PUBG মোবাইল ফ্যানদের জন্য নভেম্বর মাসটি ঘটনাবহুল ছিল। গেম ডেভেলপাররা এই মাসে PUBG মোবাইলের লেটেস্ট 2.3 আপডেট রোল আউট করেছে। এর পাশাপাশি, ফিফা বিশ্বকাপের কথা মাথায় রেখে লিওনেল মেসির সঙ্গে পার্টনারশিপে ফুটবল ম্যানিয়া থিম মোডও রিলিজ করা হয়েছে। PUBG মোবাইলের লেটেস্ট আপডেটের সাথে,ডেভেলপাররা আফটারম্যাথ ম্যাপটিকেও নতুন করে সাজিয়েছে। PUBG মোবাইলের লেটেস্ট ভার্সন Apple App Store এবং Google Play Store থেকে সরাসরি ডাউনলোড করা যাবে। এই গেমটি ভারতে ব্যান থাকায় ভারতীয় ফ্যানদের জন্য এই গেমটি উভয় প্ল্যাটফর্মে উপলব্ধ নয়। তবে অ্যান্ড্রয়েড ইউজাররা এই গেমের সরাসরি APK ভার্সন ডাউনলোড করে গেমটি খেলতে পারবেন। আরও পড়ুন: WhatsApp Poll Feature : WhatsApp-এ এল নতুন ফিচার, দেখে নিন কিভাবে করবেন ব্যাবহার
PUBG মোবাইল 2.3 আপডেটটি কোম্পানি 17 নভেম্বর 2022-এ রোল আউট করেছিল। PUBG ফ্যানরা সরাসরি এই গেমের APK ফাইল ডাউনলোড করতে পারেন।
PUBG মোবাইল আপডেট Apk ডাউনলোড লিঙ্ক: https://pubgmobile.live/apk
সরাসরি লিঙ্ক ছাড়াও, প্লেয়াররা গেমের ওয়েবসাইট থেকে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের জন্য এর APK ফাইল ডাউনলোড করতে পারে। অফিসিয়াল ওয়েবসাইটে সরাসরি APK লিঙ্ক ব্যবহার করে PUBG মোবাইলের লেটেস্ট ভার্সন ডাউনলোড এবং ইনস্টল করার স্টেপগুলি জানানো হল। আরও পড়ুন: এবার থেকে গোপন থাকবে না কারোর পরিচয়! অচেনা নম্বরে ফোন আসলে উঠে যাবে নাম
স্টেপ 1: আপনার স্মার্টফোনের ওয়েব ব্রাউজারে PUBG মোবাইলের অফিসিয়াল ওয়েবসাইট https://www.pubgmobile.com/en-US খুলুন।
স্টেপ 2: আপনি এখানে হোম পেজে APK ডাউনলোড বাটনটি পাবেন। এখানে ক্লিক করলে আপনি হাই কোয়ালিটি এবং লো কোয়ালিটির গ্রাফিক্সের অপশন পাবেন। আপনার স্মার্টফোনের স্পেসিফিকেশন এবং নেটওয়ার্ক অনুযায়ী একটি বেছে নিন এবং APK ফাইল ডাউনলোড করুন। আরও পড়ুন: 5000mAh ব্যাটারি, 6GB RAM এবং 50MP ক্যামেরা সহ Redmi-এর লো বাজেট 5G স্মার্টফোনে চলছে বিশাল ডিসকাউন্ট
স্টেপ 3: ডাউনলোড করা APK ফাইলটি খুলুন এবং ইনস্টলেশন প্রসেস সম্পূর্ণ করুন।
স্টেপ 4: একবার ইন্সটল হওয়ার পরে আপনাকে অ্যাডিশন রিসোর্স প্যাক ডাউনলোড করতে হবে। এই প্রসেসটি সম্পূর্ণ হওয়ার পরে, আপনি আপনার ফোনে PUBG মোবাইলের লেটেস্ট ভার্সনের ফিচারগুলি উপভোগ করতে পারবেন৷ আরও পড়ুন: লঞ্চের আগেই সামনে এল OnePlus 11 স্মার্টফোনের স্পেসিফিকেশন, লঞ্চের আগেই দেখে নিন ডিটেইলস
নোট: ভারত সরকার ভারতে PUBG মোবাইল গেম ব্যান করেছে। অনেক ইউজার এখনও ভারতে VPN এর সাহায্যে এই গেমটি খেলেন। আমাদের পরামর্শ অনুযায়ী এইভাবে গেমটি খেলা উচিত নয়।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন










