91Mobiles সেপ্টেম্বরে একটি এক্সক্লুসিভ খবর প্রকাশ করার সময় জানিয়েছিল যে OPPO কোম্পানি ভারতীয় মার্কেটে তাদের ‘A’ সিরিজের অধীনে OPPO A17k লঞ্চ করতে চলেছে৷ সেই পোস্টে Oppo A17K স্মার্টফোনের ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কেও তথ্য দেওয়া হয়েছিল। সম্প্রতি Oppo India এই লো বাজেট Oppo A17K ফোনটি ভারতে লঞ্চ করেছে। আরও পড়ুন: এই দিন OTT-তে রিলিজ হবে Brahmastra, থিয়েটারের পর এই প্ল্যাটফর্মে করবে তুলকালাম
OPPO A17k এর দাম
Oppo A17K স্মার্টফোনটি ভারতীয় মার্কেটে শুধুমাত্র একটি সিঙ্গেল ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই Oppo মোবাইলটি 3 GB RAM মেমরি সহ 64 GB ইন্টারনাল স্টোরেজ সাপোর্ট করে, যার দাম 10,499 টাকা। OPPO A17k ফোনটি 19 অক্টোবর থেকে দেশে সেলের জন্য উপলব্ধ হয়ে গেছে, যা কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট এবং রিটেল স্টোর থেকে Gold এবং Navy Blue রঙের কালার অপশনে কেনা যাবে।
OPPO A17k এর স্পেসিফিকেশন
- 6.56HD+ 60Hz ডিসপ্লে
- MediaTek Helio 35
- 3GB+4GB RAM
- 8MP রেয়ার ক্যামেরা
- 5MP সেলফি ক্যামেরা
- 10W 5,000mAh ব্যাটারি
Oppo A17K স্মার্টফোনটি 1612 × 720 পিক্সেল রেজলিউশন এবং একটি 6.56-ইঞ্চি HD + ডিসপ্লে সহ লঞ্চ করা হয়েছে, যা 60Hz রিফ্রেশরেট এবং 120Hz টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করে। এই ফোনের স্ক্রিন 269PPI, 16.7M কালার এবং 480নিটস ব্রাইটনেসের মতো ফিচার সাপোর্ট করে যা পান্ডা গ্লাস দ্বারা প্রোটেকটেড। এই OPPO মোবাইলের ডায়মেনশন 16.42×7.56×0.83cm এবং ওজন 189 গ্রাম। আরও পড়ুন: Oneplus প্রেমীদের হলো অপেক্ষার অবসান! সামনে এলো OnePlus 11 এর অসাধারণ স্পেসিফিকেশন
OPPO A17k ফোনটি MediaTek Helio G35 চিপসেট সাপোর্ট করে যা 2.3GHz অক্টা-কোর প্রসেসরের সাথে রান করে। এই OPPO মোবাইলটি 4GB Expandable RAM টেকনোলজির সাথে পেশ করা হয়েছে যা 3GB ইন্টারনাল র্যামের সাথে 7GB RAM পারফরম্যান্স প্রদান করে। গ্রাফিক্সের জন্য Oppo A17K-তে IMG GE8320 GPU উপস্থিত রয়েছে।
ফটোগ্রাফির জন্য, Oppo A17K ফোনটি f/2.0 অ্যাপারচার সহ একটি 8-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সাপোর্ট করে এবং সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য, এই Oppo স্মার্টফোনটিতে f/2.0 সহ একটি 5-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য, OPPO A17k ফোনে একটি 5,000 mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এছাড়াও এই ফোনে ডুয়াল সিম, 4G LTE এবং OTG এর সাথে 3.5mm জ্যাক ও বেসিক কানেক্টিভিটি ফিচার রয়েছে। আরও পড়ুন: 180GB ডেটা এবং ফ্রি OTT এর সঙ্গে কোম্পানি নিয়ে এল দুর্দান্ত প্ল্যান, 90 দিন পর্যন্ত পাওয়া যাবে আনলিমিটেড ফ্রি কলিঙের সুবিধা
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন











