মতো অ্যাপগুলি ব্যাবহার করতে পারবেন।

750 টাকায় দুটি প্ল্যান

জানিয়ে রাখি 750 টাকা দামের প্ল্যানটি লঞ্চের সময় কোম্পানি জানিয়ে দিয়েছিল এই প্ল্যানে মোট দুটি প্ল্যান রয়েছে যার মধ্যে একটির দাম 749 টাকা এবং অপরটির দাম মাত্র 1 টাকা। এর মধ্যে 749 টাকা দামের প্ল্যানে 90 দিনের জন্য প্রতিদিন 2GB করে ডেটা, ফ্রি এসএমএস ও আনলিমিটেড কলিং পাওয়া যায়। এর সঙ্গে 1 টাকার প্ল্যান জুড়ে দেওয়া হয়েছিল। এতে 90 দিনের জন্য মোট 100MB ডেটা দেওয়া হত। যা এখন বন্ধ করে দেওয়া হল।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here