আমাজনে অ্যানুয়াল ফেস্টিভ সেল Great Indian Festival Sale এর দ্বিতীয় ফেজ শুরু হয়ে গেছে। আমাজনে এই সেলের নাম রাখা হয়েছে Amazon Happiness Upgrade Days Sale (আমাজন হ্যাপিনেস আপগ্রেড ডেজ সেল)। এই সেলে আমাজনের সমস্ত ক্যাটাগরির প্রোডাক্টে দুর্দান্ত ডিসকাউন্ট ও অফার দেওয়া হচ্ছে। এছাড়াও সেলে ব্যাঙ্ক ডিসকাউন্টও পাওয়া যাচ্ছে। আমাজনে সিটি ব্যাঙ্ক, ওয়ান কার্ড, আরবিএল ব্যাঙ্ক ও রুপে কার্ডের ওপর 10 শতাংশ ব্যাঙ্ক ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এই পোস্টে আমাজন সেলে স্মার্টফোনের ওপর প্রযোজ্য ডিল ও অফার সম্পর্কে আলোচনা করা হল।
Best deals on smartphones
realme narzo 50 5G
কম দামের Realme narzo 50 5G ফোনটির ওপর এই সেলে দারুণ অফার পাওয়া যাচ্ছে। সেলে এই ফোনটি মাত্র 13,999 টাকার বিনিময়ে কেনা যাবে। এই ফোনে মিডিয়াটেকের Dimensity 810 প্রসেসর এবং 4GB RAM আছে। 90Hz ডিসপ্লে এবং 48MP ডুয়েল রেয়ার ক্যামেরা এই ফোনের অন্যতম বিশেষত্ব। এছাড়াও এতে 33W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh বাত্তের্য আছে।
দাম : 18,999 টাকা
অফারে দাম : 14,999 টাকা
realme narzo 50 Pro 5G
Realme Narzo 50 Pro 5G ফোনটির দামে সেলে দারুণ ডিল পাওয়া যাচ্ছে। এই ফোনটি মিডিয়াটেকের Dimensity 920 চিপসেটে রান করে। এতে 90Hz রিফ্রেশরেট যুক্ত Super AMOLED স্ক্রিন আছে। এই ফোনে 48MP ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 33W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি আছে। সেলে এই ফোনটি মাত্র 16,249 টাকা দামে বিক্রি করা হচ্ছে।
দাম : 25,999 টাকা
অফারে দাম : 16,249 টাকা
Xiaomi 12 Pro
Xiaomi এর হাই এন্ড 12 Pro ফোনটির ওপর সেলে দারুণ অফার পাওয়া যাচ্ছে। Xiaomi 12 Pro ফোনটি কোয়ালকমের Snapdragon 8 Gen 1 চিপসেটে রান করে। এতে Dolby Vision সার্টিফাইড 120Hz AMOLED ডিসপ্লে আছে। এই ফোনে 50MP এর তিনটি ক্যামেরা যোগ করা হয়েছে। এতে 120W ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,600mAh ব্যাটারি আছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ব্যাটারি মাত্র 18 মিনিটে ফুল চার্জ হয়ে যায়।
দাম : 79,999 টাকা
অফারে দাম : 46,999 টাকা
OnePlus Nord CE 2 Lite 5G
জনপ্রিয় OnePlus Nord CE 2 Lite 5G ফোনটিতে দুর্দান্ত কিছু স্পেসিফিকেশন রয়েছে। এই ফোনে 120Hz রিফ্রেশরেটযুক্ত ডিসপ্লে পাওয়া যায়। এই ফোনটি Snapdragon 695 চিপসেটে রান করে এবং এতে 64MP ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ আছে। এতে 33W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। আমাজন সেলে এই ফোনটি মাত্র 17,749 টাকা দামে পাওয়া যাচ্ছে।
দাম : 19,999 টাকা
অফারে দাম : 17,749 টাকা
iQOO Z6 Lite 5G
আমাজন সেলে iQOO Z6 Lite 5G সস্তায় কেনার সুবর্ণ সুযোগ আছে। এই ফোনে ডুয়েল 50MP রেয়ার ক্যামেরা আছে। এতে 120Hz রিফ্রেশরেটযুক্ত 6.58-ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনটি Snapdragon 4 Gen 1 চিপসেটে রান করে। বর্তমান সেলে ফোনটি মাত্র 12,749 টাকার বিনিময়ে কেনা যাবে।
দাম : 15,999 টাকা
অফারে দাম : 12,749 টাকা
iQOO 9 5G
আমাজন সেলে কেনার জন্য iQOO 9 5G ফোনটি একটি দারুণ অপশন। এই ফোনে HDR10+ AMOLED ডিসপ্লে আছে। এই ফোনটি Snapdragon 888+ SoC টে রান করে। এতে 120W ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,350mAh ব্যাটারি আছে। এই আইকু ফোনটি বর্তমান সেলে মাত্র 36,740 টাকা দামে সেল করা হচ্ছে।
দাম : 49,999 টাকা
অফারে দাম : 36,740 টাকা
Samsung Galaxy M33 5G
Samsung Galaxy M33 5G ফোনটি আমাজন সেলে মাত্র 15,999 টাকা দামে বিক্রি করা হচ্ছে। এই ফোনে 120Hz ডিসপ্লে এবং Exynos 1280 চিপসেট আছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 6000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। এই ফোনে 50MP প্রাইমারি ক্যামেরা সেন্সর যুক্ত কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ আছে।
দাম : 25,999 টাকা
অফারে দাম : 15,999 টাকা
Redmi K50i 5G
আমাজন সেলে Redmi K50i 5G ফোনটি মাত্র 22749 টাকার বিনিময়ে কেনা যাবে। এই ফোনটি Dimensity 8100 চিপসেটে রান করে। এই ফোনে 8GB RAM আছে। Redmi K50i 5G ফোনটিতে Dolby Vision-রেটেড ডিসপ্লে প্যানেল আছে। এই ডিসপ্লে 144Hz রিফ্রেশরেটে কাজ করে। এই ফোনে 67W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,080mAh ব্যাটারি আছে।
দাম : 31,999 টাকা
অফারে দাম : 22,749 টাকা
Samsung Galaxy M13
আমাজন সেলে Samsung Galaxy M13 ফোনটি 9,249 টাকা দামে সেল করা হচ্ছে। এই ফোনে 6,000mAh ব্যাটারি আছে এবং এটি স্যামসাঙের নিজস্ব Exynos 850 চিপসেটে রান করে। এতে 6.6-ইঞ্চির FHD+ ডিসপ্লে আছে। এছাড়াও এই ফোনে 50MP ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ এবং 8MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
দাম : 14,999 টাকা
অফারে দাম : 9,249 টাকা
Redmi 9A Sport
এন্ট্রি লেভেল Redmi 9A Sport ফোনটি আমাজন সেল থেকে মাত্র 6,099 টাকা দিয়ে কেনা যাবে। এই ফোনে 6.53-ইঞ্চির HD+ ডিসপ্লে আছে। এতে 13MP প্রাইমারি ক্যামেরা সেন্সর যোগ করা হয়েছে। ফোনটি MediaTek Helio G25 চিপসেটে রান করে এবং এতে 5,000mAh ব্যাটারি আছে।
দাম : 8,499 টাকা
অফারে দাম : 6,099 টাকা



















