Realme – Redmi কে টক্কর দিতে 7 হাজারের বাজেটে লঞ্চ হল LAVA এর একটি নতুন স্মার্টফোন

ভারতের সবচেয়ে লো বাজেট 5G স্মার্টফোন Lava Blaze 5G সম্প্রতি ভারতীয় মার্কেটে লঞ্চ হয়েছে। এই মোবাইল ফোনটিকে ভারতের সবচেয়ে লো বাজেট 5G স্মার্টফোন বলা হয়, যার দাম প্রায় 10,000 টাকা৷ 11 অক্টোবর ভারতীয় মোবাইল কোম্পানি Lava মার্কেটে তাদের আরেকটি লো বাজেট স্মার্টফোন লঞ্চ করেছে। কোম্পানি তাদের লো বাজেট 4G স্মার্টফোন Lava Yuva Pro ভারতে লঞ্চ করেছে। এই পোস্টে আমি আপনাদের এই ফোনের দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত জানাবো। আরও পড়ুন: Airtel 5G Speed Test Live : বাজ পাখির গতির মত স্বল্প সময়ের মধ্যেই শেষ হচ্ছে Airtel 5G ডেটা

Lava Yuva Pro এর দাম

Lava Yuva Pro ফোনটি শুধুমাত্র একটি সিঙ্গেল ভেরিয়েন্টে ভারতীয় মার্কেটে লঞ্চ করা হয়েছে। এই মোবাইল ফোনে 32GB ইন্টারনাল স্টোরেজ সহ 3GB RAM মেমরি রয়েছে। Lava Yuva Pro এর দাম 7,799 টাকা এবং এই মোবাইলটি Metallic Black, Metallic Blue এবং Metallic Grey এই তিনটি কালার অপশনে কেনা যাবে। এই ফোনের সাথে 100 দিনের ফ্রি স্ক্রিন রিপ্লেসমেন্টও পাওয়া যাচ্ছে।

Lava Yuva Pro এর স্পেসিফিকেশন

Lava Yuva Pro ফোনটি 20:9 অ্যাস্পেক্ট রেশিওতে লঞ্চ করা হয়েছে যা 720 x 1600 পিক্সেল রেজলিউশন সহ 6.517 ইঞ্চি HD+ ডিসপ্লে সাপোর্ট করে। এই ফোনের স্ক্রিনটি IPS LCD প্যানেলে তৈরি যা 60Hz রিফ্রেশরেটে কাজ করে। এই ফোনটি 269PPI এবং 16.7M কালার সাপোর্ট করে এবং এই ফোনের ডিসপ্লেটি 2.5D কার্ভড গরিলা গ্লাস দ্বারা প্রোটেকটেড। আরও পড়ুন: 19 টাকা থেকে শুরু Airtel এর এইসব 5G ডেটা প্ল্যানগুলিতে পাবেন 50GB পর্যন্ত ডেটা, দেখে নিন তালিকা

Lava Yuva Pro Android 12 এ লঞ্চ করা হয়েছে যা MediaTek Helio চিপসেটে চলে। তবে কোম্পানি এখনও এই ফোনের প্রসেসর সম্পর্কে কিছু জানায়নি। এই ফোনটি 3 GB র‌্যাম মেমরি এবং 32 GB ইন্টারনাল স্টোরেজের সাথে 512 GB মাইক্রোএসডি কার্ড এর সাপোর্ট সহ পেশ করা হয়েছে।

Lava Yuva Pro ফোনে ফটোগ্রাফির জন্য ট্রিপল রেয়ার ক্যামেরা সাপোর্ট করে। এই ফোনের ব্যাক প্যানেলে LED ফ্ল্যাশ সহ একটি 13-মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর রয়েছে, সাথে আরও দুটি AI টেকনোলজি যুক্ত লেন্সও রয়েছে। লাভাLava Yuva Pro স্মার্টফোনটি সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য 8-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সাপোর্ট করে। আরও পড়ুন: Flying Taxi : চাইনিজ কোম্পানি XPeng দুবাইতে টেস্ট করল ফ্লায়িং ট্যাক্সি, দেখে নিন ভিডিও

Lava Yuva Pro একটি ডুয়াল সিম ফোন যা 4G LTE-তে কাজ করে। এই ফোনে 3.5mm জ্যাকের পাশাপাশি বেসিক কানেক্টিভিটি ফিচারও দেওয়া হয়েছে। সিকিউরিটির জন্য, এই ফোনের সাইড প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এমবেডেড পাওয়ার বাটন দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে একটি 5,000 mAh ব্যাটারি দেওয়া হয়েছে যা 10W চার্জিং টেকনোলজি সাপোর্ট করে। কোম্পানি দাবি করেছে যে এই ফোনটি 13 ঘন্টার বেশি স্ট্যান্ডবাই টাইম দেবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here