টেক কোম্পানি HMD Global গতকাল ভারতীয় মার্কেটে তাদের লো বাজেট স্মার্টফোন Nokia G11 Plus লঞ্চ করেছে। Nokia G11 Plus এর দাম 12,499 টাকা যা 50MP ক্যামেরা, 90Hz ডিসপ্লে, 4GB RAM চিপসেট এবং 5,000 mAh ব্যাটারির মতো স্পেসিফিকেশন সাপোর্ট করে। এই পোস্টে আমি আপনাদের Nokia G11 Plus মোবাইল ফোনের দাম, সেল, ফিচার এবং স্পেসিফিকেশনের সম্পর্কে বিস্তারিত জানাবো। আরও পড়ুন: দীপাবলির আগে বড় চমক দিল আম্বানি ,সেলের জন্য হাজির রিলায়েন্সের লো বাজেট JioBook
Nokia G11 Plus এর দাম
Nokia G11 Plus স্মার্টফোনটি ভারতের মার্কেটে একটি সিঙ্গেল ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই মোবাইল ফোনটি 4 GB RAM মেমরি সাপোর্ট করে যার সাথে 64 GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। Nokia G11 Plus এর দাম 12,499 টাকা এবং এই Nokia স্মার্টফোনটি Lake Blue এবং Charcoal Grey এই দুটি কালার অপশনে সেল এর জন্য পাওয়া যাচ্ছে।
Nokia G11 Plus এর স্পেসিফিকেশন
Nokia G11 Plus স্মার্টফোনটি 20:9 অ্যাস্পেক্ট রেশিওতে লঞ্চ করা হয়েছে যা 720 x 1600 পিক্সেল রেজলিউশন সহ 6.517 ইঞ্চি HD+ ডিসপ্লে সাপোর্ট করে। এই ফোনের রিফ্রেশরেট 90Hz এবং টাচ স্যাম্পলিং রেট 180Hz। এই মোবাইল ফোনটি পলিকার্বোনেট বডিতে তৈরি করা হয়েছে, যার ডায়মেনশন 8.55×164.8×75.9mm এবং ওজন 192 গ্রাম। আরও পড়ুন: দীপাবলি থেকে শুরু হচ্ছে আম্বানির Jio 5G পরিষেবা, কীভাবে পাবেন Jio ওয়েলকাম অফার, জেনে নিন ডিটেইল
Nokia G11 Plus ফোনটি Android 12-এ লঞ্চ করা হয়েছে, যা 2 বছরের OS আপডেটের সাথে এসেছে। অর্থাৎ খুব শীঘ্রই এই Nokia মোবাইলটি Android 13-এ আপডেট হবে। প্রসেসিং এর জন্য এই স্মার্টফোনটিতে Unisoc T606 চিপসেট রয়েছে। Nokia G11 Plus স্মার্টফোনটি 4GB RAM এবং 64GB স্টোরেজ সাপোর্ট করে। এই ফোনে 512 জিবি পর্যন্ত মাইক্রোএসডি কার্ড ইনস্টল করা যাবে।
Nokia G11 Plus স্মার্টফোনে ফটোগ্রাফির জন্য ডুয়াল রেয়ার ক্যামেরা সাপোর্ট রয়েছে। যার ব্যাক প্যানেলে, LED ফ্ল্যাশ এবং F/1.8 অ্যাপারচার সহ একটি 50-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে, যা 2-মেগাপিক্সেল ডেপথ সেন্সরের সাথে কাজ করে। এই Nokia মোবাইল ফোনে সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য F/2.0 অ্যাপারচার সহ একটি 8-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। আরও পড়ুন: 13MP ক্যামেরা সহ লঞ্চ হল Samsung Galaxy ‘A’ সিরিজের একটি নতুন ফোন, জেনে নিন দাম
Nokia G11 Plus ফোনটি একটি ডুয়াল সিম ফোন যা 4G VoLTE-তে কাজ করে। 3.5mm জ্যাকের পাশাপাশি এই ফোনে অন্যান্য বেসিক কানেক্টিভিটি ফিচারও দেওয়া হয়েছে। এই ফোনটি IP52 রেটিং সহ পেশ করা হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 5,000 mAh ব্যাটারি আছে, যা 10W ফাস্ট চার্জিং টেকনোলজি সাপোর্ট করে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন











