টেক ব্র্যান্ড iQoo তাদের ‘Neo’ সিরিজের অধীনে একটি নতুন স্মার্টফোন iQOO Neo 7 লঞ্চ করেছে। এটি একটি 5G মোবাইল ফোন যা 12GB RAM, 50MP ক্যামেরা, Android 13 OS, MediaTek Dimensity 9000+ এবং 5,000mAh ব্যাটারি সহ বেশ কিছু দুর্দান্ত স্পেসিফিকেশন সাপোর্ট করে। এই পোস্টে আমি আপনাদের iQOO Neo 7 5G এর সম্পূর্ণ ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত জানাবো। আরও পড়ুন: চীনা ওয়েবসাইটগুলো থেকে সাবধান! এইভাবে চুরি করছে আপনার ব্যাঙ্কিং ডিটেইল
iQOO Neo 7 এর স্পেসিফিকেশন
iQOO Neo 7 5G ফোনটি 19.8:9 অ্যাসপেক্ট রেশিওতে নির্মিত, যা একটি 6.78-ইঞ্চি FullHD+ ডিসপ্লে সাপোর্ট করে। এই ফোনের স্ক্রিনটি E5 AMOLED প্যানেলে তৈরি যা 120Hz রিফ্রেশরেট এবং 360Hz টাচ স্যাম্পলিং রেট এ কাজ করে। এই ফোনটি Pixelworks ডিসপ্লে চিপ সাপোর্ট করে যা 1500nits ব্রাইটনেস সাপোর্ট সহ পেশ করা হয়েছে।
iQOO Neo 7 5G ফোনটি লেটেস্ট Android 12 OS-এ লঞ্চ করা হয়েছে যা 3.05GHz অক্টা-কোর প্রসেসর সহ 6nm ফ্যাব্রিকেশনে নির্মিত MediaTek Dimensity 9000+ চিপসেট দ্বারা চালিত। গ্রাফিক্সের জন্য এই স্মার্টফোনে Mali-G710 GPU রয়েছে। এই iQoo মোবাইলটি 12 GB পর্যন্ত RAM মেমরি এবং 512 GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ সাপোর্ট করে। আরও পড়ুন: দীপাবলির আগে বড় চমক দিল আম্বানি ,সেলের জন্য হাজির রিলায়েন্সের লো বাজেট JioBook
iQOO Neo 7 ফোনটি ফটোগ্রাফির জন্য ট্রিপল রেয়ার ক্যামেরা সাপোর্ট করে।এছাড়াও এই ফোনের ব্যাক প্যানেলে F/1.88 অ্যাপারচার সহ 50-মেগাপিক্সেল Sony IMX766V সেন্সর দেওয়া হয়েছে, এর সাথে F/2.2 অ্যাপারচার সহ একটি 8-মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং F/24 অ্যাপারচার সহ একটি 2-মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর দেওয়া হয়েছে। iQOO Neo 7 ফোনটি 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সাপোর্ট করে।iQOO Neo 7-এ একটি 5,000mAh ব্যাটারি রয়েছে যা 120W ফাস্ট চার্জিং টেকনোলজি সাপোর্ট করে।
iQOO Neo 7 এর দাম
iQOO Neo 7 5G ফোনটি চীনে চারটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এর মধ্যে, 8GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম RMB 2699 (আনুমানিক 30,890 টাকা), 8GB RAM + 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম RMB 2,999 (প্রায় 34,400 টাকা), 12GB RAM + 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম RMB 3,299 (প্রায় 37,800 টাকা) এবং 12GB RAM +, 512 GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম RMB 3,599 (প্রায় 41,200 টাকা)। আরও পড়ুন: দীপাবলি থেকে শুরু হচ্ছে আম্বানির Jio 5G পরিষেবা, কীভাবে পাবেন Jio ওয়েলকাম অফার, জেনে নিন ডিটেইল
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন










