এই দিন OTT-তে রিলিজ হবে Brahmastra, থিয়েটারের পর এই প্ল্যাটফর্মে করবে তুলকালাম

রণবীর কাপুর এবং আলিয়া ভাটের ছবি ‘ব্রহ্মাস্ত্র’ (Brahmastra) বড় পর্দায় 9 সেপ্টেম্বর 2022-এ থিয়েটারে মুক্তি পাওয়ার পর ওটিটি হিট করতে প্রস্তুত৷ আসলে বহুদিন পর একটি হিন্দি ছবি দর্শকদের    সিনেমা হলে আকৃষ্ট করতে সফল হয়েছিল। তবে আপনি যদি থিয়েটারে গিয়ে এই সিনেমাটি না দেখে থাকেন সেক্ষেত্রেও কোনও সমস্যা নেই।  এখন ঘরে বসে টিভি স্ক্রীন বা মোবাইলের স্ক্রিনে আরামে এই মুভিটি দেখতে পারেন, কারণ অবশেষে এই দুর্দান্ত সিনেমাটি OTT তে মুক্তি পেতে চলেছে। আরও পড়ুন: 180GB ডেটা এবং ফ্রি OTT এর সঙ্গে কোম্পানি নিয়ে এল দুর্দান্ত প্ল্যান, 90 দিন পর্যন্ত পাওয়া যাবে আনলিমিটেড ফ্রি কলিঙের সুবিধা

এই দিন ওটিটি তে রিলিজ হবে Brahmastra

আপনিও যদি রণবীর কাপুর এবং আলিয়া ভাটের ‘ব্রহ্মাস্ত্র’ এর জন্য অপেক্ষা করে থাকেন, তবে জানিয়ে রাখি যে 4 নভেম্বর হিন্দি, তেলেগু, তামিল, কন্নড় এবং মালয়ালম ভাসায় এই মুভি OTT প্ল্যাটফর্মে মুক্তি হবে। ছবিটি Disney Plus Hotstar এ স্ট্রিম করা হবে। তবে এখনও অফিসিয়ালি এবিষয়ে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি। রিপোর্ট থেকে জানা গেছে এই মুভিটি ডিজনি প্লাস হটস্টারে স্ট্রিম করা হবে।

Brahmastra Trailer

কিছু রিপোর্টে আবার বলা হচ্ছে যে এটি 28 অক্টোবর স্ট্রিম ক্রা হবে। তবে এবিষয়ে এখনো কোনো অফিসিয়াল কনফার্মেশন পাওয়া যায়নি। লিক রিপোর্ট প্রকাশের পর, মনে হচ্ছে শীঘ্রই অফিসিয়াল তথ্য প্রকাশ করা হবে। আরও পড়ুন: ইউজারদের জন্য বড় উপহার নিয়ে হাজির আম্বানির কোম্পানি, এই দুটি প্ল্যানে ফ্রি পাবেন 6500 টাকার সুবিধা

ভাঙছে রেকর্ড

Brahmastra একটি অ্যাডভেঞ্চার ড্রামা মুভি যা একটি ট্রিলজি। আগামী দিনে ছবিটির আরও অনেক পার্ট আসবে। ছবিটি মুক্তির মাত্র 25 দিনের মধ্যে বিশ্বব্যাপী 425 কোটি টাকা আয় করেছে।

শীঘ্রই রিলিজ হবে দ্বিতীয় পার্ট

জানিয়ে রাখি ‘ব্রহ্মাস্ত্র’ ছবিটি মুক্তির পর থেকেই এর দ্বিতীয় পার্ট মুক্তি নিয়ে বিভিন্ন ধরনের লিক রিপোর্ট  সামনে আসা শুরু হয়েছে। শাহরুখ খান ‘ব্রহ্মাস্ত্র’-এর প্রথম অংশে একটি ক্যামিও করেছিলেন এবং আমির খানকে এর দ্বিতীয় অংশে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে বলে শোনা যাচ্ছে। আরও পড়ুন: এবার এইসব শহরে চালু হবে Jio-Airtel 5G Service, দেখে নিন আপনার শহর তালিকায় আছে কি না

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here