Vivo X90 Series লঞ্চ হয়ে গেছে। কোম্পানির পক্ষ থেকে এই সিরিজে Vivo X90, Vivo X90 Pro এবং Vivo X90 Pro+ নামের তিনটি অসাধারণ স্মার্টফোন পেশ করা হয়েছে। এই তিনটি নতুন ফোনেই দুর্দান্ত ক্যামেরা, শক্তিশালী RAM এবং ফাস্ট প্রসেসর রয়েছে। এই পোস্টে 12GB RAM সহ Vivo X90 সিরিজের বেস মডেল Vivo X90 5G ফোনটির ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে বিস্তারিত আলচনা করা হল। আরও পড়ুন: 12GB RAM এবং 512GB স্টোরেজ সহ শীঘ্রই লঞ্চ হবে iQoo Neo 7 SE স্মার্টফোন, জেনে নিন বিস্তারিত
Vivo X90 5G এর স্পেসিফিকেশন
নতুন Vivo X90 5G ফোনটিতে 2800 × 1260 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.78 ইঞ্চির FHD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। পাঞ্চ হোল কাটআউট যুক্ত এবং OLED প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 120 হার্টস রিফ্রেশরেটে কাজ করে। ফোনটির স্ক্রিন 1200 নিটস ব্রাইটনেস, 2160 হার্টস PWM ডিমিং এবং 115% কালার গামুটের মতো অসাধারণ ফিচার সাপোর্ট করে। Vivo X90 5G ফোনটির ডিসপ্লেতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও রয়েছে।
Vivo X90 5G ফোনটি লেটেস্ট Android 13 অপারেটিং সিস্টেমের সঙ্গে ;ঞ্চ করা হয়েছে যা অরিজিনওএস 3 তে কাজ করে। প্রসেসিঙের জন্য এই ফোনে 3.05 গিগাহার্টস ক্লক স্পীড যুক্ত অক্টাকোর প্রসেসর সহ 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি মিডিয়াটেক ডায়মেনসিটি 9200 চিপসেট দেওয়া হয়েছে। হাই কোয়ালিটি গ্রাফিক্সের জন্য এতে Immortalis-G715 জিপিইউ যোগ করা হয়েছে। এছাড়াও এই ফোনটি LPDDR5 RAM এবং UFS 4.0 storage টেকনোলজিতে কাজ করে। আরও পড়ুন: 5 হাজার টাকা কমে গেল Samsung Galaxy ‘M’ সিরিজের এই ফোনটির দাম, জেনে নিন ডিটেইল
ফটোগ্রাফির জন্য Vivo X90 5G ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। ফোনের ব্যাক প্যানেলে f/1.75 অ্যাপার্চারযুক্ত 50MP Sony IMX866 প্রাইমারি সেন্সরের সঙ্গে f/2.0 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং f/1.98 অ্যাপার্চারযুক্ত 12 মেগাপিক্সেলেরই পোর্ট্রেট লেন্স রয়েছে। একইভাবে ফোনটির ফ্রন্ট প্যানেলে f/2.45 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা যোগ করা হয়েছে।
Vivo X90 5G ফোনটি ডুয়েল মোড 5G এর সঙ্গে সঙ্গে ডুয়েল 4G VoLTE নেটওয়ার্কও সাপোর্ট করে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 120 ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,810mAh ব্যাটারি দেওয়া হয়েছে। জানিয়ে রাখি Vivo X90 5G ফোনটিতে নতুন প্রজম্মের USB Type-C 3.2 Zen1 পোর্টের সঙ্গে বাজারে পেশ করা হয়েছে। আরও পড়ুন: BGMI এবং PUBG Mobile এর পর এবার ভারতে আরও দুটি ধামাকাদার গেম নিয়ে আসছে Krafton
Vivo X90 5G এর দাম
চিনে Vivo X90 5G ফোনটি চারটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ফোনটির বেস ভেরিয়েন্টে 8GB RAM এর সঙ্গে 128GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। ফোনটির দ্বিতীয় ভেরিয়েন্টে 8GB RAM ও 256GB মেমরি আছে। একইভাবে Vivo X90 5G ফোনটির অন্য দুটি ভেরিয়েন্টে যথাক্রমে 12GB RAM এর সঙ্গে 256GB এবং 512GB ইন্টারনাল স্টোরেজ যোগ করা হয়েছে।
Vivo X90 5G 8GB RAM + 128GB Storage = RMB 3699 (প্রায় 42,400 টাকা)
Vivo X90 5G 8GB RAM + 256GB Storage = RMB 3,999 (প্রায় 45,800 টাকা)
Vivo X90 5G 12GB RAM + 256GB Storage = RMB 4499 (প্রায় 51,500 টাকা)
Vivo X90 5G 12GB RAM + 512GB Storage = RMB 4,999 (প্রায় 57,200 টাকা)
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন













