15 হাজার টাকারও কম দামে লঞ্চ হল OnePlus Nord N20 SE, 50MP ক্যামেরার সঙ্গে এতে আছে 5000mAh ব্যাটারি

OnePlus ভারতের বাজারে তাদের প্রভাব বাড়ানোর জন্য মার্কেটে একটি নতুন স্মার্টফোন পেশ করেছে। কোম্পানির পক্ষ থেকে OnePlus Nord N20 SE ফোনটি লঞ্চ করা হয়েছে। কোম্পানির এই কম দামের ফোনটি মাত্র 15 হাজার টাকারও কম দামে পেশ করা হয়েছে। ভারতের মার্কেটে OnePlus Nord N20 SE ফোনটি 14,990 টাকা দামে সেল করা হবে। ফোনটির ফিচার, স্পেসিফিকেশন, দাম ও সেল সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল। আরও পড়ুন: 16GB RAM এর শক্তি সহ লঞ্চ হল Realme 10 স্মার্টফোন, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন 

OnePlus Nord N20 SE এর দাম

ভারতে OnePlus Nord N20 SE ফোনটি একটি মাত্র ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। জানিয়ে রাখি কোম্পানির ওয়েবসাইটে এখনও পর্যন্ত এই ফোনটির দাম সম্পর্কে কিছু বলা হয়নি। তবে শপিং সাইট ফ্লিপকার্টে OnePlus Nord N20 SE ফোনটি 14,990 টাকা দামে সেল করা হচ্ছে। এই ফোনে 4GB RAM এর সঙ্গে 64GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। ফোনটি Blue Oasis এবং Celestial Black কালারে সেল করা হবে।

OnePlus Nord N20 SE এর স্পেসিফিকেশন

OnePlus Nord N20 SE ফোনটি 20.1:9 আসপেক্ট রেশিও যুক্ত এবং 1612 × 720 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.56 ইঞ্চির HD+ ডিসপ্লের সঙ্গে পেশ করা হয়েছে। এটি একটি ইনসেল স্ক্রিন যা 60 হার্টস রিফ্রেশরেটে কাজ করার পাশাপাশি 269 পিপিআই পিক্সেল ডেনসিটি এবং রিয়েল আরজিবির মতো ফিচার সাপোর্ট করে। এই ফোনটির ডায়মেনশন 163.74 × 75.03 × 7.99 এমএম এবং ওজন 187 গ্রাম। আরও পড়ুন: জেনে নিন Airtel এর ডেটা, ব্যালেন্স এবং SMS চেক করার সবচেয়ে সহজ উপায় 

OnePlus Nord N20 SE ফোনটি Android 12 অপারেটিং সিস্টেম বেসড অক্সিজেনওএস 12.1 এ কাজ করে। প্রসেসিঙের জন্য এই ফোনে 2.3 গিগাহার্টস ক্লক স্পীড যুক্ত অক্টাকোর প্রসেসর সহ মিডিয়াটেক হেলিও জি35 চিপসেট দেওয়া হয়েছে। হাই কোয়ালিটি গ্রাফিক্সের জন্য এতে আইএমজি জিই8320 জিপিইউ রয়েছে। OnePlus Nord N20 SE ফোনটিতে LPDDR4X RAM এবং eMMC5.1 Storage টেকনোলজি যোগ করা হয়েছে।

ফটোগ্রাফির জন্য OnePlus Nord N20 SE ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। ফোনটির বাক প্যানেলে LED ফ্ল্যাশের সঙ্গে f/1.8 অ্যাপার্চারযুক্ত 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর এবং f/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর আছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে f/2.0 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। আরও পড়ুন: নভেম্বরে ভারতে লঞ্চ হবে POCO C50 স্মার্টফোন, দাম হতে পারে 10 হাজারের কাছাকাছি

OnePlus Nord N20 SE ফোনটি একটি 4G ফোন যা ডুয়েল সিম, ব্লুটুথ ও ওয়াইফাই ের মতো বেসিক কানেক্টিভিটি ফিচার সাপোর্ট করে। সিকিউরিটির জন্য এই ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ফিচার যোগ করা হয়েছে। এছাড়া পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 33W SUPERVOOC সাপোর্টেড 5,000mAh ব্যাটারি যোগ করা হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here