স্যামসাং গ্যালাক্সি নোট 9 এর রেন্ডার ইমেজ ও 360 ডিগ্রি ভিডিও কয়েক দিন আগে 91মোবাইলসের ওয়েবসাইটে শেয়ার করা হয়। এই ইমেজ এবং ভিডিওর দৌলতে স্যামসাঙের পরবর্তী ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লুক এবং ডিজাইন জানা গেছে। এবার গ্যালাক্সি নোট 9 এর লঞ্চ ডেট সম্পর্কে কিছু খবর পাওয়া গেছে। একটি রিপোর্ট থেকে জানা গেছে কোম্পানির এই নেক্সট হাইএন্ড ডিভাইস আগস্টে লঞ্চ হবে এবং এর জন্য নিউইয়র্কে একটি ইভেন্টের আয়োজন করা হয়েছে।
মিডিয়া রিপোর্ট থেকে জানা গেছে কোম্পানি নিউইয়র্কে একটি বড় ইভেন্টের আয়োজন করতে চলেছে এবং এই ইভেন্টের মঞ্চে তাদের পরবর্তী হাইএন্ড ফ্ল্যাগশিপ ডিভাইস গ্যালাক্সি নোট 9 আন্তর্জাতিক স্মার্টফোন বাজারে পা রাখবে। বলা হয়েছে আগস্টের 2 তারিখ বা 9 তারিখ কোম্পানি এই ইভেন্টের আয়োজন করছে। আসল তারিখ জানতে কোম্পানির অফিসিয়াল ঘোষণার অপেক্ষা করা হচ্ছে।
লিক থেকে জানা গেছে স্যামসাং গ্যালাক্সি নোট 9 এ 18.5:9 আসপেক্ট রেশিওযুক্ত কিউএইচডি+ ডিসপ্লে থাকবে। 161.9 × 76.3 এমএম ডায়মেনশনের সঙ্গে ফোনটি মাত্র 8.8 চওড়া এবং এতে 6.3 ইঞ্চির স্ক্রিন থাকতে পারে। শোনা যাচ্ছে ফোনটি কোথাও এক্সনোস 9810 আবার কোথাও কোয়ালকম স্ন্যাপড্রাগন 845 চিপসেটসহ লঞ্চ হবে।
গ্যালাক্সি নোট 9 এর 6 জিবি ও 8 জিবির দুটি র্যাম ভেরিয়েন্টসহ পেশ করা হতে পারে। এই ফোনে 64 জিবি, 128 জিবি ও 256 জিবি ইন্টারনাল মেমরি দেওয়া হতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য গ্যালাক্সি নোট 9 এ 3,850 এমএএইচ ব্যাটারী থাকতে পারে। লঞ্চের আগে পর্যন্ত যত খবর পাওয়া যাবে সব আমাদের ওয়েবসাইটে প্রকাশিত হবে।









