এটি হবে Xiaomi এর সবচেয়ে শক্তিশালী ফোন, জেনে নিন স্পেসিফিকেশন 

গত সপ্তাহে Qualcomm তাদের নতুন Snapdragon 8 Gen 2 প্রসেসর প্রদর্শন করেছে। আর সেই সঙ্গে এই চিপে লঞ্চ করা ফোন নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে। সম্প্রতি খবর পাওয়া গেছে যে এই প্রসেসরের সাথে IQ 11 পেশ করা হবে। তবে আজ Xiaomi 13 নিয়ে আলোচনা শুরু হয়েছে। আসলে একটি চীনা ওয়েবসাইট এমন একটি পোস্টার লিক করেছে যেখানে এই ফোনটি সম্পর্কে বেশ কিছু তথ্য জানা গেছে। লিক হওয়া রিপোর্ট অনুযায়ী, কোম্পানি Qualcomm Snapdragon 8 Gen2 প্রসেসর সহ Xiaomi 13 স্মার্টফোনটি পেশ করতে চলেছে। এই খবরটি ডিজিটাল চ্যাট স্টেশন থেকে লিক হয়েছে, ওই রিপোর্ট অনুযায়ী এই ফোনটিতে আপনি শক্তিশালী প্রসেসর, 2K রেজলিউশন, 120W চার্জিং এবং Sony সেন্সর সহ iOS সাপোর্ট দেখতে পাবেন। আরও পড়ুন: 5G Supported Smartphones : Airtel এবং Jio ইউজাররা এইসব স্মার্টফোনে পাবেন রকেটের মতো 5G স্পীড

Xiaomi 13

Xiaomi 13-এর স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিতভাবে বলতে গেলে যেহেতু এটি Xiaomi-এর ফ্ল্যাগশিপ ফোন হতে চলেছে, তাই কোম্পানি এই ফোনে খুব শক্তিশালী হার্ডওয়্যার দেবে বলে মনে করা হচ্ছে। যদিও এই মুহুর্তে এই ফোনের লঞ্চের তারিখ সম্পর্কে কোনও স্পষ্ট তথ্য পাওয়া যায়নি, তবে মনে করা হচ্ছে যে এই ফোনটিই প্রথম Qualcomm Snapdragon 8 Gen 2 এর সাথে পেশ করা হবে।

এই ফোনটি MIUI 13 সহ লঞ্চ হতে পারে যা Android অপারেটিং সিস্টেম 13 সাপোর্ট করবে। ভালো প্রসেসরের পাশাপাশি এই ফোনের 2K ডিসপ্লে আপনাকে মুগ্ধ করবে। যদিও এই ফোনটির স্ক্রিন সাইজ সম্পর্কে কোন তথ্য লিক করা হয়নি, তবে মনে করা হচ্ছে এই ফোনে সেন্টার নচ সহ একটি 6.2-ইঞ্চি স্ক্রিন দেখা যাবে, যার রিফ্রেশরেট হবে 120 Hz। আরও পড়ুন: লঞ্চ হল পাথরের মতো শক্ত স্মার্টফোন, জল আর আগুনেও হবে না ক্ষতি, ব্যাটারি চলবে টানা 1150 ঘণ্টা

এছাড়াও এই ফোনে হাই রেজলিউশন সহ Sony সেন্সর থাকবে। যদিও এটি ফোনে Sony এর IMX989 সেন্সর থাকবে বলে উল্লেখ করা হয়েছিল, কিন্তু সাম্প্রতিক লিক অনুসারে, আপনি এই ফোনে Sony IMX8 সিরিজের চিপসেট দেখতে পাবেন, যেখানে এক ইঞ্চি লেন্স থাকতে পারে।এই ফোনের প্রধান সেন্সরে OIS সাপোর্ট দেওয়া যেতে পারে। তাই এই ফোনে দুর্দান্ত নাইট ফটোগ্রাফির সুবিধা পাবেন।

বর্তমানে এই RAM এবং ROM সম্পর্কে খুব বেশি তথ্য পাওয়া যায়নি, তবে মনে করা হচ্ছে যে এই ফোনটি 12GB RAM এবং 256GB স্টোরেজ সহ পেশ করা হতে পারে। এই ফোনে 200W চার্জিং সাপোর্ট দেখা যেতে পারে। আরও পড়ুন: 15 হাজার টাকারও কম দামে লঞ্চ হল OnePlus Nord N20 SE, 50MP ক্যামেরার সঙ্গে এতে আছে 5000mAh ব্যাটারি

 Xiaomi 13 লঞ্চের তারিখ

কোম্পানি এখনও Xiaomi 13 লঞ্চের তারিখ সম্পর্কে কোনও তথ্য দেয়নি, তবে মনে করা হচ্ছে যে এই মাসের শেষের দিকে এই ফোনটি চীনে লঞ্চ করা হতে পারে। অন্যদিকে ডিসেম্বরের শেষে বা জানুয়ারিতে এই ফোনটি ভারতে প্রবেশ করতে পারে।

Qualcomm Snapdragon 8 Gen 2 based ফোন

Xiaomi 13, iQOO 11 সিরিজের ফোন, Vivo X90 সিরিজ, Samsung Galaxy S23 সিরিজ এবং Oneplus 11 মডেলের সাথে এই নতুন Qualcomm প্রসেসর লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। এর পাশাপাশি Motorola Edge 40 এবং Oppo Find X সিরিজের ফোনেও এই প্রসেসর দেখা যেতে পারে। আরও পড়ুন: 5000mAh ব্যাটারি এবং 13MP ক্যামেরা সহ Oppo এর এই লো বাজেট ফোনটি এবার পাবেন আরও কম দামে!

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here