Amazon Great Indian Festival Sale 2022 লাইভ হয়েছে। বর্তমানে Amazon-এর প্রায় সমস্ত শ্রেণীর প্রোডাক্ট গুলিতেই বিশাল ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। আপনি যদি দীপাবলির আগে নিজের জন্য কেনাকাটা করার প্ল্যান করে থাকেন তাহলে এটাই সেরা সময়। এই পোস্টে আমি আপনাদের Amazon India তে ট্যাবলেট এর উপর কেমন ডিসকাউন্ট চলছে সেই সম্পর্কে জানাবো। এই ট্যাবলেটগুলি এন্টারটেইনমেন্ট এবং গেমিংয়ের জন্য সেরা ডিভাইস। Amazon-এ ডিসকাউন্ট এর পাশাপাশি, এই ট্যাবলেট গুলিতে আপনারা SBI ডেবিট এবং ক্রেডিট কার্ডের মাধ্যমে 10 শতাংশ ডিসকাউন্ট পাবেন।
Amazon Great Indian Festival Sale এ ট্যাবলেটের উপর সেরা ডিল
1. 2021 Apple iPad 10.2 inch
Apple-এর 9th Gen iPad সেল চলাকালীন Amazon-এ 23,999 টাকা দামে কেনা যাবে। এটি অ্যাপলের সবচেয়ে লো বাজেট আইপ্যাড। এই ট্যাবলেটে A13 Bionic প্রসেস দেওয়া হয়েছে। এই Apple iPad-এর Wi-Fi ভেরিয়েন্ট সাধারণত 28,999 টাকা থেকে সেল হয়। Amazon Great India Festival সেল চলাকালীন, এই iPad 23,999 টাকায় কেনা যাবে। এতে একটি 8MP ওয়াইড ক্যামেরা এবং 12MP আল্ট্রাওয়াইড ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
- দাম : 28,999 টাকা
- অফারে দাম : 23,999 টাকা
2. Mi Pad 5
Mi Pad 5 একটি পারফেক্ট Android ট্যাবলেট। Amazon এর সেল চলাকালীন এই ট্যাবটি 22,999 টাকায় কেনা যাবে। Mi Pad 5 ট্যাবে একটি 10.95-ইঞ্চি ডিসপ্লে রয়েছে, যা 2560×1600 পিক্সেল এবং ডলবি ভিশন যুক্ত রেজলিউশনের সাথে আসে। এই ডিসপ্লের রিফ্রেশরেট হল 120Hz। এই ট্যাবলেটে কোয়াড স্পিকার এবং ডলবি অ্যাটমস সাপোর্ট দেওয়া হয়েছে। এই ট্যাবে একটি 8,720mAh ব্যাটারি এবং Qualcomm Snapdragon 860 প্রসেসর রয়েছে। এই ট্যাবলেটটিতে 13MP ক্যামেরা এবং 8MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
- দাম : 26,999 টাকা
- অফারে দাম : 22,999 টাকা
3. Samsung Galaxy Tab A8
Samsung এর Samsung Galaxy Tab A8 ট্যাবলেটটিও অন্যতম সেরা অপশন। সেল চলাকালীন, এই Samsung ট্যাবলেটটি 10,999 টাকায় কেনা যাবে। এই Samsung ট্যাবলেটটিতে একটি 10.5-ইঞ্চি ডিসপ্লে রয়েছে, যার রেজলিউশন 1920×1200 পিক্সেল। এই ট্যাবে ডলবি অ্যাটমস সহ একটি কোয়াড স্পিকার দেওয়া হয়েছে।এই ট্যাবটিতে একটি 8MP প্রাথমিক ক্যামেরা এবং একটি 5MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এই Samsung ট্যাবে একটি 7,040 mAh ব্যাটারি এবং UniSOC T618 প্রসেসর রয়েছে।
- দাম : 16,999 টাকা
- অফারে দাম : 10,999 টাকা
4. Lenovo Tab P11 Plus
Lenovo Tab P11 Plus ট্যাবলেটটি Amazon এর ফেস্টিভ্যাল সেলের সময় 21,999 টাকায় কেনা যাবে। এই Lenovo ট্যাবের আসল দাম হল 25,999 টাকা। এই ট্যাবলেটটি একটি ডুয়াল-টোন মেটাল বডির সাথে 11.2-ইঞ্চি 2K IPS ডিসপ্লে সহ পেশ করা হয়েছে। এই Lenovo ট্যাবলেটটি Mediatek Helio G90T অক্টা কোর প্রসেসরের সাথে আসে, যেখানে 13MP রেয়ার ক্যামেরা এবং 8MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এই ট্যাবে 7,700mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে।
- দাম : 25,999 টাকা
- অফারে দাম : Rs.21,999
5. Nokia T20
অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল চলাকালীন Nokia T20 ট্যাবলেটটি 12,499 টাকায় কেনা যাবে। সাধারণত Nokia-এর এই ট্যাবলেটটি 16,499 টাকায় সেল হয়। এই ট্যাবলেটের ডিসপ্লে সাইজ 10.36-ইঞ্চি এবং এতে 2K ডিসপ্লে রয়েছে। এই ট্যাবলেটটিতে 8,200mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে, যার সাথে OZO স্টেরিও স্পিকার সাপোর্ট দেখা যায়। এই ট্যাবে একটি 8MP রেয়ার ক্যামেরা এবং 5MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
- দাম : 16,499 টাকা
- অফারে দাম : 12,499 টাকা
6. Samsung Galaxy Tab S6 Lite
Samsung Galaxy Tab S6 Lite হল সেরা মিড-রেঞ্জ ট্যাবলেটগুলির মধ্যে একটি। এই ট্যাবটি সেল চলাকালীন সময় 27,200 টাকায় কেনা যাবে। সাধারণত এই Samsung ট্যাবটির দাম 29,999 টাকা থাকে। এই Samsung ট্যাবে একটি 10.4-ইঞ্চি TFT ডিসপ্লে রয়েছে। এই Samsung ট্যাব Qualcomm Snapdragon 720G প্রসেসরের সাথে আসে। এই ট্যাবে 8MP প্রাইমারি ক্যামেরা এবং 5MP ফ্রন্ট ফেসিং ক্যামেরা দেওয়া হয়েছে। এছাড়াও দুটি Dolby Atmos স্পিকার এবং 7,040mAh ব্যাটারি ট্যাবে দেওয়া হয়েছে।
- দাম : 29,999 টাকা
- অফারে দাম : 27,200 টাকা
7. Lenovo Tab M7 3rd Gen
Lenovo এর Tab M7 3rd Gen Tab টি সেল চলাকালীন মাত্র 4,999 টাকায় কেনা যাবে। এই Lenovo ট্যাবলেটটি অফ সেল পিরিয়ডে 7,999 টাকায় কেনা যাবে। এই ট্যাবটিতে একটি 7 ইঞ্চি ডিসপ্লে রয়েছে। এই ট্যাবলেটে MediaTek MT8166 কোয়াড কোর প্রসেসর দেওয়া হয়েছে। এটি Android 11 Go ভার্সনে চলে। ট্যাবলেটটি একটি 3,750mA ব্যাটারি, 2GB RAM এবং 32GB স্টোরেজ সাপোর্ট করে। এই ট্যাবলেটটিতে একটি 5 MP প্রাইমারি ক্যামেরা এবং একটি 2 MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
- দাম : 7,999 টাকা
- অফারে দাম : 4,999 টাকা
8. Lenovo M10 FHD Plus 2nd Gen
Lenovo M10 FHD Plus ট্যাবলেটের WiFi মডেলটি Amazon-এর সেল চলাকালীন 14,999 টাকায় কেনা যাবে। অফ সেলের সময়, এই Lenovo ট্যাবটির দাম হবে 18,999 টাকা। এই ট্যাবলেটটিতে একটি 10.3-ইঞ্চি FHD ডিসপ্লে রয়েছে। এই ট্যাবলেটটি Android 9 এ চলে। এর সাথে ফোনটি Mediatek Helio P22T প্রসেসরে চলে। Lenovo এর ট্যাবে একটি 8MP রেয়ার ক্যামেরা এবং একটি 5MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এই ট্যাবে একটি 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
- দাম : 18,999 টাকা
- অফারে দাম : 14,999 টাকা
9. Samsung Galaxy Tab S8
Samsung Galaxy Tab S8 ট্যাবলেটের Wi-Fi LTE ভেরিয়েন্ট Amazon-এর ফেস্টিভ সিজন সেল চলাকালীন 55,499 টাকায় কেনা যাবে। Samsung Galaxy Tab S8 ট্যাবে 2,560×1,600p পিক্সেল রেজলিউশন সহ একটি 11-ইঞ্চি সিনেমাটিক ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ট্যাবে Android 12 এবং Qualcomm Snapdragon 8 Gen 1 প্রসেসর রয়েছে। Samsung এর এই ট্যাবে 13MP + 6MP ডুয়াল ক্যামেরা এবং 12MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এই ট্যাবলেটটিতে একটি 8,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে যা 45W ফাস্ট চার্জিং সাপোর্ট করে ।
- দাম : 67,990 টাকা
- অফারে দাম : 55,499 টাকা
10. Samsung Galaxy Tab S6 Lite
Samsung Galaxy Tab S6 Lite ট্যাবলেটটি Amazon Great Indian Festival সেলের সময় মাত্র 19,999 টাকায় কেনা যাবে। সাধারণত এই Samsung ট্যাবলেটের দাম থাকে 25,999 টাকা। Samsung Galaxy Tab S6 Lite ট্যাবে একটি 10.4-ইঞ্চি TFT ডিসপ্লে রয়েছে। এছাড়াও এই ট্যাবে 4GB RAM এবং 64GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। এই ট্যাবলেটটি Qualcomm Snapdragon 720G প্রসেসরের সাথে আসে। এতে 8MP প্রাইমারি ক্যামেরা এবং 5MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। Samsung এর ট্যাবে AKG এর Dolby Atmos স্পিকার এবং 7,040mAh ব্যাটারি রয়েছে।
- দাম : 25,999 টাকা
- অফারে দাম : 19,999 টাকা
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন



















